এক্সপ্লোর

CSK vs DC Live Score Update: দিল্লিকে ২৩ রানে হারিয়ে অবশেষে আইপিএলে পয়েন্ট পেল চেন্নাই, স্বস্তি ধোনিদের শিবিরে, লাইভ আপডেট

IPL Live Score: আইপিএলে (IPL 2026) পাঁচবারের চ্যাম্পিয়ন। অথচ এবার পয়েন্ট টেবিলের তলানিতে চেন্নাই সুপার কিংস।

LIVE

Key Events
IPL 2026 Live update CSK vs DC Chennai Super Kings vs Delhi Capitals MS Dhoni Sanju Samson CSK vs DC Live Score Update: দিল্লিকে ২৩ রানে হারিয়ে অবশেষে আইপিএলে পয়েন্ট পেল চেন্নাই, স্বস্তি ধোনিদের শিবিরে, লাইভ আপডেট
চেন্নাইয়ের সামনে আজ দিল্লির চ্যালেঞ্জ। - IANS
Source : IANS

Background

চেন্নাই: আইপিএলে (IPL 2026) পাঁচবারের চ্যাম্পিয়ন। অথচ এবার পয়েন্ট টেবিলের তলানিতে চেন্নাই সুপার কিংস। গত আইপিএলেও হোঁচট খেতে হয়েছিল হলুদ ব্রিগেডকে। এবার টানা তিন ম্যাচে হেরে কোণঠাসা সিএসকে। উদ্বেগ বাড়িয়েছে মহেন্দ্র সিংহ ধোনির চোট। এখনও পর্যন্ত এবারের আইপিএলে মাঠে দেখা যায়নি ধোনিকে। আর এই পরিস্থিতিতে আজ, শনিবার চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। আজ কি ধোনি মাঠে ফিরবেন?

চেন্নাই শিবিরের মাথাব্যথা অনেক। সঞ্জু স্যামসন ও রুতুরাজ গায়কোয়াড়ের নতুন ওপেনিং জুটি ব্যর্থ। তিন ম্যাচে জুটিতে তাঁরা করেছেন ১২ বলে ১৪, ১২ বলে ১৪ ও ৫ বলে ৯ রান। শুরুতেই ব্যাটিং ব্যর্থতা চাপ তৈরি করছে গোটা শিবিরের ওপর। শিবম দুবে মিডল অর্ডারে স্পিনের বিরুদ্ধে তাঁর দক্ষতা প্রমাণের মঞ্চই পাচ্ছেন না, শুরু থেকে উইকেট হারিয়ে এতটাই চাপে পড়ে যাচ্ছে সিএসকে। সেক্ষেত্রে কি ওপেনিং পার্টনারশিপ বদলে ফেলবে সিএসকে? ডেওয়াল্ড ব্রেভিসকে শুরুতে এনে চমক দেবে? গুঞ্জন শুরু হয়েছে।

তবে ধোনি সম্ভবত শনিবারও খেলবেন না। তাঁর কাফ মাসলের চোট এখনও সারেনি। যদিও ব্রেভিস দলে ফেরা থেকে 'খুব বেশি দূরে নেই' বলে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি খেললে কার্তিক শর্মা ও প্রশান্ত বীরের মধ্যে কোনও একজন বসবেন।

অন্যদিকে, আগের ম্যাচে দুরন্ত লড়াই করেও এক রানে গুজরাত টাইটান্সের কাছে হারতে হয়েছিল দিল্লিকে। চোট নিয়ে দুরন্ত লড়াই করেও ম্যাচ জেতাতে পারেননি ডেভিড মিলার। ব্যর্থ হয়েছিল কে এল রাহুলের দুরন্ত ইনিংসও। সিএসকে-র ডেরায় ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে দিল্লিও।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ ও ইমপ্যাক্ট প্লেয়ার

সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আয়ূষ মাত্রে, শিবম দুবে, ডেওয়াল্ড ব্রেভিস, সরফরাজ খান, কার্তিক শর্মা/প্রশান্ত বীর, জেমি ওভার্টন, ম্যাট হেনরি, নূর আমেদ, অংশুল কম্বোজ ও খলিল আমেদ।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ ও ইমপ্যাক্ট প্লেয়ার

পাথুম নিশাঙ্কা, কে এল রাহুল (উইকেটকিপার), নীতীশ রানা/আশুতোষ শর্মা, সমীর রিজভি, ডেভিড মিলার, অক্ষর পটেল, ট্রিস্টান স্টাবস, বিপ্রজ নিগম, কুলদীপ যাদব, লুনগি এনগিডি, টি নটরাজন ও মুকেশ কুমার।

23:32 PM (IST)  •  11 Apr 2026

CSK vs DC Live: ২৩ রানে অক্ষর পটেলদের হারিয়ে পয়েন্ট টেবিলে খাতা খুলল সিএসকে

ব্যাট হাতে সঞ্জু স্যামসনের (Sanju Samson) তাণ্ডব। বল হাতে জেমি ওভার্টনের আগুন। সব মিলিয়ে চলতি আইপিএলে শাপমোচন হল চেন্নাই সুপার কিংসের। টানা তিন ম্যাচ পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। অবশেষে জয়ের মুখ দেখল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলে খাতা খুলল সিএসকে। আর সেই জয় এল চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে। যে মাঠ একটা সময় চেন্নাইয়ের দুর্গ ছিল। সেখানেই ২৩ রানে অক্ষর পটেলদের হারিয়ে পয়েন্ট টেবিলে খাতা খুলল সিএসকে।

23:15 PM (IST)  •  11 Apr 2026

IPL Live Score: ম্যাচ জিততে আর ১২ বলে ৩২ চাই দিল্লির

১৮ ওভারের শেষে দিল্লির স্কোর ১৮১/৭। লড়ছেন একা ট্রিস্টান স্টাবস। ম্যাচ জিততে আর ১২ বলে ৩২ চাই দিল্লির। স্টাবসের সঙ্গে কুলদীপ।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget