এক্সপ্লোর

মঙ্গলবার রাতে কোয়ারেন্টিন পর্ব শেষ, কাল কেকেআরের প্রথম ম্যাচেই খেলতে পারবেন মর্গ্যান-কামিন্সরা

ত্রয়োদশ আইপিএলে অভিযান শুরু করার আগে স্বস্তি কলকাতা নাইট রাইডার্স শিবিরে।

আবু ধাবি: ত্রয়োদশ আইপিএলে অভিযান শুরু করার আগে স্বস্তি কলকাতা নাইট রাইডার্স শিবিরে। মঙ্গলবার রাতেই কোয়ারেন্টিন পর্ব শেষ হয়ে যাচ্ছে অই মর্গ্যান-প্যাট কামিন্স-টম ব্যান্টনদের। বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করছে কেকেআর। তার আগে নাইট শিবির থেকে জানিয়ে দেওয়া হল, দলের তিন তারকা বিদেশি ক্রিকেটারকে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে। তিন ক্রিকেটার সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ খেলেছেন। ১৭ সেপ্টেম্বর মর্গ্যান-কামিন্স ও ব্যান্টন আবু ধাবিতে পৌঁছেছিলেন। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজেও জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ছিলেন বলে দুই দলের ক্রিকেটারদের সংযুক্ত আরব আমিরশাহি পৌঁছে মাত্র ৩৬ ঘণ্টার কোয়ারেন্টিন পর্ব কাটানোর কথা। যে কারণে ওই সিরিজ খেলে ফিরে আইপিএলের ম্যাচেও নেমে পড়েছিলেন ডেভিড ওয়ার্নারদের মতো কেউ কেউ। তবে কেকেআর শিবিরে অস্বস্তি তৈরি হয়েছিল কারণ, আবু ধাবির নিয়ম ইউএই-র অন্য শহরগুলোর চেয়ে অনেকটাই আলাদা। আবু ধাবিতে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য বিদেশ থেকে কেউ এলে ৬ দিন কোয়ারেন্টিনে কাটাতেই হয়। তবে কেকেআর শিবির থেকে বলা হল, মঙ্গলবার রাতেই মর্গ্যান-কামিন্সদের ৬ দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ হয়ে যাচ্ছে। বুধবার রোহিত শর্মাদের বিরুদ্ধে তাঁদের খেলতে কোনও সমস্যা নেই। মঙ্গলবার কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর বললেন, ‘অইন মর্গ্যান আমাদের সঙ্গে একই হোটেলে কয়েক ফিট মাত্র দূরত্বে রয়েছে। অইন ছাড়াও প্যাট কামিন্স, টম ব্যান্টনদের কোয়ারেন্টিন পর্ব শেষ হচ্ছে। আজ রাতই হয়তো ওদের সঙ্গে দেখা হবে।’ বুধবার মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে পারবেন? বেঙ্কি বললেন, ‘মনে হয় না কারও খেলা নিয়ে সংশয় রয়েছে। টিমহোটেলে একটা করিডর পরেই রয়েছে ওরা। কোচ-অধিনায়ক যে কোনও প্লেয়ারকে নিতে পারে।’ অনেকদিন পর ফের শাহরুখ খানের দলের হয়ে আইপিএলে খেলতে দেখা যাবে মর্গ্যানকে। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক বললেন, ‘অনেকদিন আগে কেকেআরের হয়ে শেষবার খেলেছি। ক্রিকেটার হিসাবে গত ৩-৪ বছরে অনেক উন্নতি করেছি।’ মর্গ্যান যোগ করলেন, ‘এবারের আইপিএলে এখনও কোনও ম্যাচ দেখিনি। তবে ইউএই-তে উইকেটে ঘাসের আভা রয়েছে শুনেছি। ইংল্যান্ডের উইকেটের সঙ্গে খুব একটা ফারাক হবে না।’ কেকেআরের জার্সিতে কি আপনাকে ফিনিশারের ভূমিকায় দেখা যাবে? মর্গ্যান বলছেন, ‘আমাদের দলে ফিনিশারের ভূমিকার জন্য অনেক বিকল্প রয়েছে। আন্দ্রে রাসেল গত কয়েক বছর ধরে অনবদ্য পারফর্ম করছে।’ সাড়ে ১৫ কোটি টাকায় কামিন্সকে দলে নিয়েছে কেকেআর। মরুদেশের অপেক্ষাকৃত মন্থর পিচে কতটা কার্যকরী হবেন কামিন্স? কোচ ব্রেন্ডন ম্যাকালাম আত্মবিশ্বাসী। বলছেন, ‘আবু ধাবির উইকেট অনেকটা ইডেনের মতোই হবে। গত কয়েক মাসে এই পিচ বেশি ব্যবহার হয়নি। তাই উইকেট তাজা থাকবে। প্যাট কামিন্স এখন টেস্টে বিশ্বের সেরা পেসার। এই পরিবেশে ভালই করবে। ও শুধু দারুণ ক্রিকেটারই নয়, দুর্দান্ত নেতাও।’ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের রেকর্ড বলার মতো নয়। আইপিএলে এখনও পর্যন্ত ২৫ বারের সাক্ষাতে মুম্বই জিতেছে ১৯ ম্যাচ। কেকেআর জয়ী মাত্র ৬ ম্যাচে। এবার শুরুতেই মুম্বই কাঁটা। অধিনায়ক দীনেশ কার্তিক বলছেন, ‘মুম্বইয়ের সঙ্গে শুরুতেই খেলা হয়ে যাচ্ছে বলে ভাল। দারুণ শক্তিশালী দল। রোহিত-কুইন্টনের ওপেনিং হোক বা যশপ্রীত বুমরা-ট্রেন্ট বোল্টের ডেথ বোলিং, দুটোই ভয়ঙ্কর। বিশ্বমানের সমস্ত ক্রিকেটার। দারুণ শক্তিশালী দল। কাল দুটো ভাল দলের লড়াই। আশা করি ভাল ম্যাচ হবে।’ সন্ধ্যার পর শিশির সমস্যা হয়ে দাঁড়াতে পারে? ডিকে বলছেন, ‘শিশির সব জায়গায় পড়ছে না। প্র্যাক্টিসের সময় কোনওদিন শিশির পড়ছে, কোনওদিন পড়ছে না।’ কেকেআরের সেরা অস্ত্র সম্ভবত আন্দ্রে রাসেল। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেভাবে বল করেননি। আইপিএলে বোলার রাসেলকে দেখা যাবে? কোচ বল ঠেলছেন অধিনায়ক কার্তিক ও সহ-অধিনায়ক মর্গ্যানের কোর্টে। ম্যাকালাম বলছেন, ‘রাসেলকে বল করানো হবে কি না সেটা আমার ডানদিকের লোকটি (কার্তিক) বেশি ভাল বলতে পারবে। ব্যাট হাতে রাসেল বিধ্বংসী। তবে চাপের মুখে বল হাতেও সাফল্য এনে দিতে পারে। বিকল্প থাকবে অধিনায়ক ও সহ-অধিনায়কের কাছে।’ সুনীল নারাইন-শুবমান গিলের ওপেনিং জুটিকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন কার্তিক। বলেছেন, ‘সুনীল নারাইনের ব্যাটিং করার ধরনটাই সরল। শুবমান দারুণ প্রতিভাবান। ওর কাছে সকলের অনেক প্রত্যাশা। আশা করছি ব্যাটসম্যান হিসাবে ও সকলের প্রত্যাশা ছাপিয়ে যাবে। ওদের ওপেনিং জুটিটা অনন্য।’ যোগ করছেন, ‘ইউএই-র পিচে ১৬০ ভাল স্কোর। তবে আরও বেশি রান পাওয়া যাবে না বা আর কম রান বাঁচিয়ে ম্যাচে জেতা যাবে না, তা নয়।’ আপনি নিজে ব্যাটিং অর্ডারের ওপরের দিকে নামবেন? কার্তিক বলছেন, ‘ওপরের দিকে ব্যাট করতেই পারি। কোচ সিদ্ধান্ত নেবেন।’ ইডেনের গর্জন থাকবে না কাল নাইটদের জন্য। নিউ নর্ম্যালে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে। কার্তিক বলছেন, ‘দর্শক সমর্থনের অভাব টের পাব। খেলার ফলাফল যাই হোক না কেন, ইডেনের জনতা সবসময় পাশে থাকেন।’ গ্যালারির গর্জন ছাড়াই মুম্বই কাঁটা ওপড়ানোর পরীক্ষা নাইটদের সামনে।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget