এক্সপ্লোর

IPL 2025: টুর্নামেন্ট শরুর আগেই বড় সিদ্ধান্ত, সরকারি বিবৃতি দিয়ে ঘোষণা আইপিএল কর্তৃপক্ষের

IPL rules এক দুই নয়, আইপিএল শুরুর আগে মোট চারটি নিয়ম বদল বা নতুন সংযোজনের দেখা মিলল।

মুম্বই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের মহারণ (IPL 2025)। মেগাটুর্নামেন্টের আগে প্রতি বছরই সব দলের অধিনায়করা একত্রিত হন। এবারও তেমনটা হয়েছে। তবে বৃহস্পতিবার, ২০ মার্চ বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে এবারের সাক্ষাতে অবশ্য অধিনায়কদের পাশাপাশি দশ ফ্র্যাঞ্চাইজিদের ম্যানেজারদেরও ডাকা হয়েছিল। সেখানেই এক বৈঠকের পর আসন্ন মরশুম নিয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তগুলি টুর্নামেন্ট শুরুর আগেই আইপিএল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হল।

আসন্ন আইপিএলে মূলত চারটি নতুন নিয়ম চালু হচ্ছে বা তাতে পরিবর্তন ঘটানো হয়েছে। কী কী সেগুলি? আন্তর্জাতিক ক্রিকেটে বলে কোনও রকমের থুতু বা ঘাম লাগানোয় নিষেধাজ্ঞা রয়েছে, তবে আইপিএল থেকে তা সরে যাচ্ছে। ম্যাচে এক ইনিংসে একাধিক বলের ব্যবহার, নতুন কোড অফ কনডাক্ট এবং ডিআরএসে উচ্চতার জন্য নো বলের সংযোজন।

 

আইপিএলের নতুন নিয়মাবলী:-

  • করোনাকালে বলে থুতু ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে সৌভাগ্যক্রমে সেই সময় কেটেছে। তাই এবার নিষেধাজ্ঞাও উঠল। এর ফলে আবার আগের মতো ১০ দলের বোলাররা বল ঠিক রাখতে পুরনো পন্থা ব্যবহার করতে পারেন।
  • ম্যাচ চলাকালীন শিশির পড়লে অনেক সময়ই বল নিয়ন্ত্রণ করতে সমস্যা পড়তে হয়। তাই দ্বিতীয় ইনিংসের সময় ১০ ওভারের পর বোলিং দল বল বদলের আবেদন করতে পারবে। বাড়তি শিশির পড়ার ওপর তা নির্ভরশীল নয়। বোলিং দলের অধিনায়ক আম্পায়ারকে আবেদন করলে আম্পায়ার একই ধরনের আরেকটি বল দেবেন। তবে সেটি কোন বল হবে, তা নির্বাচন করার অধিকার কিন্তু কেবল আম্পায়ারদেরই। তবে ১০ ওভারের আগে আম্পায়াররা মনে করলে আগের মতোই বাড়তি শিশির বা বল নিজস্ব আকার হারালে, তাঁরা তা বদল করতে পারবেন।
  • আইপিএলের নতুন কোড অফ কনডাক্ট অনুযায়ী ডিমেরিট এবং সাসপেনশন পয়েন্ট সিস্টেম চালু করা হবে যা ৩৬ মাসের জন্য বহাল থাকবে।
  • এবার থেকে উচ্চতার জন্য নো বল এবং অফ স্টাম্পের বাইরের হোয়াইড বলও রিভিউ করা যাবে। হক আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তি আম্পায়ারদের সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget