এক্সপ্লোর

Mayank Yadav: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে ঢুকে পড়বেন ময়ঙ্ক?

IPL 2024: চলতি আইপিএলে দুটো মাত্র ম্য়াচ খেলেছেন। আর তাতেই যেভাবে বল হাতে দাপট দেখিয়েছেন ২২ গজে, ঘুম উড়েছে তাবড় তাবড় ব্যাটারদের।

লখনউ: যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), হার্দিক পাণ্ড্য়রা (Hardik Pandya) এভাবেই উঠে এসেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার পরও জাতীয় দলে ডাক আসেনি। কিন্তু আইপিএলের (IPL 2024) মঞ্চে দুরন্ত পারফরম্য়ান্সের পর নির্বাচকরা আর তাঁদের জাতীয় দলের বাইরে রাখার সাহস দেখায়নি। এবার সেই তালিকায় কি নাম লেখাতে চলেছেন ময়ঙ্ক যাদবও? চলতি আইপিএলে দুটো মাত্র ম্য়াচ খেলেছেন। আর তাতেই যেভাবে বল হাতে দাপট দেখিয়েছেন ২২ গজে, ঘুম উড়েছে তাবড় তাবড় ব্যাটারদের। ২১ বছর বয়সে প্রতিনিয়ত দেড়শো বা তার বেশি গতিতে বল করে গিয়েছেন ময়ঙ্ক। 

ময়ঙ্কের পারফরম্য়ান্স দেখার পরই টম মুডি বলছেন, ''একজন পেস বোলার হিসেবে যে মাপকাঠি রয়েছে, তাতে ময়ঙ্ক কিন্তু দারুণভাবে পারফর্ম করেছে। ও কিন্তু অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে ঢোকার অন্যতম দাবিদার। ময়ঙ্ক এমন একজন বোলার যে পাওয়ার প্লে-তে বল করতে পারে, ডেথ ওভাবে বল করতে পারে। এরকম একজন বোলার কিন্তু যে কোনও দলের সম্পদ, যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ উঠছে।''

প্রাক্তন কিউয়ি পেসার মিচেল ম্য়াকলাঘান জানিয়েছেন যে ময়ঙ্ক যদি এমন পারফরম্য়ান্স ধরে রাখতে পারে, তবে তিনি অবশ্যই কুড়ির ফর্ম্যাটের বিশ্বকাপের আলোচনায় উঠে আসবে। ম্য়াকলাঘান বলেন, ''এই মুহূর্তে ময়ঙ্ক হয়ত বিশ্বকাপে দলে ঢোকার জন্য প্রথম পছন্দ নয়। কিন্তু যেভাবে ও খেলে যাচ্ছে আর যেই ছন্দে রয়েছে, তাতে কিন্তু ফর্ম যদি ধরে রাখতে পারে ময়ঙ্ক তবে ওকে নিয়ে আলোচনা হবেই।''

ময়ঙ্ক আরো বলেন, ''দুটো ম্যাচ সেরার পুরস্কার জিতে দারুণ লাগছে। কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগছে দুটো ম্যাচই জিতেছি বলে। ভারতের হয়ে বেশি ম্যাচ খেলাই আমার জীবনের লক্ষ্য। তাই মনে হয়, এটা সবে শুরু। নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IPL (@iplt20)

গত মরশুমেই লখনউ শিবির দলে নিয়েছিল ময়ঙ্ককে। কিন্তু চোটের জন্য মরশুমে একটি ম্য়াচেও খেলতে পারেননি ময়ঙ্ক। পাঞ্জাবের বিরুদ্ধে ১৫৫.৮ কিমি/ঘণ্টা গতিতে বল করে চমকে দিয়েছিলেন সবাইকে। আরসিবির (RCB) বিরুদ্ধে সেই মাইলস্টোনও টপকে গেলেন তিনি। প্রতি ঘণ্টায় ১৫৬.৭ কিমি গতিতে ছুটে এল তাঁর ডেলিভারি। যা চলতি আইপিএলের দ্রুততম ডেলিভারি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget