এক্সপ্লোর

IPL 2026: আজ আরসিবির বিরুদ্ধে মুম্বই একাদশে কি খেলতে দেখা যাবে হার্দিককে?

Hardik Pandya: চোটের জন্য তাঁকে পাওয়া যায়নি লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। তাঁর পরিবর্তে সূর্যকুমার যাদব নেতৃত্বভার সামলেছিলেন দলের।

মুম্বই: আইপিএলে  আজ সুপার সানডে। মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই হাইভোল্টেজ ম্য়াচের আগে মুম্বই শিবির কিছুটা চাপেই। হার্দিক পাণ্ড্য আগের ম্য়াচে খেলেননি। চোটের জন্য তাঁকে পাওয়া যায়নি লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। সূত্রের খবর, আজকের হাইভোল্টেজ ম্য়াচেও বিরাটদের বিরুদ্ধে খেলার সম্ভাবনা নেই হার্দিকের। তাঁর পরিবর্তে সূর্যকুমার যাদব দলের নেতৃত্বভার সামলাবেন। হার্দিক হয়ত পরের ম্য়াচে একাদশে ফিরবেন।

লখনউয়ের বিরুদ্ধে ম্য়াচেও দায়িত্ব সামলেছিলেন সূর্যকুমারই। তাঁকে এদিনের ম্য়াচেও হয়ত নেতৃত্বভার সামলাতে দেখা যাবে। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, 'দলের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে রয়েছেন হার্দিক পাণ্ড্য। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। তাই সূর্যকুমার যাদবের নেতৃত্বেই আরসিবি ম্যাচে খেলতে নামবে মুম্বই শিবির।'

লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে নিজেদের শেষ ম্য়াচে হারতে হয়েছিল আরসিবিকে। ৯ রানে হেরেছিল সেই ম্য়াচে রজত পাতিদারের দল। আজ যে ভেন্যুতে খেলা হবে সেটি আরসিবির নতুন হোম ভেন্যু। এখানে দুটো ম্য়াচ খেলতে নামবে আরসিবি, যার প্রথমটি আজ। পরপর দুটো ম্য়াচ হারের ফলে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চার নম্বরে নেমে এসেছে বিরাট কোহলিরা।

অন্য়দিকে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স আজ খেলতে নামবে তাঁদের চতুর্থ জয়ের লক্ষ্যে। নিজেদের শেষ ম্য়াচে তারা ৬ উইকেটে হারিয়ে দিয়েছিল লখনউ সুপারজায়ান্টসকে।

View this post on Instagram
 
A post shared by Mumbai Indians (@mumbaiindians)

এই মুহূর্তে পয়েন্ট টেবিলে কে কোথায় দাঁড়িয়ে?

এই মুহূর্তে ১১ ম্য়াচে ১৪ পয়েন্ট ঝুলিতে পুরে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ শিবির। গুজরাত টাইটান্সও ১৪ পয়েন্ট ঝুলিতে পুরলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তারা দ্বিতীয় স্থানে রয়েছে। পঞ্জাব কিংস ১০ ম্য়াচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তৃতীয় স্থানে রয়েছে। একই পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আরসিবি। 

কেকেআর শেষ চারটি ম্য়াচে টানা জয় ছিনিয়ে নিয়েছে। তাঁর ঝুলিতে এই মুহূর্তে ৯ পয়েন্ট রয়েছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল ম্যাচ। সেই ম্য়াচের থেকে ১ পয়েন্ট ঝুলিতে পুরেছিল কেকেআর। তার জন্য়ই তাঁদের ঝুলিতে ৯ পয়েন্ট।

Advertisement

সেরা শিরোনাম

RBI CIBIL Score Rule: সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
Jaspal Rana: জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Jaspal Rana: জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Kalyan Banerjee: দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ICC World Cup 2027: ৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
Advertisement

ভিডিও

TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
TMC News: এবিপি আনন্দর হাতে লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকা
Ghantakhanek Sange Suman (১১.০৬.২০২৬) পর্ব ২ : রাজ্যসভায় তৃতীয় ধাক্কা তৃণমূলের, সাংসদ পদে ইস্তফা প্রকাশচিক বরাইকের
Ghantakhanek Sange Suman (১১.০৬.২০২৬) পর্ব ১ : কোর্টের গুঁতোয় CID-হাজিরা, একইদিনে দলে ঘোর 'অকল্যাণ'-এর মুখে অভিষেক
Tmc News | তৃণমূল সাংসদ শত্রুঘ্ণ সিন্হার মুখেও এবার মোদি বন্দনা ! | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RBI CIBIL Score Rule: সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
Jaspal Rana: জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Jaspal Rana: জীবনযুদ্ধে পরাজিত মনু ভাকেরকে জোড়া অলিম্পিক্স পদক জেতানো কোচ যশপাল, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Kalyan Banerjee: দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ICC World Cup 2027: ৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
Lionel Messi: বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
France Football Team: জমাট রক্ষণ আর ভয়ঙ্কর আক্রমণের যুগলবন্দি, বিশ্বকাপের ফেভারিট ফ্রান্সের কি আদৌ কোনও দুর্বলতা আছে?
জমাট রক্ষণ আর ভয়ঙ্কর আক্রমণের যুগলবন্দি, বিশ্বকাপের ফেভারিট ফ্রান্সের কি আদৌ কোনও দুর্বলতা আছে?
Lionel Messi: ৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
Embed widget