এক্সপ্লোর

KKR vs SRH IPL 2024 Final: পাওয়ার প্লেই নির্ধারণ করতে পারে ম্যাচের ভাগ্য, আইপিএল ফাইনালের আগে দাবি কেকেআর তারকা স্টার্কের

Mitchell Starc: আইপিএলের কোয়ালিফায়ার ১-এ বল হাতে ঝড় তুলেছিলেন মিচেল স্টার্ক। তিনটে উইকেট নেন তিনি।

চেন্নাই: দুই মাস, ৭৩ ম্যাচ এবং অগণিত স্মরণীয় মুহূর্তের পর আজ আইপিএলের খেতাবি (IPL 2024 Final) লড়াই। চিপকে খেতাবি লড়াইয়ে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। দুই দলই গোটা মরশুম জুড়ে ধারাবাহিক পারফর্ম করেছে। কিন্তু ফাইনাল শেষে খেতাব উঠবে কার হাতে? মিচেল স্টার্ক (Mitchell Starc) কিন্তু মনে করছেন পাওয়ার প্লেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে।  

এই মাঠেই কোয়ালিফায়ার ২-এ রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল। কিন্তু সেই ম্যাচের সঙ্গে আজকের ফাইনালের অনেক পার্থক্য রয়েছে, কারণ ভিন্ন পিচে আজকের ম্যাচ খেলা হচ্ছে। অন্তত এমনটাই মনে করছেন স্টার্ক। ম্যাচের আগে সাক্ষাৎকারে কেকেআর তারকা বলেন 'আমরা ওই ম্যাচটা (কোয়ালিফায়ার ২) দেখেছি। সানরাইজার্স দুইদিন আগে এখানে খেলেছে। তবে পিচটা তো ভিন্ন ছিল। আমার মতে দুই ইনিংসেই পাওয়ার প্লে ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আমদাবাদে (কোয়ালিফায়ার) পাওয়ার প্লেতে অধিক সফল হয়েছিলাম। আশা করছি এখানেও তেমনটাই হবে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে তো আগে থেকে কিছুই বলা যায় না।'

আইপিএলের ইতিহাসে সর্বকালের সর্বাধিকমূল্যে এ বারের নিলাম মিচেল স্টার্ককে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তিনি মরশুমের শুরুতে নিজের দক্ষতা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। প্রবল সমালোচনারও সম্মুখীন হতে হয় তাঁকে। কিন্তু টুর্নামেন্ট যত গড়িয়েছে, ততই ক্ষুরধার হয়ে উঠেছে স্টার্কের বোলিং। টুর্নামেন্টে ১৩ ম্যাচে ১৫টি উইকেট নিয়ে ফেলেছেন তিনি।

'আমি বেশ কয়েকদিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলিনি। তবে ধীরে ধীরে ছন্দ ফিরে পেয়েছি বলেই আমার মনে হয়। টি-টোয়েন্টিতে পরিস্থিতি এবং ব্যাটিং দলের আক্রমণের বিরুদ্ধে দ্রুত মানিয়ে নেওয়াটাই তো সবথেকে জরুরি। আমাদের বোলিং বিভাগ এবারে গোটা টুর্নামেন্ট জুড় দারুণ পারফর্ম করেছে। দলগতভাবে আমরা চেষ্টা করেছি এবং প্রতিটি ম্যাচেই একটু একটু করে নিজেদের উন্নত করেছি। ব্যক্তিগতভাবে আমি এই সাফল্যে অবদান রাখতে পারায় সন্তুষ্ট। আশা করছি আজকের রাতও এমন সাফল্যমন্ডিত হবে।' 

আমদাবাদে কোয়ালিফায়ার ১-এ স্টার্কের দাপট দেখা গিয়েছিল। রবিবাসরীয় ফাইনালেও কি ফের একবার সেই ছবিই দেখা যাবে, তার জবাব আর খানিক পরেই মিলবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ফটোশ্যুটেও আবারও ছবির ডানদিকে পোজ় কামিন্সের, আইপিএল খেতাবও উঠবে কামিন্সের হাতেই?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget