এক্সপ্লোর

IPL 2026: নাইটদের দেখলেই জ্বলে ওঠেন, হিটম্য়ান রোহিতের কেকেআরের বিরুদ্ধে রেকর্ড কেমন?

KKR vs MI: ঘরের মাঠে খেলতে নামবে বলে মুম্বই এমনিতেই কিছুটা এগিয়ে থাকবে। তার ওপর মুম্বইয়ে রয়েছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে রোহিত যে কতটা ভয়ঙ্কর, তা আর নতুন করে বলার কিছুই নেই।

মুম্বই: আজ থেকে শুরু হতে চলেছে উনিশতম আইপিএল। প্রথম ম্য়াচে মুখোমুখি হবে আরসিবি ও সানরাইজার্স। আগামীকাল নিজেদের অভিযান শুরু করতে চলেছে কেকেআর। প্রথম ম্য়াচেই প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। অর্থাৎ রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য়, জসপ্রীত বুমরাদের বিরুদ্ধে খেলতে হবে রাহানে, অ্য়ালেন, গ্রিনদের। দুটো দলের ব্যাটিং লাইন আপই খুবই শক্তিশালী। তবে ঘরের মাঠে খেলতে নামবে বলে মুম্বই এমনিতেই কিছুটা এগিয়ে থাকবে। তার ওপর মুম্বইয়ে রয়েছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে রোহিত যে কতটা ভয়ঙ্কর, তা আর নতুন করে বলার কিছুই নেই। এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে সফল অধিনায়ক। পাঁচবার আইপিএল জিতেছেন মুম্বই ক্যাপ্টেন হিসেবে। তাছাড়াও কেকেআরের বিরুদ্ধে রোহিতের পারফরম্য়ান্স কিন্তু বেশ নজরকাড়া। নাইটদের কিছুটা অনভিজ্ঞ বোলিং লাইন আপের কাছে কিন্তু চিন্তার কারণ হতে পারে এই রেকর্ড-

কেকেআরের বিরুদ্ধে সর্বাধিক রান করা ব্যাটারদের তালিকায় রোহিত এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছেন। এই দলের বিরুদ্ধে ২০০৮ সালে প্রথমবা খেলেছিলেন রোহিত। তখন তিনি ডেকান চার্জার্সে (বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদ) খেলতেন। এখনও পর্যন্ত রোহিত নাইটদের বিরুদ্ধে মোট ৩৫টি ম্য়াচ খেলেছেন। আর ৩৫ ইনিংসে রোহিতের ব্যাট থেকে এসেছে ১০৮৩ রান। গড় ৩৮.৬৭। ১২৭.৮৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন হিটম্য়ান। নাইটদের বিরুদ্ধে ৬টি অর্ধশতরান ও একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১০৯। এই তালিকায় রোহিতদের ওপরে আছেন শুধু ডেভিড ওয়ার্নার। প্রাক্তন অজি ওপেনার ১০৯৩ রান করেছেন শাহরুখের দলের বিরুদ্ধে।

আইপিএলে মুম্বইয়ের হয়ে খেলেন রোহিত। অন্যদিকে রাহানে এই মুহূর্তে কেকেআরের ক্যাপ্টেন। তবে দুজনেই কিন্তু মুম্বইয়ের প্লেয়ার। একই সঙ্গে ক্রিকেট কেরিয়ার শুরু করা ২ বন্ধ এখন ফ্র্যাঞ্চাইজি লিগে দুই ভিন্ন মেরুতে। দুটো আলাদা দলের হয়ে নামবেন তাঁরা। তবে ওয়াংখেড়ে স্টেডিয়াম রোহিত ও রাহানে দুজনেরই ঘরের মাঠ। এই পরিস্থিতিতে 'বন্ধু' রোহিতই আগামীকাল ওয়াংখেড়েতে মাথাব্যথার কারণ হতে পারে রাহানের। কারণ কেকেআরে বোলিং লাইন আপ এবার কিছুটা দুর্বলই। ব্লেজিং মুজারাবানি ছাড়া তারকা পেসার নেই দলে। হর্ষিত চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন। পাথিরানাও নেই এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত। এই পরিস্থিতিতে বৈভব আরোরাই পেস অ্য়াটাকের নেতৃত্বে দেবেন। থাকবেন তরুণ কার্তিক ত্যাগী ও দীর্ঘ সময়ে আলোচনার বাইরে থাকা উমরান মালিক। তবে রাহানের ভরসা নারাইন ও বরুণ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget