এক্সপ্লোর

IPL 2025: জ্যাকস, সূর্যকুমারের দুরন্ত ইনিংসের পর তাসের ঘরের মতো ভাঙল মিডল অর্ডার, ১৫৫ রানেই আটকে গেল MI

Mumbai Indians vs Gujarat Titans: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদব ও উইল জ্যাকস ৭১ রানের পার্টনারশিপ গড়েন।

মুম্বই: শুরুটা খুব একটা ভাল হয়নি। প্রথম ওভারেই রায়ান রিকেলটনেক হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তিন ওভার পরে রোহিত শর্মাও ফেরেন। মাঝে অবশ্য সূর্যকুমার যাদব ও উইল জ্যাকস (Will Jacks) দুরন্তভাবে গুজরাত টাইটান্স বোলারদের চাপে ফেলে দলকে এগিয়ে নিয়ে যান। ৭১ রানের পার্টনারশিপও গড়েন তাঁরা। জ্যাকস অর্ধশতরান হাঁকান। তবে সূর্যকুমার যাদব (SuryaKumar Yadav) আউট হতেই তাসের ঘরের মতো ভাঙে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপ।

২৬ রানের ব্যবধানে পড়ে পাঁচ উইকেট। শেষের দিকে করবিন বশের ব্যাটে ভর করে কোনওক্রমে ১৫০-র গণ্ডি পার করে পল্টনরা। ২০ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর সাত উইকেটে ১৫৫ রান। পল্টন বোলাররা এই রান ডিফেন্ড করতে পারেন, না গুজরাত মুম্বইয়ের টানা ছয় ম্যাচ জয়ের ধারা ভাঙে, সেটাই এবার দেখার বিষয়।

 

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমন গিল। শুরুতেই নতুন দুই টাইটান্স বোলার দুই সাফল্য এনে দেওয়ায় ব্যাকফুটে চলে যায় মুম্বই। ফের একবার বাঁ-হাতি ফাস্ট বোলারের বিরুদ্ধে রোহিতের দুর্বলতা সামনে উঠে আসে। এ মরশুমে তৃতীয়বার বাঁ-হাতি বোলারের বিরুদ্ধে আউট হলেন রোহিত। মুম্বইয়ের অবস্থা আরও খারাপ হতে পারত যদি গুজরাত ফিল্ডাররা ক্যাচ ধরতে পারতেন। দুইবার জীবনদান পান জ্যাকস ও একবার সূর্যকুমারের ক্যাচ পড়ে। এর খেসারতও দিতে হয় টাইটান্সদের।

জ্যাকস ও সূর্যকুমার দুরন্ত গতিতে ব্যাটিং করছিলেন। মাত্র ২৯ বলে বলে নিজের অর্ধশতরান পূরণ করেন জ্যাকস। দুইজনে অর্ধশতরানের পার্টনারশিপও গড়েন। সাই কিশোর ৩৫ রানে সূর্যকুমারকে আউট করলেই ম্যাচের মোড় ঘুরে যায়। রশিদ খান ৫৩ রানে জ্যাকসকে আউট করেন। পরের পর উইকেট হারাতে থাকে মুম্বই। মুহূর্তেই ৯৭ রানে দুই উইকেট থেকে ১২৩ রানে সাত উইকেট পড়ে যায়। এমন পরিস্থিতিতে পল্টনরা ১৫০ রানও করতে পারবেন না বলে মনে হচ্ছিল। তবে ইনিংসের শেষ ওভারে করবিন বশের ব্যাট চলে। ১৮ রান উঠে ওভার থেকে। শেষমেশ কোনওক্রমে ১৫০-র গণ্ডিও পার করে পল্টনরা। গুজরাতের হয়ে দুই উইকেট নিয়ে সফলতম বোলার সাই কিশোর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget