এক্সপ্লোর

Sanju Samson: চেন্নাইয়ের নেতৃত্বে কি দেখা যাবে আদৌ স্যামসনকে? কী বললেন কেরলের ক্রিকেটার?

IPL 2026: চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে খেলতে নেমে ইতিমধ্য়েই একটি মরশুমেই দুটো শতরান হাঁকিয়ে ফেলেছেন। তাঁকে কি নেতৃত্বভার তুলে দেওয়া হবে?

চেন্নাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে সুযোগ মিলছিল না। আর সুযোগ মেলার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ব্যাট হাতে গত কয়েক মাসে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সবচেয়ে সফল ব্যাটার তিনিই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়েছিল। চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে খেলতে নেমে ইতিমধ্য়েই একটি মরশুমেই দুটো শতরান হাঁকিয়ে ফেলেছেন। যেভাবে স্ঞ্জু স্যামসন ব্যাটিং করছেন ও ফর্মে আছেন, তাতে অনেকেই মনে করছেন যে সিএসকের পরবর্তী অধিনায়ক হিসেবে হয়ত দেখা যাবে স্য়ামসনকে।

যদিও নিজেই সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন স্যামসন। সম্প্রতি চেন্নাই সুপার কিংসের একটি পডকাস্টে তাঁকে প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে। সেখানেই স্য়াসমন বলেন, 'অধিনায়ক হিসেবে নিজেকে একেবারেই দেখছি না আমি চেন্নাই সুপার কিংসে। আমি সদ্য একটা দল থেকে বেরিয়ে অন্য একটি লে এসেছি। এখানে এসেই কোনও দাবিদাওয়া করা আমার উচিৎ না। আমি কোনও দাবি রাখব না। এই দলে আমি নিজেকে মানিয়ে নিয়েছি। ধীরে ধীরে দলের একজন সদস্য হয়ে উঠছি। কোনও দাবি করা এখন উচিৎ না।'

স্যামসন আরও বলেন, 'নিজের গুরুত্বটা আমি বোঝাতে চাই দলকে। নিজের সেরা পারফরম্য়ান্সটা দলের জন্য করতে চাই। এটুকুই। রুতুরাজের নেতৃত্বেই আমি খেলতে রাজি। আমার কোনও অসুবিধে নেই।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sanju V Samson (@imsanjusamson)

এদিন অবশ্য বড় রান করতে পারেননি। ১৪ বলে ২৮ রানের ইনিংস খেলেন স্যামসন। তিনটি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান তিনি। এখনও পর্যন্ত প্রাক্তন রাজস্থান অধিনায়ক চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে নেমে ১০ ইনিংসে ৪০২ রান করেছেন। ৫৭.৪৩ গড়ে ব্যাটিং করেছেন, ১৬৭.৫০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন স্যামসন। ডানহাতি কেরলের এই ব্যাটার দুটো সেঞ্চুরি ও একটি অর্ধশতরান হাঁকিয়েছেন।

এদিন চেন্নাই সুপার কিংস লখনউ সুপারজায়ান্টস মুখোমুখি হয়েছিল টস জেতার পর প্রথমে ফিল্ডিং নেন রুতুরাজ। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লখনউ সুপারজায়ান্টস দলকে। এদিন লখনউয়ের হয়ে এইডেন মারক্রাম ওপেনিংয়ে খেলেননি। তাঁর পরিবর্তে অজি তারকা জশ ইংলিশকে একাদশে ওপেন করার সুযোগ দেওয়া হয়েছিল। আর সুযোগ দারুণ ভাবে কাজে লাগালেন অজি ব্যাটার। ৩৩ বলে ৮৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান তিনি। তাঁর শুরুটাই লখনউকে বড় ইনিংস গড়ার ভিত গড়ে দেয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget