এক্সপ্লোর

IPL Mega Auction 2022: নিলামে উপেক্ষিত পূজারা, আগ্রহ দেখাল না কোনও দল

IPL Auction 2022: মাত্র ৫০ লক্ষ টাকা বেস প্রাইস রেখেছিলেন পূজারা। গত আইপিএলে তাঁকে বেস প্রাইস দিয়েই কিনেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু এবার পূজারাকে নিয়ে আগ্রহ দেখাল না মহেন্দ্র সিংহ ধোনির দলও।

বেঙ্গালুরু: তিনি জাতীয় দলের উদ্ধারকর্তা হয়ে দাঁড়িয়েছেন বারবার। সেই চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) আইপিএলে (IPL) দল পেলেন না। নিলামে প্রথম দফায় অবিক্রিত থাকলেন সৌরাষ্ট্রের ব্যাটার। 

মাত্র ৫০ লক্ষ টাকা বেস প্রাইস রেখেছিলেন পূজারা। গত আইপিএলে তাঁকে বেস প্রাইস দিয়েই কিনেছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু এবার পূজারাকে নিয়ে আগ্রহ দেখাল না মহেন্দ্র সিংহ ধোনির দলও। গত মরসুমে তাঁকে কোনও ম্যাচ খেলায়নি সিএসকে।

আইপিএলে তাঁর ঈর্ষণীয় ব্যাটিং রেকর্ড। ওপেনিং করার অভিজ্ঞতাও রয়েছে। তবে সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে দেখা যায় না। ধারাবাহিকতার অভাবে টেস্ট দলেও তাঁর জায়গা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। সেই অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane) নিলাম থেকে তুলে নিয়ে চমক দিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কেকেআরের (KKR) জার্সিতে নামবেন মুম্বইয়ের ব্যাটার।

IPL Mega Auction 2022: নিলামে উপেক্ষিত পূজারা, আগ্রহ দেখাল না কোনও দল

বেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) রিটেন করেছে কেকেআর। তিনি ইনিংস ওপেন করবেন। নাইট শিবির তাঁর সঙ্গী ওপেনারের খোঁজ করছিল। রবিবার, নিলামের শুরুতেই রাহানেকে তুলে নিল কেকেআর। সব কিছু ঠিকঠাক চললে তিনিই হয়তো আইয়ারের সঙ্গী ওপেনার।

শনিবার নিলামের শুরুতেই বড় বাজিমাত কলকাতা নাইট রাইডার্সের (KKR)। প্রায় কুড়ি কোটি টাকা খরচ করে দুই তারকাকে দলে নিল শাহরুখ খান-জুহি চাওলার দল। দুজনেরই ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। মুম্বইয়ের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ১২ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে কিনল কেকেআর। অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর।

দুই তারকাকে দলে নেওয়ার সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে, এই দুজনের মধ্যে কেউ কি নাইটদের নতুন নেতা হতে চলেছেন! শ্রেয়স মুম্বই রাজ্য দলের অধিনায়কত্ব করেছেন। দিল্লি ক্যাপিটালসের নেতা হিসাবেই নজর কেড়েছেন। তবে চোটের জন্য তিনি ছিটকে যাওয়ার পর ঋষভ পন্থকে অধিনায়ক করেছিল দিল্লি। কেকেআরে ফের নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন মুম্বইয়ের তারকা।

অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে সদ্য অ্যাশেজ সিরিজ জিতেছেন কামিন্স। কেকেআরের হয়ে আগেও খেলেছেন। তিনিও নাইট নেতা হওয়ার অন্যতম দাবিদার।

শনিবার নিলামের প্রথম দিন। তার আগে অধিনায়ক নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর (Venky Mysore)। সাফ জানিয়ে দিলেন তাঁদের স্ট্র্যাটেজি।

বেঙ্কি বললেন, 'আমাদের লক্ষ্য আগে একটা ভাল দল তৈরি করা। শুরুতেই অধিনায়ক কে হবেন, তা নিয়ে ভাবছি না। আগে আমাদের ভাল একটা দল বেছে নিতে হবে। তারপর কে অধিনায়ক হবে, সেটা নির্ধারিত হবে।'

প্রায় আড়াই কোটি টাকায় কোহলিদের দলেই থাকলেন বাংলার ক্রিকেটার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget