এক্সপ্লোর

IPL Auction: ছেলেকে নিলাম থেকে দলে নিয়েছে কেকেআর, কী প্রতিক্রিয়া সার্থক রঞ্জনের সাংসদ বাবা পাপ্পু যাদবের?

Kolkata Knight Riders: এবারের আইপিএল নিলামে ৩০ লক্ষ টাকার বিনিময়ে সার্খক রঞ্জনকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

নয়াদিল্লি: আইপিএল নিলামে (IPL Auction 2026) সবথেকে বেশি টাকা নিয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দলে প্রচুর ক্রিকেটারের জায়গা ছিল। প্রয়োজন মতোই নিলামে মোট ১৩ জন ক্রিকেটারকে কেনে কেকেআর। সেই ১৩জন ক্রিকেটারের মধ্যে একটি নাম বেশ উল্লেখযোগ্য, তিনি সার্থক রঞ্জন (Sarthak Ranjan)। তিনি ক্রিকেটার হওয়ার পাশাপাশি তাঁর পরিচয়, তাঁর বাবা সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব (Pappu Yadav)।

ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করেন সার্থক। তাঁকে এবারের নিলাম থেকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে কেকেআর। বিশ্বের সেরা ক্রিকেট লিগে অংশগ্রহণ করবে ছেলে, স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বাবা পাপ্পু। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পাপ্পু লেখেন, 'অনেক অভিনন্দন বেটু। জমিয়ে খেল এবং নিজের প্রতিভার দৌলতে নিজের পরিচয় গড়ে তোল। তোমার ইচ্ছাপূরণ কর। এবার সার্থকের নামে আমাদের পরিচয় হবে।'

 

সার্থক দিল্লির হয়ে এখনও খুব বেশি ম্যাচ খেলেননি। তিনি দিল্লির হয়ে দুই প্রথম শ্রেণি এবং চারটি লিস্ট এ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯.৩৩ গড়ে তিনি ২৮ রান করেছেন। লিস্ট এ ক্রিকেটে ২৬.২৫ গড়ে তাঁর সংগ্রহ ১০৫ রান। টি-টোয়েন্টিতে ১৩.২০ গড়ে ৬৬ রান করেছেন সার্থক। এবার আসন্ন আইপিএলে কেকেআরের ক্যাম্পে দেখা যাবে তাঁকে।

প্রসঙ্গত, এবারের আইপিএল নিলামে সবচেয়ে বড় চমক ছিলেন ক্যামেরন গ্রিন। তাঁকে ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে কেকেআর। অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ টাকা যার ওপর খরচ করা হয়েছে নিলামে, সেই মাথিশা পাথিরানারও নাইটদেরই ক্রিকেটার। তাঁর জন্য ১৮ কোটি টাকা খরচ করেছ কেকেআর। এছাড়া মুস্তাফিজুর রহমানকেও বিরাট নয় কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে কিনেছে কেকেআর। 

মোট ৬৩ লক্ষ ৮৫ লক্ষ টাকা নিলামের টেবিল থেকে খরচ করেছে কেকেআর। শেষ ল্যাপে আকাশ দীপকেও দলে নিয়েছে তারা। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা কোনও ক্রিকেটার আইপিএলে কলকাতার জার্সিতে দীর্ঘদিন পরে খেলবেন। তাঁকে ১ কোটি টাকায় দলে নিয়েছে কেকেআর। 

একনজরে কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড

অজিঙ্ক রাহানেঅঙ্গকৃশ রঘুবংশীমণীশ পাণ্ডে, রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, সুনীল নারাইনউমরান মালিক, বৈভব আরোরাহর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, রভম্যান পাওয়েলক্যামেরন গ্রিনমাথিশা পাথিরানা, তেজস্বী সিংহ, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কিরাহুল ত্রিপাঠিটিম সেইফার্ট, ফিন অ্য়ালেনমুস্তাফিজুর রহমনরাচিন রবীন্দ্র, সার্থক রঞ্জন, আকাশ দীপ, দক্ষিণ কামরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget