এক্সপ্লোর

Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

SuryaKumar Yadav: ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআরে খেলে এই ফ্র্যাঞ্চাইজ়ির সহ-অধিনায়কত্বও করেছেন সূর্যকুমার যাদব।

নয়াদিল্লি: আইপিএলের মরশুম (Indian Premier League) শুরু হতে দেরি আছে অনেক। তবে মরশুম শুরুর বহু আগে থেকেই দলবদল নিয়ে না না খবর, গুঞ্জন শোনা যায়। স্বাভাবিকভাবেই ফের একবার এ বারও তেমন না না গুঞ্জন শুরু হয়েছে। আসন্ন মরশুমে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) যে নতুন অধিনায়ক খুঁজতে হবে, তা দিন দু'য়েক আগে অজিঙ্ক রাহানের অবসর ঘোষণার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে গিয়েছে।

কেকেআর অধিনায়কের আসনে কে বসবেন, সেই নিয়ে জল্পনা বাড়ছে। এরই মাঝে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরের এক খবর কেকেআর সমর্থকদের মুখে খানিকটা হাসি ফোটাতেই পারে। রিপোর্ট অনুযায়ী, মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্যর দলবদল ঘটানো কার্যত নিশ্চিত। পল্টনদের দলকে হার্দিকের অনুপস্থিতিতে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) গত মরশুমে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। তবে আসন্ন মরশুমে হার্দিক দলবদল ঘটালে সূর্য নয়, বরং অধিনায়ক হিসাবে ভিন্ন বিকল্প বেছে নিতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। রিপোর্টে দাবি করা হচ্ছে পল্টনরা নাকি তিলক বর্মাকে অধিনায়ক করতে আগ্রহী। তিলককে দায়িত্ব দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে চায় তারা।

আরও পড়ুন:- সদ্য অবসর নেওয়া অজিঙ্ক রাহানেকে বিসিসিআই কত টাকা পেনশন দেবে? 

রিপোর্ট অনুযায়ী এই অধিনায়কত্ব নিয়ে আলোচনার জেরেই সূর্যকুমারের মুম্বই ইন্ডিয়ান্সে থাকার বিষয়টি অনিশ্চিত। একপক্ষ নাকি জানাচছে সূর্যর সঙ্গে এই বিষয়ে কথাবার্তা বলে সবটা ঠিকঠাক করে নেওয়া হয়েছে। আবার আরেকপক্ষের দাবি সূর্য মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব না পেলে তিনি মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন। 

মুম্বই ইন্ডিয়ান্স ছাড়লে সূর্যর কিন্তু কেকেআরে আসার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক অতীতে একাধিকবার সূর্যকুমারের কেকেআরে ফেরার কথা শোনা গিয়েছে। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআরে খেলে এই ফ্র্যাঞ্চাইজ়ির সহ-অধিনায়কত্বও করেছেন সূর্য। সেই কেকেআরে বর্তমানে অধিনায়কের অভাব। রাহানে চলে যাওয়ার পর রিঙ্কু সিংহ ব্যতীত আপাতত কেকেআর দলে খুব বেশি অধিনায়কের বিকল্প নেই। সেখানে বিশ্বজয়ী অধিনায়ক সূর্যকুমার দলে অভিজ্ঞতা এবং জয়ী মানসিকতা, দুইয়েরই সঞ্চার ঘটাতে পারেন।

তবে এখনও পর্যন্ত সূর্যকুমারের মুম্বই ইন্ডিয়ান্সে থাকা বা কলকাতা নাইট রাইডার্সে আসা, কোনওটাই নিশ্চিত নয়। গোটা বিষয়টাই কিন্তু তিলক বর্মার মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হওয়া বা না হওয়ার উপরই নির্ভরশীল বলে শোনা যাচ্ছে।        

  

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
Advertisement

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget