এক্সপ্লোর

MS Dhoni: ধর্মশালায় পাঞ্জাবের বিরুদ্ধে সর্বকালীন ইতিহাস গড়লেন সিএসকে তারকা ধোনি

PBKS vs CSK: পাঞ্জাব-সিএসকের ম্যাচে জীতেশ শর্মার ক্যাচ ধরেই ইতিহাস গড়ে ফেলেন ধোনি।

ধর্মশালা: বয়স ৪০-র গণ্ডি পার করেছে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ও জানিয়েছেন বহুদিন। তাও মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) আইপিএলে ইতিহাস গড়ার পালা অব্যাহত। রবিবাসরীয় সন্ধ্য়ায় ধর্মশালায় ফের এক নজির গড়ে ফেললেন মাহি। 

শৈলশহরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস (PBKS vs CSK)। ব্যাট হাতে ১৬৯ রানে সিএসকের ইনিংস থেমে গেলেও, অনবদ্য বোলিংয়ে ভর করে ২৮ রানে পাঞ্জাবকে হারিয়ে দেয় হলুদ ব্রিগেড। ম্যাচে ব্যাট হাতে একদমই নজর কাড়তে পারেননি ধোনি। হর্ষল পটেলের বিরুদ্ধে ইনিংসের প্রথম বলেই বোল্ড হন তিনি। তবে ব্যাট হাতে ধোনি ধামাকা দেখা না গেলেও, উইকেটের পিছনে ক্যাচ ধরেই নয়া ইতিহাস লিখলেন আইপিএলের সফলতম অধিনায়ক (যুগ্মভাবে)। প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ১৫০টি ক্যাচ নিয়ে ফেললেন সিএসকে উইকেটরক্ষক। জীতেশ শর্মার ক্যাচ ধরেই ইতিহাস গড়ে ফেলেন ধোনি। মাহি কিপার হিসাবে মোট ১৪৬টি এবং সাধারণ ফিল্ডার হিসাবে আরও চারটি, মোট ১৫০টি ক্যাচ ধরে ফেললেন। আইপিএলের মঞ্চে আর কারুর এই কৃতিত্ব নেই। 

বোলাররা কাজটা সহজ করে দিয়েছিলেন। হর্ষল, রাহুলরা দুরন্ত বোলিং করে সিএসকেকে মাত্র ১৬৭ রানের মধ্যে আটকে দিয়েছিলেন। কিন্তু ব্যাটাররা পারলেন না ভরসা জোগাতে। যার ফলে নিজেদের ঘরের মাঠে সিএসকের বিরুদ্ধে ম্য়াচ হেরে প্লে অফের রাস্তা একেবারে কঠিন করে ফেলল প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। ১৬৮ রান তাড়া করতে নেমে ১৩৯ রানেই থেমে গেল পাঞ্জাবের ইনিংস। দুরন্ত বোলিং করলেন রবীন্দ্র জাডেজা ও মিচেল স্যান্টনার। দুই অভিজ্ঞ অলরাউন্ডার স্পিনের সামনে কোনও জবাবই ছিল না বেয়ারস্টাে, কারানদের।

প্রভসিমরণ সিংহয়ের সঙ্গে ওপেনিংয়ে নামা জনি বেয়ারস্টোকে দ্বিতীয় ওভারে তুষার দেশপাণ্ডে বোল্ড করে দেন বেয়ারস্টোকে। সাত রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর রাইলি রুসোও খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। প্রভসিমরণের সঙ্গে এরপর জুটি বাঁধেন পাঞ্জাবের জার্সিতে চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে ব্যাটিং করা শশাঙ্ক সিংহ। তিনি ২৭ রান করেছিলেন। ২০ বলের ইনিংসে চারটি বাউন্ডারি হাঁকান তিনি। তবে স্যান্টনারের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান শেষ পর্যন্ত। জীতেশ শর্মাও শূন্য় রানে প্যাভিলিয়নে ফেরেন রাহানের পরিবর্তে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সিএসকের জার্সিতে খেলতে নামা সিমরণজিতের শিকার হয়ে। স্যাম কারানও রান পাননি। তিনি সাত রান করে জাডেজার শিকার হন তিনি। তখনই মোটামুটি ঠিক হয়ে যায় যে এই ম্য়াচ সিএসকে জিততে চলেছে। একমাত্র আশা ছিলেন আশুতোষ শর্মা। তিনিও পারলেন না পাঞ্জাবকে উদ্ধার করতে। তিনিও জাডেজার শিকার হন। লোয়ার অর্ডারে হরপ্রীত ব্রার ও রাহুল চাহার মিলে কিছুক্ষণ ক্রিজে থেকে কিছু রান যোগ করেন পাঞ্জাবের স্কোরবোর্ডে। কিন্তু তা জয়ের জন্য কখনওই যথেষ্ট ছিল না।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ম্যাচে তাঁকে সাজঘরে ফিরিয়েছিলেন, ম্যাচ শেষে সেই কোহলির থেকেই বিশেষ উপহার পেলেন নুর 

সেরা শিরোনাম

Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি

ভিডিও

Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget