এক্সপ্লোর

IPL Retention: ধোনি নয়, IPL নিলামের আগে CSK-কে আনক্যাপড হিসাবে অন্য এক তারকাকে রিটেন করার পরামর্শ অশ্বিনের

IPL 2025: আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী পাঁচ বছর জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারকে আনক্যাপড হিসাবে গণ্য করা হবে। তার সুবাদেই ধোনিও এবার আনক্যাপড।

নয়াদিল্লি: বেশ কয়েকদিন হল আইপিএলের রিটেনশন সংক্রান্ত না না নিয়মাবলী জানিয়ে দেওয়া হয়েছে। এ মাসের শেষের মধ্য়ে ফ্র্যাঞ্চাইজিগুলিকে নিজেদের রিটেন করা ক্রিকেটারদের নামও জানিয়ে দিতে হবে। এ মরশুমের আইপিএলের আগে যে নিয়মকে ঘিরে সবথেকে বেশি চর্চা, তা হল আনক্যাপড ক্রিকেটারদের নিয়ম। 

এই নিয়ম অনুযায়ী জোড়া বিশ্বজয়ী মহেন্দ্র সিংহ ধোনিকে কম দামে দলে রিটেন করতে পারবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আইপিএল রিটেনশন সংক্রান্ত নিয়মাবলীতে আনক্যাপড ক্রিকেটারদের সংক্রান্ত নিয়ম ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে যে কোনও ক্রিকেটার, উক্ত আইপিএল মরশুমের আগের পাঁচ বছরে যদি কোনও আন্তর্জাতিক দলের প্রথম একাদশে না থাকেন, বা তাঁর যদি বিসিসিআইয়ের সঙ্গে কোনও বার্ষিক চুক্তি না থাকে, তাহলে তাঁকে আনক্যাপড ক্রিকেটার হিসাবে গণ্য করা হবে। তবে এই নিয়মটা কেবলই ভারতীয় ক্রিকেটারদের জন্যই প্রযোজ্য। এই নিয়ম অনুযায়ী ভারতের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক ধোনিকে কিন্তু আনক্যাপড ক্রিকেটার হিসাবেই গণ্য করা হবে।

ধোনি ২০১৯ সালের ৯ জুলাইয়ের পর আর ভারতীয় দলের হয়ে খেলেননি। তাই তাঁকে আনক্যাপড ক্রিকেটার হিসাবেই গণ্য করা হবে। সকলে একপ্রকার ধরেই নিয়েছেন যে ধোনি আনক্যাপড হিসাবেই হলুদ ব্রিগেডে থেকে যাবেন। তবে প্রাক্তন সিএসকে তারকা আর অশ্বিন (R Ashwin) কিন্তু ধোনির বদলে আরেক তারকাকে আনক্যাপড হিসাবে রিটেন করার পরামর্শ দিচ্ছেন। কে তিনি?

সেই ক্রিকেটার আর কেউ নন, সমীর রিজ়ভি (Sameer Rizvi)। অশ্বিনের মতে সমীর উত্তরপ্রদেশের লিগে নিয়মিত পারফর্ম করেছেন এবং তিনি ভবিষ্যতে শাহরুখ খানদের মতো হয়ে উঠতে পারন। নিজের চ্যানেলে অশ্বিনকে বলতে শোনা যায়, 'ও তো প্রতিনিয়তই সকলের সামনে নিজেকে মেলে ধরছে। ইউপি টি২০-তে একেবারে ভিন্ন স্তরে খেলছে ও। সম্ভাবনাও রয়েছে প্রচুর। ও শাহরুখ খান ধ্রুব জুরেল, অভিনব মনোহরদের মতো একই গ্রুপে থাকবে।'

সমীরকে গত মরশুমে ৮.৪ কোটি টাকার বিরাট দামে দলে নিয়েছিল সিএসকে। তবে সমীর কিন্তু নিজেকে তেমন মেলে ধরতে পারেননি। আট ম্যাচে মাত্র ৫১ রান আসে তাঁর ব্য়াট থেকে। তাও আবার মাত্র ১১৮-র স্ট্রাইক রেটে। এরপরেও সিএসকে তাঁকে রিটেন করে কি না, সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: কেবল ধোনির জন্যই বদলেছে আইপিএলের নিয়ম! বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থ মহম্মদ কাইফের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget