এক্সপ্লোর

Yash Dayal: 'সোশ্যাল মিডিয়া খুলতে মানা করা হয়েছিল', যশ দয়ালের মনে পাঁচ ছক্কার খাওয়ার ক্ষত এখনও দগদগে

IPL 2024: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বল হাতে কিন্তু বেশ নজর কেড়েছেন দয়াল। তিনি চার ওভার মাত্র ২৩ রান খরচ করে এক উইকেট নেন।

বেঙ্গালুরু: ২০২৩ আইপিএল মরশুমে গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের স্মৃতি এখনও সকলের মনে তাজা। ম্যাচের শেষ ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে রাতারাতি শিরোনাম কেড়ে নিয়েছিলেন রিঙ্কু সিংহ। তারপর উত্তর উত্তর তাঁর পসার বেড়েছে। তবে যার বিরুদ্ধে সেই পাঁচ ছক্কা হাঁকিয়েছিলেন রিঙ্কু, সেই যশ দয়ালকে (Yash Dayal) একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। সম্প্রতি ফের একবার চর্চায় যশ দয়াল।

কেকেআরের বিরুদ্ধে পাঁচ ছক্কা খাওয়ার পর মানসিক অবসাদ এবং ওজন কমে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন দয়াল। তাঁকে নিলামের আগে গুজরাত ছেড়ে দিলেও, পাঁচ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দলে নেয়। আরসিবির সম্প্রতি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এক ম্যাচে দয়ালের সম্পর্কে মুরলি কার্তিকের এক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। কার্তিক ধারাভাষ্য দেওয়ার সময় বলেন, 'কারুর আবর্জনা, কারুর সম্পদ।' এই ঘটনার পরেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সমালোচনায় বিদ্ধ হন। আরসিবি দয়ালের পাশে দাঁড়িয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্টের ক্যাপশনে লেখে, 'ওঁ সম্পদ। পিরিয়ড' 

 

পাঞ্জাব ম্যাচের পর আইপিএলকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কেকেআর ম্যাচের পরবর্তী সময়ের স্মৃতিচারণা করে দয়াল নিজের হতাশার কথা ভাগ করে নেন। পাশাপাশি কীভাবে তিনি প্রত্যাবর্তন ঘটালেন সেটাও জানান। তরুণ ফাস্ট বোলার বলেন, 'গুজরাত বনাম কেকেআর ম্যাচের পর আমায় সোশ্যাল মিডিয়া দেখতে না করা হয়েছিল, তবে আমি সেই বাধা মানিনি। লোকজন আমার সম্পর্কে যা সব মন্তব্য করেছিল, তাতে আমার খুবই খারাপ লেগেছিল। আমার লড়াই না জেনেই কেউ যদি কোনও মন্তব্য করেন, তাহলে সেটা আরও কষ্টদায়ক। আমি ওই ম্যাচের পর অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি জানি এই ঘটনাটা আমার সঙ্গেই প্রথম ঘটেনি এবং আমার পর যে এটা শেষ হয়ে যাবে, এমনটাও নয়। তাই আমি বাইরে কে কী বলছে, সেইদিকে না কান দিয়ে নিজের প্রক্রিয়া মেনে সাফল্য অর্জনের চেষ্টা করি।' 

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বল হাতে কিন্তু বেশ নজর কেড়েছেন দয়াল। তিনি চার ওভার মাত্র ২৩ রান খরচ করে এক উইকেট নেন। দয়াল যে একবার নজর কাড়তে প্রস্তুত তা বলাই বাহুল্য।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: প্রকাশ্যে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ের সূচি, একই সময়ে অজিভূমে খেলবেন হরমনপ্রীতরাও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget