এক্সপ্লোর

IPL 2026: ধোনি চোটের কবলে, শুরুর দিকে নেই ব্রেভিস, তাও দুঃস্বপ্নের ২০২৫ ভুলে এ IPL-এ ফুল ফোটাতে পারবে CSK?

Chennai Super Kings: গত মরশুমেই আইপিএলের ইতিহাসে প্রথমবার লিগ তালিকায় সবার নীচে শেষ করে চেন্নাই সুপার কিংস।

চেন্নাই: আইপিএলের সফলতম দল তো বটেই, মতান্তরে সবথেকে ধারাবাহিক দলও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তবে বিগত দুই মরশুমে সিএসকে নিজেদের স্বভাবচিত ভঙ্গিমায় পারফর্ম করতে পারেনি। প্রথমবার তাঁরা নাগাড়ে দুই মরশুমে আইপিএলের প্লে-অফে পৌঁছতে ব্যর্থ হয়। নতুন মরশুমে (IPL 2026) সিএসকের সামনে লক্ষ্য তাঁদের পূর্বঅভিজ্ঞতা ভুলে নতুনভাবে শুরু করা। 

সেই চেষ্টাই কিন্তু হলুদ ব্রিগেড নিলামে করেছে। অতীতে সিএসকে বরাবরই অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে এসেছে। তবে এ বারের আইপিএলের নিলাম দেখলেই বোঝা যাবে, সময়ের সঙ্গে সঙ্গে তারা বদলের প্রয়োজনও উপলব্ধ করেছে। সেই কারণেই নিলাম থেকে তরুণ প্রশান্ত বীর, কার্তিক শর্মাকে দলে নিয়েছে। তবে তাতে কি দলের ভোল বদলাবে? সিএসকে কি প্লে-অফে পৌঁছতে পারবে?

শক্তি

গত মরশুমে সিএসকের সবথেকে বড় সমস্যা ছিল পাওয়ার প্লে, তা সে বোলিং হোক বা ব্যাটিং। ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে সিএসকের ১৩৬.৪১ স্ট্রাইক রেট গত মরশুমে সবথেকে কম ছিল। আর পাওয়ার প্লেতে বোলিংয়ে ১০.৮৫-র ইকোনমি সবথেকে বেশি। সেইদিকটা লক্ষ্য করেই তাঁরা সঞ্জু স্যামসনকে দলে নিয়েছে। ইনফর্ম সঞ্জু কী করতে পারবেন, তা বিশ্বকাপেই দেখা গিয়েছে। 

অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় জানিয়েছেন তিনি ও সঞ্জুই ইনিংস ওপেন করবেন। এই সিদ্ধান্ত কিন্তু পরিসংখ্যানের দিক থেকে সঠিকই বলে মনে হচ্ছে। বিগত তিন মরশুমে পাওয়ার প্লেতে সাই সুদর্শন বাদে সঞ্জুর থেকে অধিক গড় কোনও ব্যাটারের নেই। আর অতীতে ওপেনার রুতু কী করতে পারেন, তা সকলেই দেখেছেন। জ্যাক ফোকস, অংশুল কম্বোজ জেমি ওভারটনরা নতুন বল হাতে বেশ ভাল। আর স্পিন বিভাগে সিএসকে দলে নিয়েছে আকিল হোসেনকে। বর্তমান বিশ্ব ক্রিকেটে পাওয়ার প্লেতে আকিলের থেকে ভাল স্পিনার খুঁজে পাওয়া বেশ কঠিন। তাই এই দিকটা কিন্তু সিএসকে ম্যানেজমেন্ট নজর দিয়েছে। 

দুর্বলতা

তবে সমস্যা শেষের দিকে, তা সে বোলিং হোক বা ব্যাটিং। মিডল অর্ডারে ব্রেভিস, শিবম দুবেরা রয়েছেন। তবে ব্রেভিসের চোট থাকায় তিনি প্রথম কয়েকটা ম্যাচে খেলতে পারবেন না। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) চোটের জেরে প্রথম দুই সপ্তাহ না খেলার অর্থ সিএসকের মিডল অর্ডারে দুবেকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে। প্রশান্ত বীর এখনও তরুণ, আইপিএলের স্তরে অনিভজ্ঞ, তাই দুবের অফফর্ম সিএসকে জন্য চাপ বাড়াবে। 

বোলিংয়ে নাথান এলিস সিএসকের ডেথ ওভার বিশেষজ্ঞ ছিলেন। তিনি অবশ্য চোট পেয়ে ছিটকে যাওয়ায় সিএসকের ডেথ বোলিং নিয়ে যথেষ্ট উদ্বেগের জায়গা রয়েছে। সিএসকের টিম শিট দেখলে খলিল আমেদ বাদে তেমন ডেথ বোলার খুঁজে পাওয়া চাপ। গত মরশুমে যেখানে নতুন বল সিএসকের চাপের কারণ ছিল, সেখানে এ মরশুমে এই ডেথ ওভারে ব্যাটিং ও বোলিং হলুদ ব্রিগেডের চিন্তার বড় কারণ হতে পারে।

অধিনায়ক

আগেই জানানো হয়েছে ধোনি প্রথম দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে। তবে ক্রিকেটার ধোনির থেকে সম্ভবত ধোনির মগজাস্ত্রর মাঠে না থাকাটা সিএসকের সবথেকে বড় মিস। সেখানেই এবার হলুদ ব্রিগেডের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের সবথেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। অনিভিজ্ঞ ব্যাটিং লাইনআপের দোষত্রুটি ঢাকতে ব্যাটার রুতুুর তো ইনিংসের শুরুতে চলা অত্যন্ত জরুরি বটেই, তবে হয়তো এই প্রথম এত তরুণ এক সিএসকে দলের অধিনায়ক যেখানে ধোনি নেই, সেখানে অধিনায়ক রুতুর দায়িত্বও অনেকটা বেশি।

রুতুরাজ গায়কোয়াড় এক বিভাগেও সামান্য ব্যর্থ হলেও, সিএসকের সমর্থকদের কিন্তু ফের একবার হতাশায় ডুবতে হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget