এক্সপ্লোর

IPL 2026: দেশে রমরমিয়ে চলছে বিশের বিশ্বকাপ, তার মাঝেই আইপিএলের প্রস্তুতি শুরু ভারতীয় দলে ব্রাত্য শুভমনের

Gujarat Titans: ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রাক মরশুম শিবির তিন থেকে চার দিন চলবে বলে গুজরাত টাইটান্সের তরফে জানানো হয়।

নাথদাঁড়া: দেশে বর্তমানে রমরমিয়ে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। তবে বিশ্বকাপ শুরুর আগে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দলে শুভমন গিল থাকলেও, টিম ইন্ডিয়ার বিশ্বকাপ দলে তাঁর ঠাঁই হয়নি। তবে একদিকে যেখানে ঈশান কিষাণ, তিলক বর্মারা বিশ্বকাপে ভারতকে জেতাতে ব্য়স্ত, সেখানে খানিকটা প্রচারের আলোর আড়ালেই আইপিএলের (IPL 2026) প্রস্তুতি শুরু করে দিলেন শুভমন গিল (Shubman Gill)।

এক প্রেস বিজ্ঞপ্তি অনুসারে নাথদাঁড়ার মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গুজরাত টাইটান্স প্রাক মরশুম প্রস্তুতি শুরু করে দিয়েছে। আইপিএল শুরুর দিনক্ষণ এখনও জানানো হয়নি। তবে তা যে মার্চ মাসেই শুরু হবে, তা মোটামুটি নিশ্চিত। আগেই পাঞ্জাব কিংসের মতো দলগুলি আসন্ন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করেছিল। এবার সেই তালিকায় যোগ দিল গুজরাত টাইটান্সও।

এই প্রস্তুতি শিবিরে একদিকে যেমন শুভমন গিল রয়েছেন, তেমনই তাঁর ওপেনিং পার্টনার সাই সুদর্শনকেও দেখা গিয়েছে। রিপোর্টারদের টাইটান্সের প্রধান কার্যনিবাহী আধিকারিক জানান এই প্রথম নয়, জানুয়ারি মাসেও কিন্তু গুজরাত টাইটান্স প্রাক মরশুম এক শিবিরের আয়োজন করেছিল। আবার ১৬ ফেব্রুয়ারি থেকে শিবির শুরু হয়েছে। মোটামুটি ১২ থেকে ১৩ জন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজ়ির কোচিং স্টাফদের তত্ত্বাবধানে তিন থেকে চারদিন অনুশীলন সারবেন বলে জানান তিনি। তিনি দাবি করেন ২৬ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলের ১২ থেকে ১৫ দিন আগেই ফের একবার গুজরাত টাইটান্স শিবির বসবে।

অপরদিকে, গুজরাতের প্রতিবেশী রাজ্যের ফ্র্যাঞ্চাইজ়ি রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে। তবে দলের কোচের নাম এখনও জানানো হয়নি। অবশ্য শোনা যাচ্ছে সেই ভূমিকায় গৌতম গম্ভীরকে পেতে মরিয়া রয়্যালস ফ্র্যাঞ্চাইজ়ি।

Dainik Jagran-র রিপোর্ট অনুযায়ী গৌতম গম্ভীরকে রাজস্থান রয়্যালসের তরফে প্রস্তুাব দেওয়া হয়েছে। তবে শুধু মেন্টর নয়, দাবি করা হচ্ছে গম্ভীরকে রয়্যালসের নতুন এক মালিক তিন তিনটি ভূমিকায় যুগ্মভাবে দায়িত্ব নেওয়ার প্রস্তুাব দিয়েছেন।

কী সেই ভূমিকা? রিপোর্ট অনুযায়ী তিন নতুন স্টেকহোল্ডারদের একজন গম্ভীরকে পার্টনারশিপ, মেন্টর এবং সিইও হিসাবে তিনটি ভূমিকায় একসঙ্গে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজ়িতে গম্ভীরকে দুই থেকে তিন শতাংশ স্টেক নেওয়ার জন্যও এক স্টেকহোল্ডার প্রস্তাব দিয়েছেন বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। এবার প্রশ্ন হল গম্ভীরকে তাহলে রয়্যালসের এই দায়িত্ব নিতে হলে কী করতে হবে? একটা বিষয় নিশ্চিত, গম্ভীর ভারতীয় কোচ থাকাকালীন কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজ়ির কোনও দায়িত্ব নিতে পারবেন না। তাই গম্ভীর শেষমেশ কী সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার বিষয়।

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget