এক্সপ্লোর

IPL 2026: এক ফ্রেমে তিন বিশ্বজয়ী অধিনায়ক, CSK vs MI মহাদ্বৈরথের আগেই ভাইরাল সূর্যকুমারের পোস্ট

CSK vs MI: আজ চিপকে মরশুমে দ্বিতীয়বার মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস, একে অপরের মুখোমুখি হবে।

চেন্নাই: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই এ মরশুমের আইপিএলের দ্বিতীয় 'এল ক্লাসিকো'। টুর্নামেন্টের দুই সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (CSK vs MI), একে অপরের মুখোমুখি হবে। আর এই দুই দলের মুখোমুখি হওয়া মানেই তারকার ছড়াছড়ি। ম্যাচের আগে এমনই এক তারকাখচিত ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল।

ম্যাচের আগের রাতে অনুশীলনের ফাঁকে তোলা একটি ছবি পোস্ট করেন সূর্যকুমার যাদব। সেই ছবি ঘিরেই যত চর্চা। কী এমন আছে সেই ছবিতে? আসলে সেই ছবিটির বিশেষত্ব হল ছবির ত্রিমূর্তি। ছবিতে সূর্যকুমার যাদবের (SuryaKumar Yadav) সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ভারতীয় দল এখনও পর্যন্ত তিন তিনটি টি-২০ বিশ্বকাপ জিতেছে। সেই তিন বিশ্বজয়ী দলের অধিনায়ক ছিলেন এই ত্রিমূর্তি। সেই কারণেই এই ছবিটি এত তাৎপর্যপূর্ণ। 

 

 

সূর্যকুমার যাদব এই ছবিটি পোস্ট করে তাঁর ক্যাপশনে লেখেন, 'গ্রুপ ডিপি পেয়ে গিয়েছি। খালি কেউ গ্রুপের নামটা কী হবে বলুন।' অনেকেই সূর্যর অনুরোধ অনুসারে এই গ্রুপের নামকরণও করে। একজন লেখেন, 'কাপ-টানস'। কেউ আবার তিন তারকার নামের আদ্যাক্ষর দিয়ে 'ডিআরএস' নামটির পরামর্শ দেন।

আজকের ম্যাচের কথা বলতে গেলে এই ম্যাচটি মুম্বই ইন্ডিয়ান্সের জন্য় বিরাট গুরুত্বপূর্ণ। শেষ সাত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স মাত্র একটিতে জয় পেয়েছে। সাধারণত আইপিএলের প্লে-অফে পৌঁছতে ১৬ পয়েন্ট যথেষ্ট বলে মনে করা হয়। কিন্তু আজকে হারলে পল্টনরা বাকি সবকয়টি ম্য়াচ জিতলেও ১৪ পয়েন্টের বেশি পাবে না। তাহলে আজকে হারলেই মুম্বই ইন্ডিয়ান্সের সব আশা শেষ? উত্তর না, তেমনটা নয়। সরকারিভাবে আজ হারলেও প্লে-অফের দৌড় থেকে মুম্বই ইন্ডিয়ান্স ছিটকে যাবে না। তবে সেক্ষেত্রে প্লে-অফে পৌঁছতে পল্টনদের সামনের পথটা যে অত্যন্ত কঠিন হয়ে যাবে, তা বলাই বাহুল্য।          

অতীতে ১৪ পয়েন্ট নিয়েও প্লে-অফে পৌঁছনোর ইতিহাস রয়েছে। দশ দলের আইপিএলে ২০২৪ সালেই আরসিবি ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে পৌঁছেছিল। আর আট দলের আইপিএলে তো এমন ঘটনা বহুবার হয়েছে। তবে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএলে প্লে-অফে পৌঁছতে হলে পল্টনদের নেট রান রেট ভাল থাকা প্রয়োজনীয়। দুর্ভাগ্যবত মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান নেট রান রেট, -০.৭৮৪ আপাতত খুবই খারাপ। তাই আজ হারলে পল্টনদের পরবর্তী ম্যাচগুলি শুধু জিতলেই চলবে না, সেই ম্যাচগুলি বড় ব্যবধানেও জিততে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget