এক্সপ্লোর

IPL Retention: দলগঠন নিয়ে আলোচনায় পন্টিংয়ের মুখে শ্রেয়স, ঋষভের নাম, নিলামে এঁদের জন্য ঝাঁপাবে পাঞ্জাব কিংস?

IPL Auction 2025: অধিনায়ক, পূর্ব অভিজ্ঞতা এবং ভারতীয় হওয়া, এই তিনের মিশেলের কারণেই নিলামে শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের জন্য যে বেশ দড়ি টানাটানি হবে, তা বলাই বাহুল্য।

নয়াদিল্লি: দীর্ঘদিন ধরে প্রবল জল্পনা-কল্পনা ছিল। সেই জল্পনা সত্যি করেই দুই তারকা ক্রিকেটার তথা গত বারের নিজেদের ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়া দুই তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) ও শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) রিটেন করেনি তাঁদের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। এই দুই তারকাকে নিয়ে নিলামে (IPL Auction 2025) বেশ দড়ি টানাটানি হবে বলে মনে করছেন অনেকেই। পাঞ্জাব কিংস (Punjab Kings) নিয়ে আলোচনার করার সময় কিন্তু এই দুই তারকার নাম উঠে আসল রিকি পন্টিংয়ের (Ricky Ponting) কথায়।

রিকি পন্টিং আসন্ন মরশুমের আগেই পাঞ্জাবের নতুন কোচ হয়েছেন। লক্ষ্য উত্তরের ফ্র্যাঞ্চাইজিকে প্রথম আইপিএল খেতাব জেতানো। প্রীতি জিন্টার দল মাত্র দুই ক্রিকেটারকেই রিটেন করেছে। শশাঙ্ক সিংহ ও প্রভসিমরণ, উভয়েই আনক্যাপড তরুণ। পাঞ্জাব রাবাডা, লিভিংস্টোনদের মচো তারকাদের ছেড়ে দিয়েছে। ফলে তাঁরা যে নতুন করে দল সাজাতে আগ্রহী, সে কথা স্পষ্টভাবেই জানান রিকি পন্টিং।

পন্টিং সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'নতুনভাবে শুরু করতে চলেছি, যেই বিষয়ে আমি বেশ উচ্ছ্বসিত। রিটনশন তালিকা দিয়ে এটি শুরু হচ্ছে। আমরা নিলামে মাত্র দুই আনক্যাপড ক্রিকেটার এবং সবথেকে বেশি অর্থ নিয়ে নামব। ফলে আমাদের সামনে ঢেলে দল সাজানোর সুযোগ রয়েছে।' পাঞ্জাব কিংস মোট ৯.৫ কোটিতে দুই তারকাকে রিটেন করেছে। তাঁদের কাছে এখনও দলগঠনের জন্য ১১০.৫ কোটি টাকা রয়েছে। পাঞ্জাব যে নিলামে বেশ বড় ক্রিকেটারদের দিকে ঝাঁপাবে তা বলাই বাহুল্য। পন্থ ও শ্রেয়স আবার দলকে নেতৃত্ব তো পারবেনই, পাশাপাশি পন্টিংয়ের সঙ্গে দুইজনেই অতীতে দিল্লি ক্যাপিটালসে কাজ করেছেন। তাই পাঞ্জাব এঁদের জন্য দর হাঁকালে কেউই হয়তো অবাক হবেন না।

দল সাজানো নিয়ে কথা বলতে গিয়ে অজ়ি কোচের মুখেও এই দুই তারকার নাম উঠে আসে। 'নিলামে অনেকজন ভাল ভাল ক্রিকেটার উপলব্ধ রয়েছেন। আমি কয়েকটা রিটেনশন দেখে সত্যি বলতে অবাক হয়েছি। নিলামে ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলদের নাম থাকাটা আমায় বিস্মিত করেছে।' বলেন পন্টিং।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দেখতে দেখতে ২০-র পথে, রিটেনশন তালিকা প্রকাশ হওয়ার পরেই আবেগঘন বিরাট কোহলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget