এক্সপ্লোর

LSG vs CSK: LSG-র হয়ে আকাশের তিন উইকেট সত্ত্বেও কার্তিকের অর্ধশতরান ও দুবের ফিনিশিংয়ে ১৮৭ রান তুলল CSK

Kartik Sharma: লখনউয়ের বিরুদ্ধে সিএসকের হয়ে ৪২ বলে ৭১ রানের দুরন্ত ইনিংস খেলেন কার্তিক শর্মা।

লখনউ: আইপিএলের (IPL 2026) প্লে-অফের দৌড়ে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস (LSG vs CSK)। লখনউ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেলেও, একাধিক দলের সঙ্গে প্রথম চারে শেষ করার দৌড়ে রয়েছে সিএসকে। তাই এই ম্যাচ হলুদ ব্রিগেডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ম্যাচেই প্রথমে ব্যাট করে কার্তিক শর্মার (Kartik Sharma) দুরন্ত অর্ধশতরান এবং শিবম দুবের ফিনিশিং টাচে বেশ ভাল রান তুলল সিএসকে। লখনউয়ের হয়ে মরশুমে প্রথম ম্যাচ খেলা আকাশ সিংহ (Akash Singh) তিনটি উইকেট নিলেও, নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তুলল হলুদ ব্রিগেড।   

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা সিএসকের হয়ে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন বেশ দেখেশুনে ইনিংসের শুরুটা করেন। তবে রুতুরাজকে মাত্র ১৩ রানে আউট করে সাজঘরে ফেরত পাঠান আকাশই। নিজের পরের ওভারে আরেক ওপেনার সঞ্জু স্যামসনকেও তিনি ২০ রানে সাজঘরে ফেরান। পাওয়ার প্লে শেষ হলেও আকাশের দৌরাত্ম্য থামেনি। সিএসকে টপ অর্ডারের আরেক ব্যাটার উর্ভিল পটেলকেও তিনি ছয় রানে আউট করেন। মাত্র ৫২ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় সিএসকে।

তবে ইনিংসের হাল ধরেন দুই তরুণ কার্তিক ও ডেওয়াল্ড ব্রেভিস। ইনিংসের মাঝপথে সিএসকের স্কোর ছিল তিন উইকেটের বিনিময়ে ৭১ রান। সুযোগ পেলেই স্পিনারদের বিরুদ্ধে মূলত আক্রমণ শানান ব্রেভিস, কার্তিকও পিছিয়ে থাকার পাত্র ছিলেন না, তিনিও আক্রমণ শানেন। ৩৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান কার্তিক। তবে একই ওভারে অভিজ্ঞ মহম্মদ শামি ব্রেভিসকে ২৫ রানে ফিরিয়ে চতুর্থ উইকেটে ৭০ রানের পার্টনারশিপ ভাঙেন।

 

 

কার্তিক রানের গতি বাড়ান। তবে তাঁকেও শেষমেশ ৭১ রানে শাহবাজ আমেদের শিকার হতে হয়। তাতে অবশ্য সিএসকের রানের গতি কমেনি। শেষের দিকে শিবম দুবে আক্রমণ শানান। তিনি মাত্র ১৬ বলে ৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। প্রশান্ত বীরও ১৩ রান করে নিজের অবদান রাখেন। শেষমেশ ১৮৭ রান তুলে সিএসকের ইনিংস থামে।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget