এক্সপ্লোর

IPL 2025: ফের কোভিড আতঙ্ক! আইপিএল খেলতে এসে করোনা আক্রান্ত ট্র্যাভিস হেড, নিশ্চিত করলেন SRH কোচ ভেত্তোরি

Covid-19 Returns: হালআমলে হংকং ও সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন শহরে করোনা ভাইরাসের নতুন ঢেউ দেখা দিয়েছে। 

লখনউ: এ যেন শেষ হয়েও, হইল না শেষের মতো। কোভিড-১৯ (Covid-19), যেটা শুনলেই সাধারণ মানুষ ভয়ে কেঁপে উঠে। যা কত পরিবারকেই না অভিভাবকহীন করে দিয়েছে, কত মানুষের থেকে তাঁদের প্রিয়জনকে কেড়ে নিয়েছে, ধ্বংস করেছে জীবিকা, অর্থনীতি। সেই কোভিড-১৯ পুনরায় ফিরছে! সঙ্কেত কিন্তু এমনই।

ভারত ও পাকিস্তান সংঘর্ষ আবহে সাময়িক দশ দিনের বিরতির পর পুনরায় আইপিএল (IPL 2025) চালু হয়েছে। এই আইপিএলে এবার আবার করোনা থাবাও বসল। সোমবার, ১৯ মে লখনউ সুপার জায়ান্টস মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (LSG vs SRH) বিরুদ্ধে মাঠে নামবে। সেই ম্যাচের আগেই করোনা আক্রান্ত সানরাইজার্স তারকা ওপেনার ট্র্যাভিস হেড (Travis Head)। অজ়ি তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর শোনা যাচ্ছিল। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সেই খবরের সত্যতা স্বীকার করে নিলেন সানরাইজার্সের প্রধান কোচ ড্যানিয়েল ভেত্তোরিও (Daniel Vettori)।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কিউয়ি জানান, 'ট্র্যাভিস কাল (সোমবার) সকালে দলের সঙ্গে যোগ দেবে। ওর আসতে দেরি হয়েছে। ওর করোয়া হয়েছিল তাই ওর সফর করা মানা ছিল। তাই ও কাল সকালে দলের সঙ্গে এসে যোগ দেবে। ওর শরীর, স্বাস্থ্য কেমন রয়েছে, সেইসব বুঝে, পরীক্ষা করে আমরা সিদ্ধান্ত নেব।'

২০২০ থেকে ২০২২, চোখের সামনে ভেঙে পড়েছে অর্থনীতি। স্বাস্থ্যব্যবস্থা পড়েছে সঙ্কটে। একটা ভাইরাসের সামনে অসহায়ের মতো হাঁটু মুড়ে বসেছিল বিশ্বের তাবড় দেশগুলি। ঘরে দাঁড়িয়ে স্বাস্থ্য-প্রতিরক্ষাকে পোক্ত করতে লেগে গিয়েছে বেশ কিছু দিন। আবার কি সেই দিন ফেরার পথে? চিন্তা বাড়াচ্ছে পরিসংখ্যান। হালআমলে হংকং ও সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন শহরে করোনা ভাইরাসের নতুন ঢেউ দেখা দিয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যার তীব্র বৃদ্ধি ঘটছে। উদ্বিগ্ন দুই জায়গারই প্রশাসন।

ইতিমধ্যেই ঘনবসতিপূর্ণ হংকং এবং সিঙ্গাপুর জুড়ে ফের বাড়ছে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা। সেই নিয়ে রীতিমতো সতর্কতা জারি করেছে সেখানকার স্বাস্থ্য দফতর। হংকং-এ কোভিড ভাইরাসের সক্রিয়তা বেড়েছে বলেও জানিয়েছেন সেন্টার ফর হেলথ প্রোটেকশনের কমিউনিকেবল ডিজিজের আধিকারিক অ্যালবার্ট আউ। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের সেন্টার ফর হেলথ প্রোটেকশনের সংক্রামক রোগ শাখার প্রধান অ্যালবার্ট আউ সতর্ক করে বলেছেন যে শহরে ভাইরাসের বাড়বাড়ন্ত তুঙ্গে। হংকং-এ সম্প্রতি করোনা পজিটিভ নমুনার সংখ্যা বেড়েছে উল্লেখ যোগ্য হারে।  এক বছরের মধ্যে যা সর্বোচ্চ। 

সিঙ্গাপুরে একের পর এক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্য দফতর প্রায় এক বছর পর এই মাসে ভাইরাস সংক্রমণের সংখ্যা সম্পর্কে আপডেট প্রকাশ করেছে। স্বাস্থ্য মন্ত্রকের  তথ্য বলছে, এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ২৮% বৃদ্ধি পেয়ে  ১৪,২০০ জনের কাছাকাছি পৌঁছেছে। হাসপাতালে ভর্তির সংখ্যা ৩০% বৃদ্ধি পেয়েছে। সরকার উচ্চ ঝুঁকিতে থাকা মানুষদের টিকা গ্রহণের বিষয়ে সচেতন করেছে। 

সিঙ্গাপুর ও হংকং-র সঙ্গে ভারতের আদানপ্রদান বেশি থাকায় সেই নিয়ে সামান্য উদ্বেগ এ দেশেও। সেই নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত রাজ্যের চিকিৎসক মহল। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা জারি করেনি রাজ্য কিংবা কেন্দ্রের স্বাস্থ্য দফতর। হেডের আইপিএলের মাঝেই করোনা আক্রান্ত হওয়া কিন্তু ফের একবার অশনি সঙ্কেতই দিচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget