এক্সপ্লোর

MS Dhoni: বুড়ো হাড়ে ভেল্কি! বাজপাখির মতো ছোঁ মেরে ক্যাচ ধরলেন ধোনি, হতবাক নেটপাড়া

CSK vs GT: ম্যাচের অষ্টম ওভারে ডারিল মিচেলের বলে বিজয় শঙ্করের অনবদ্য ক্যাচটি ধরেন ধোনি।

চেন্নাই: বয়স ৪০-র গণ্ডি পেরিয়েছে বহুদিন। অনেকেই মনে করছেন এটাই তাঁর শেষ আইপিএল মরশুম (IPL 2024)। তবে মাঠে দেখা তা বোঝা দায়। চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচে (Chennai Super Kings vs Gujarat Titans) বাজপাখির মতো ছোঁ মেরে বিজয় শঙ্করের ক্যাচ ধরে ভাইরাল মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।

ম্যাচের অষ্টম ওভারে ডারিল মিচেলের বলে বিজয় শঙ্কর স্ট্রেট ড্রাইভ মারতে যান। তবে ব্যাটে বলে ঠিক সংযোগ হয়নি। বল তাঁর ব্যাটের কাণায় লেগে দ্রুত গতিতে প্রথম স্লিপের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ধোনির দুরন্তভাবে ডানদিকে ঝাঁপ মেরে এক অনবদ্য ক্যাচ ধরেন। দেখে কে বলবে তাঁর বয়স ৪২ পেরিয়েছে। কিংবদন্তি ধোনির এই ক্যাচ স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়।

 

 

এই ক্যাচের জেরে অষ্টম ওভারে ৫৫ রানে তিন উইকেট হারিয়ে বিরাট চাপে গুজরাত টাইটান্স। ম্যাচ জিততে গুজরাতের লক্ষ্য কিন্তু ২০৭ রান। এদিন প্রথম ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ২০৬ রান তোলে সিএসকে। শুরুতেই চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও রুতুরাজ গায়কোয়াড়ের অর্ধশতরানের পার্টনারশিপের পর শিবম দুবের দুরন্ত অর্ধশতরান। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ জয়ের লক্ষ্যে প্রথমে ব্যাট করে বোর্ডে ছয় উইকেটের বিনিময়ে ২০৬ রান তুলল চেন্নাই সুপার কিংস। গুজরাত টাইটান্সের হয়ে রশিদ খান দুই উইকেট নিলেও, ৪৯ রান খরচ করেন। রাচিন ও রুতুরাজ, দুই সিএসকে ওপেনারই ৪৬ রানের ইনিংস খেলেন। দুবে ২৩ বলে বিধ্বংসী ৫১ রানের ইনিংস খেলেন।

ওপেনারদের দাপটের পর মিডল ওভারে দুবের ঝোড়ো ব্যাটিংয়ের জেরে সিএসকে দু'শো রানের গণ্ডি পার করতে সক্ষম হয়। সিএসকে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখে না গুজরাত গত মরশুমের ফাইনালে হারের বদলা নেয়, এখন সেটাই দেখার বিষয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: 'সোশ্যাল মিডিয়া খুলতে মানা করা হয়েছিল', যশ দয়ালের মনে পাঁচ ছক্কার খাওয়ার ক্ষত এখনও দগদগে

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget