এক্সপ্লোর

Kolkata Knight Riders: আইপিএলের মাঝপথেই দেশে ফিরলেন কেকেআর তারকা

IPL 2024: দেশে ফিরলেও, শীঘ্রই ভারতে এসে পুনরায় কেকেআর দলের সঙ্গে যোগ দেবেন বলে আশ্বস্ত করেছেন তারকা নাইট।

নয়াদিল্লি: রমরমিয়ে চলছে আইপিএলের মহারণ (IPL 2024)। টুর্নামেন্ট একেবারে 'বিজনেস এন্ডে' এসে পৌঁছেছে। চলতি আইপিএলের মাঝেই দেশে ফিরে গিয়েছেন কলকাতা নাইট রাইডাইর্সের (Kolkata Knight Riders) তারকা ক্রিকেটার। কে তিনি? তিনি রহমানুল্লাহ গুরবাজ় (Rahmanullah Gurbaz)।

রহমানুল্লাহ গুরবাজ় নিজের সোশ্যাল মিডিয়া মারফতই তাঁর অনুরাগীদের জানান যে তিনি দিনকয়েকের জন্য দলের থেকে দূরে রয়েছেন। ফিরে গিয়েছেন দেশে। তার কারণও জানান আফগান তারকা। তিনি লেখেন, 'আমার মায়ের শরীর খারাপের জেরে আমার আইপিএলের থেকে অল্প দিনের বিরতি নিয়েছিলাম। তবে আমি শীঘ্রই আমার কেকেআর পরিবারে আবার যোগ দেব। এত এত বার্তা পাঠানোর জন্য, প্রার্থনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওঁর শরীর এখন আগের থেকে ভাল রয়েছে।'

 

গোটা টুর্নামেন্ট জুড়েই কেকেআর দুরন্ত ফর্মে। আপাতত লিগ তালিকায় শীর্ষে নাইট শিবির। দলের সাফল্যের অন্যতম নায়ক হলেন ফিল সল্ট। দুরন্ত ফর্মে রয়েছেন ইংরেজ তারকা। টুর্নামেন্টে দলের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। সল্টের দৌরাত্ম্যেই এ মরশুমে এখনও পর্যন্ত একটি ম্যাচ খেলতে পারেননি গুরবাজ়। তবে তিনি শ্রীঘ্রই সুযোগ পেলেও পেতে পারেন। কারণ ইংল্যান্ড বোর্ডের তরফে পাকিস্তান সিরিজ়ের আগেই দলের সব ক্রিকেটারকে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকায় সল্টও রয়েছেন। এর জেরে সল্ট নাইটদের হয়ে প্লে-অফে খেলার সুযোগ পাবেন না। সেক্ষেত্রে নাইটদের হয়ে কিপার-ব্যাটারের ভূমিকায় গুরবাজ় একাদশে সুযোগ পেতে পারেন। 

কেকেআর নিজেদের পরের ম্যাচে শনিবার ১১ মে মাঠে নামবে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে সেই ম্যাচ আয়োজিত হবে। তবে ম্যাচের আগে শহরে ফিরতে গিয়েই চরম বিপাকে নাইট শিবির। লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ খেলে সোমবারই কলকাতায় ফেরার কথা ছিল শ্রেয়স, রাসেলদের। কিন্তু কলকাতায় তো ফেরা হলই না, একেবার গুয়াহাটি, একবার বারাণসী ঘুরে বেরাতে হয় তাঁদের। কালবৈশাখীর জেরে কাল কলকাতায় নাইটদের বিমান নামতে পারেনি। উড়িয়ে নিয়ে যাওয়া হয় গুয়াহাটিতে। সেখান থেকে রাতে পুনরায় কলকাতায় ফেরার চেষ্টা করা হলেও, লাভের লাভ হয়নি।

বিমান ঘুরিয়ে উল্টে বারাণসীতে ঠাঁই নিতে হয়। তবে সব ঠিকঠাক চললে আজই বারাণসী থেকে বিকেলের মধ্যে তিলোত্তমায় ল্যান্ড করবেন কেকেআর এর প্লেয়াররা। কেকেআরের তরফে এমনটাই জানানো হয়েছে। এর জেরে মুম্বইয়ের সঙ্গে ম্যাচের আগে প্রস্তুতি নেওয়ার জন্য এক দিন কম সময় পেল কেকেআর শিবির।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: পরপর ব্যর্থতা, সানরাইজার্সের বিরুদ্ধে আউট হয়ে কান্নায় ভেঙে পড়লেন রোহিত! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget