এক্সপ্লোর

MI VS RCB : কোহলি ক্লাসিক, চেজমাস্টার ও অনুজের যুগলবন্দীতে মুম্বইকে টেক্কা ব্যাঙ্গালোরের

IPL 2022 : চেন্নাইয়ের মতোই টানা চতুর্থ ম্যাচে হারল মুম্বই ইন্ডিয়ান্স

পুণে : চেনা-ছন্দে চেজ-মাস্টার। কোহলি ক্লাসিক ইনিংসে মুম্বই ইন্ডিয়ান্সকে টেক্কা দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৭ উইকেটে ম্যাচ জিতে এবারের আইপিএলে তাদের চতুর্থ ম্যাচে তৃতীয় জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৩ নম্বরে পৌঁছে গেল আরসিবি। বিরাট কোহলি (৪৮) ও অনুজ রাওয়াতের (৬৬) দুরন্ত ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নিল তারা। এদিকে, চেন্নাইয়ের মতোই টানা চতুর্থ ম্যাচে হারল মুম্বই ইন্ডিয়ান্স।

ব্যাঙ্গালোরের রান তাড়া

১৫২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাঙ্গালোরের পক্ষে শুরুটা ভাল করেছিলেন অধিনায়ক ফাফ ডু প্লেসি (১৬) ও অনুজ রাওয়াত। ডু প্লেসি অল্প রানে সাজঘরে ফিরলেও তিন নম্বরে নেমে চেজমাস্টার কোহলি নিজের চেনা ছন্দে দলকে টানতে থাকেন। অনুজ কিছুটা আক্রমণাত্মক খেলতে শুরু করেন আর বিরাট একপ্রান্ত আগলে স্কোরবোর্ডে রান তোলা জারি রাখেন। ৮০ রানের পার্টনারশিপ জোড়েন তারা। ৪৭ বলে ২ টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৬ রান করে অনুজ ফিরলেও দলকে টানতে থাকেন বিরাট। ৩৬ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রানের ঝকঝকে ইনিংস খেললেও হাফসেঞ্চুরি ফসকান কোহলি। রান তাড়ার শেষপর্বে তিনি ফিরলেও গ্লেন ম্যাক্সওয়েল জোড়া বাউন্ডারি হাঁকিয়ে ১০ বল বাকি থাকতেই ম্যাচ জেতান ব্যাঙ্গালোরকে।

মুম্বইয়ের ইনিংস

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengerrs Bangalore) অধিনায়ক ফাফ ডু প্লেসি (Faf Du plesis)। মুম্বইয়ের হয়ে রোহিত শর্মা (Rohit Sharma) ও ইশান কিষাণ শুরুটা যে ছন্দে করেছিলেন, তাতে মনে হচ্ছিল এবারের আইপিএলে এখনও জয়ের মুখ না দেখা মুম্বই শিবির মুখিয়ে রয়েছে বড় স্কোর খাড়া করতে। ৬ ওভারে বিনা উইকেটে ৪৯ রান তুলে ফেলেছিল মুম্বই। যদিও পাওয়ার প্লে শেষ হতেই বদলে গেল ছবিটা। রোহিতকে (২৬) সাজঘরে ফিরিয়ে ৫২ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন আরসিবি-র পেস অলরাউন্ডার হর্ষল প্যাটেল।

তারপর একে একে ডেওয়াল্ড ব্রেভিস (০), তিলক ভার্মা (০), কিয়ের পোলার্ড (০), ইশান কিষাণ (২৬) ও রমনদীপ সিংহ (৬) সাজঘরে ফেরেন। ৫০ রানে প্রথম উইকেট খোওয়ানোর পর ৭৯ রানে ষষ্ঠ উইকেট হারায় মুম্বই। মাত্র ২৯ রানে ৬ উইকেট খুইয়ে টলমল করতে থাকা মুম্বইয়ের তরীর হাল ধরেন সূর্যকুমার। ভয়ঙ্কর হয়ে ওঠার নমুনা মেলে ধরা ইশানকে সাজঘরে ফেরান বাংলার আকাশদীপ (১/২০)। শেষপর্বে সূর্যকুমার যাদবের দুরন্ত ইনিংসে অবশ্য বোলারদের লড়াই করার মতো স্কোর খাড়া করেছিল মুম্বই। যদিও কোহলি-অনুজের দুরন্ত ব্যাটিংয়ে মুম্বইয়ের জয়ের মুখ দেখা হল না এখনও।

আরও পড়ুন- ঋষভদের বিরুদ্ধে লড়াই শ্রেয়সদের, মুখোমুখি দিল্লি-কলকাতা ডুয়েলে পরিসংখ্যানের হাল-হকিকত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget