এক্সপ্লোর

KKR vs RCB: কততে ব্যাট করবেন রাহানে? বিদেশি ফাস্ট বোলারের ভূমিকায় কে? RCB-র বিরুদ্ধ কেমন হবে KKR-র একাদশ?

IPL 2025: নিলামের আগে কেকেআর নিজেদের ছয় ক্রিকেটার রিটেন করেছিল। তাঁদের সকলেরই আজকের ম্যাচে খেলা কার্যত নিশ্চিত।

কলকাতা: নতুন মরশুম, নতুন উদ্দীপনা, তবে চিরাচরিত প্রতিদ্বন্দ্বী। আজ কলকাতা নাইট রাইডার্স এবং ব়য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru) ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের ১৮তম সংস্করণ। একদিকে গত বারের চ্যাম্পিয়ন কেকেআর যেখানে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখার প্রচেষ্টায়। সেখানে আরসিবি আবারও একবার নিজেদের প্রথম আইপিএল খেতাব জয়ের খোঁজে শুরুটা ভালভাব করতে বদ্ধপরিকর। আইপিএলের (IPL 2025) 'এল প্রিমেরো'-তে মুখ্য ভূমিকায় কাদের দেখা যাবে? দুই দলের হয়ে কোন ক্রিকেটাররা মাঠে নামবেন?

কেকেআর নিজেদের ছয় রিটেনশনের মাধ্য়মে গত বারের দলের সিংহভাগ তারকাদের ধরে রাখার চেষ্টা করেছে। উপরন্তু, বেঙ্কটেশ আইয়ারকে রিটেন না করলেও, দলের ইতিহাসে দ্বিতীয় সবথেকে দামি ক্রিকেটার হিসাবে তিনি আবার কেকেআরেই ফিরেছেন। তাই মোটামুটি এই সাত ক্রিকেটারের এ বারের অন্তত প্রথম ম্যাচ খেলা নিশ্চিত। বাকি পড়ে রইল চারটি স্থান।

কেকেআরের ক্ষেত্রে দলের সবথেকে পরিচিত মুখ, দুই ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেল দলের ভিত। নারিনকে ফের একবার ওপেনিংয়ে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। গত বারের মতো ফিল সল্টকে তাঁর সঙ্গে ওপেনিংয়ে নামতে দেখা না গেলেও, আরেক বিদেশি বিধ্বংসী কিপার-ব্যাটার নারিনের সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধতে চলেছেন বলেই মনে করা হচ্ছে। তিনি কুইন্টন ডি কক। তিন ও চার নম্বরে এবারের অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং বেঙ্কটেশ আইয়ারের মধ্যে অদল বদল হতে পারে। এরপরে ব্যাটিংয়ে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে অঙ্গকৃষ রঘুবংশীকে দেখা যেতে পারে। এরপর ব্যাটিং অর্ডারে ফিনিশারের ভূমিকায় দেখা মিলবে দুই পরিচিত মুখ রাসেল ও রিঙ্কুর। ফিনিশিং টাচ দেওয়ার জন্য রমনদীপ সিংহকেই দেখা যেতে পারে।

বোলিং বিভাগে বরুণ চক্রবর্তী দলের প্রথম নামগুলির একটি। তাঁকে সঙ্গ দেবেন গত বারের দুই তরুণ ভারতীয় ফাস্ট বোলিং জুটি বৈভব আরোরা এবং হর্ষিত রানা। এছাড়া বিদেশি ফাস্ট বোলার হিসাবে এনরিক নখিয়াকে দেখা যেতে পারে। যদিও নাইটদের কাছে দুই ডান হাতি ফাস্ট বোলারের সঙ্গে বৈচিত্র হিসাবে বাঁ-হাতি অজ়ি স্পেনসার জনসনকে খেলানোর বিকল্পও রয়েছে বটে।

কেকেআরের সম্ভাব্য একাদশ:-

কুইন্টন ডি কক, সুনীল নারিন, বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংহ, এনরিক নখিয়া, হর্ষিত রানা, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget