এক্সপ্লোর

IPL 2026: গতকালের জোড়া ম্যাচের পর লিগ তালিকায় বড় বদল, আজ জিতলে কেকেআর পয়েন্ট তালিকায় কততে উঠে আসবে?

Kolkata Knight Riders: বর্তমানে লিগ তালিকায় কিন্তু একেবারে লাস্টবয় কলকাতা নাইট রাইডার্স।

নয়াদিল্লি: শনিবার, ১৮ এপ্রিল আইপিএলের (IPL 2026) ডবল হেডারের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর () মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস, আর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এই দুই ম্যাচের আইপিএলের লিগ তালিকায় (IPL 2026 Points Table) বড় বদল দেখা গেল। 

প্রথম ম্য়াচে আরসিবির বিজয়রথ থামিয়ে দিল্লি ক্যাপিটালস ছয় উইকেটে ম্যাচ জিতে নেয়, আর দ্বিতীয় ম্যাচে সিএসকের জয়ের হ্যাটট্রিকের আশাভঙ্গ করে দুই পয়েন্ট ছিনিয়ে নেয় সানরাইজার্স। এই দুই ম্যাচের পরে কিন্তু প্রথম চারের লড়াই জমে উঠেছে। দিনের প্রথম ম্যাচের পর দিল্লি জয়ের সুবাদে লিগ তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছিল। তাদের দখলে রয়েছে। তবে জয়ের সুবাদে সানরাইজার্সের দখলে ছয় ম্যাচ পরে ছয় পয়েন্ট চলে আসে। তাদের নেট রান রেট ০.৫৬৬, দিল্লির নেট রান ০.৩১০-র থেকে বেশি হওয়ায় দিল্লি ক্যাপিটালসকে পিছনে ফেলে দিনশেষে তারাই চতুর্থ স্থান দখল করে নিল। গুজরাত টাইটান্সেরও ছয় পয়েন্ট রয়েছে। তবে তাদের নেট রান ০.০১৮ হওয়ায় তারা আপাতত সানরাইজার্স ও দিল্লির থেকে লিগ তালিকায় পিছিয়ে রয়েছে। 

নিজেদের ম্যাচে পরাজিত হলেও, ছয় ম্য়াচে চার জয়ের সুবাদে আরসিবি লিগ তালিকার দ্বিতীয় স্থানে নিজেদের দখল অব্যাহত রেখেছে। আবার অপরদিকে চেন্নাই সুপার কিংস হারলেও, তাদের নেট রান রেটের (-০.৭৮০) উন্নতি হল। এই নেট রান রেটের উন্নতির জেরেই পরাজয় সত্ত্বেও হলুদ ব্রিগেড লিগ তালিকায় এক ধাপ উঠে এল। তারা লখনউ সুপার জায়ান্টসকে পিছনে ফেলে আপাতত সাত নম্বরে রয়েছে। 

তবে কালকের মতো আজ ‘সুপার সানডে‘-তে ‘ডাবল হেডার’ রয়েছে। আজকের দুই ম্যাচের পরে লিগ তালিকায় কিন্তু ফের বদল হতে পারে। কেকেআরকে (Kolkata Knight Riders) হারাতে পারলেই রাজস্থান রয়্যালস আরসিবি, পঞ্জাব কিংসকে পিছনে ফেলে লিগ তালিকায় একেবারে শীর্ষে পৌঁছে যাবে। কেকেআর জিতলে আপাতত তাদের লাস্টবয়ের তকমা ঘুচবে। নাইটরা তিন পয়েন্ট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে পিছনে ফেলে নয়ে উঠে আসবে। অপরদিকে, দ্বিতীয় ম্য়াচে পঞ্জাব কিংস জিতলে তাদের হয় শীর্ষে নিজেদের দখল মজবুত হবে, নয়তো রাজস্থানকে সরিয়ে ফের তারা শীর্ষস্থান দখল করবে। তাদের প্রতিপক্ষ লখনউ জিতলে, ঋষভ পন্থের দলও কিন্তু লিগ তালিকায় খানিকটা উপরে উঠে আসবে এবং প্রথম চারের লড়াই আরও জমে যাবে।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget