এক্সপ্লোর

Sanju Samson: সিএসকের অধিনায়ক হবেন সঞ্জু স্যামসন? অশ্বিনের মন্তব্যে বাড়ল জল্পনা

Chennai Super Kings: গত মরশুমে নিজেদের ইতিহাসে প্রথমবার সিএসকে লিগ তালিকায় সবার নীচে শেষ করেছিল। আপাতত চলতি আইপিএল মরশুমেও ছয় ম্যাচের মধ্যে চারটি হেরে সিএসকে লিগ তালিকায় সাতে।

নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির তত্ত্বাবধানে আইপিএলের সবথেকে ধারাবাহিক দল হিসাবে নিজেদের পরিচিত গড়ে তুলেছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তবে ধোনি দায়িত্ব ছাড়ার পর ইতিমধ্যেই রবীন্দ্র জাডেজা এবং রুতুরাজ গায়কোয়াড় দায়িত্ব দেওয়ার দিয়ে দেখা হয়েছে। তবে তাঁদের কেউই সিএসকের হয়ে সেই ধারাবাহিকতা দেখাতে পারেননি। গত মরশুমে নিজেদের ইতিহাসে প্রথমবার সিএসকে লিগ তালিকায় সবার নীচে শেষ করেছিল। আপাতত চলতি আইপিএল মরশুমেও (IPL 2026) ছয় ম্যাচের মধ্যে চারটি হেরে সিএসকে লিগ তালিকায় সাতে।

এরপরেই প্রাক্তন সিএসকে তারকা ক্রিকেটার আর অশ্বিন (R Ashwin) সিএসকের হয়ে এক নতুন অধিনায়কের প্রস্তাব আনলেন। তিনি ESPNCricinfo-কে এক সাক্ষাৎকারে জানান, 'আমার মতে কয়েক বছর আগে জাডেজা যখন দায়িত্ব নিয়েছিল, তখনই ওই দায়িত্বটা স্থানান্তরিত হয়ে গিয়েছিল। সেই বিষয়টা পরিকল্পনামাফিক হয়নি। তারপরেই রুতুরাজকে দায়িত্ব দেওয়া হয়। বিগত দুই বছর ধরে রুতুরাজই স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে মিলে দল চালাচ্ছে।'

তবে এরপরেই অশ্বিনের দাবি ভবিষ্যতে সঞ্জু স্যামসনকে (Sanju Samson)সিএসকের অধিনায়কের দায়িত্ব নিতে দেখা যেতে পারে। 'আমি জ্যোতিষী নই, তবে আমায় জিজ্ঞেস করা হলে বলব আমার মনে হয় ভবিষ্যতে কোনও না কোনও সময় সঞ্জু সিএসকেকে নেতৃত্ব দেবে। কবে এমনটা হবে সেটা জানি না, তবে এটা বলে আমি মনে করি। তবে সঞ্জুকেঅন্য কারুর দায়িত্ব কাঁধে নিতে হয়, এমনটা চাই না। অন্য কারুর লেগাসির বোঝা ওকে বইতে চোক চাই না। ওই ভাবে বেঁচে থাকা বা খেলতে আমরা কেউই চাই না।' মত সিএসকে প্রাক্তনীর।         

সঞ্জু স্যামসন এ মরশুমেই ট্রেডের মাধ্যমে সিএসকেতে যোগ দিয়েছেন। তিনি যোগ দেওয়ার পর থেকেই তাঁকে সিএসকের অধিনায়কত্ব দেওয়া হতে পারে, বিভিন্ন মহলে এমন জল্পনা শোনা গিয়েছিল। রুতুরাজই আপাতত সিএসকের নেতৃত্বে বহাল রয়েছেন। তবে পারফরম্যান্সের উন্নতি না হলে, ভবিষ্যতে কিন্তু সিএসকের নেতৃত্বে বদল ঘটতে দেখা যেতেই পারে। স্যামসন দীর্ঘদিন রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অধিনায়কত্ব করেছেন। তাই তিনি অধিনায়কত্বের চাপের বিষয়ে অবগত। মূলত এই কারণেই স্যামসন দলে আসার পর থেকে তাঁর অধিনায়ক হওয়ার জল্পনা শুরু হয়েছিল। অশ্বিনের এই দাবির পরে যে সেই জল্পনা আরও বাড়বে, সেই কথা কিন্তু বলাই বাহুল্য।     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget