এক্সপ্লোর

Shreyas Iyer: কেন দলকে চ্যাম্পিয়ন করার পরেও শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছিল কেকেআর? জানা গেল আসল কারণ

Kolkata Knight Riders: ২০২৪ সালে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স।

নয়াদিল্লি: আইপিএলের সফলতম অধিনায়কগুলির অন্যতম শ্রেয়স আইয়ার। একাধিকবার ফাইনালে পৌঁছেছেন, অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) তৃতীয় খেতাব এনেও দিয়েছেন। তবে চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরই সকলকে খানিক চমকে দিয়েই শ্রেয়সকে ছেড়ে দিয়েছিল নাইটরা। এই নিয়ে এতদিন না না জল্পনা শোনা যেত। এবার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েই মুখ খুললেন কেকেআরের প্রাক্তন প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)।         

সম্প্রতি এক সাক্ষাৎকারে পণ্ডিত জানান, 'দুর্ভাগ্যবশত আমরা ওকে মিস করেছি। শ্রেয়স কেকেআরের অধিনায়ক হিসাবে খেতাব জিতেছিল এবং ও দারুণ ক্রিকেটার, আর সত্যি বলতে ও যেভাবে দলটা সামলেছিল, আমি তার প্রশংসাই করব। তবে অনেকসময়ই পরিস্থিতি এবং পরিকল্পনার কারণে এমন খেলোয়াড়দেরও বাধ্য হয়ে ছাড়তে হয়। কেকেআরের কোচ হিসাবে সেটা তো আমরা খারাপ লেগেছিল বটেই। ইচ্ছা করে ওকে বাদ দেওয়া হয়নি। কেবল এটুকুই বলব যে পরিস্থিতি আমাদের অনুকূল ছিল না।'

এরপরেই পণ্ডিত আরও দাবি করেন, 'বিষয়টি শুধু শ্রেয়সের নয়, ফিল সল্ট এবং বাকি অনেকের ক্ষেত্রেই এমনটা হয়েছিল। তবে আমি কর্ণধার শাহরুখ খান, জয় মেহতা, জুহি চাওলা এবং সিইও বেঙ্কি মাইসোরের প্রশংসাই করব। ওঁরা সবসময় পাশে থেকেছেন, আমাদের সমর্থন করেছেন।'  

কেকেআর ছাড়লেও শ্রেয়স আইপিএলে নিজের দুরন্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছেন। তিনি গত মরশুমেই নিজের নতুন দল পঞ্জাব কিংসকে এক দশকেরও বেশি সময় পরে আইপিএলে ফাইনালে তুলেছিলেন। চলতি মরশুমেও তাঁর এবং তাঁর দলের পারফরম্যান্স চোখধাঁধানো। ছয় ম্যাচ খেলার পর একমাত্র দল হিসাবে এখনও অপরাজিত পঞ্জাব কিংস। কথা বলছে শ্রেয়সের ব্যাটও। চলতি আইপিএলে পাঁচ ইনিংসে ৫২-র গড় এবং ১৮২.৪৫ স্ট্রাইক রেটে তিনি ইতিমধ্যেই ২০৮ রান করে ফেলেছেন।

এই ধারাবাহিক পারফরম্যান্সের পরে অনেকেই শ্রেয়সের ভারতীয় টি-টোয়েন্টি দলে ফেরার দাবি তুলছেন।  শুধু তাই নয়, বিশ্বজয়ী অধিনায়ক হওয়া সত্ত্বেও সূর্যকুমার যাদবকে সরিয়ে শ্রেয়সকে বিশ ওভারের দলের অধিনায়কও করার দাবি উঠছে বিভিন্ন মহলে। পণ্ডিতও মনে করছেন যে শ্রেয়স যেমন পারফর্ম করছেন, তাতে তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তন করা উচিত। এবার দেখার বিষয় আইপিএলের পরে আসন্ন আয়ার্ল্যান্ড তথা ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে শ্রেয়স জাতীয় টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন ঘটাতে পারেন কি না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget