এক্সপ্লোর

IPL 2024 Qualifier 2: ঘরের মাঠে ম্যাচ, কোয়ালিফায়ার ২-এ চিপকে রাজস্থানের হয়ে গলা ফাটাবেন সমর্থকরা আশাবাদী অশ্বিন

RR vs SRH: চিপকেই আইপিএলের কোয়ালিফায়ার ২-এ রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ আয়োজিত হবে শুক্রবার, ২৪ মে।

চেন্নাই: চেন্নাইয়েই তাঁর বেড়ে ওঠা, কেরিয়ারের শুরু। ছোট থেকে যে চিপকে খেলে এসেছেন, সেই চিপকেই শুক্রবার ফের মাঠে নামছেন আর অশ্বিন (R Ashwin)। আইপিএলের কোয়ালিফায়ার ২-এ (IPL 2024 Qualifier 2) রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের (RR vs SRH) ম্যাচ আয়োজিত হবে শুক্রবার, ২৪ মে। সেই ম্যাচেই দর্শকরা রাজস্থানের হয়ে গলা ফাটাবেন বলে আশাবাদী আর অশ্বিন।

সাম্প্রতিক সময়ে চিপকে নিজের বোলিং তো বটেই, নিজের ব্যাট হাতেও বেশ কয়েকটি ভাল ইনিংস খেলেছেন অশ্বিন। সেই স্মৃতচারণ করেই তিনি বলেন, 'আমি বাড়ি ফিরছি। চেন্নাইয়ে খেলাটা সবসময়ই বিশেষ অনুভূতির। নিজের ঘরের মাঠে খেলাটা তো সকলের জন্যই বিশেষ আবেগের হয়। উপরন্তু আমি ওখানে শেষ কয়েকটি ম্যাচে ব্যাট হাতেও বেশ ভাল খেলেছি। আমি ওখানে খেলার জন্য মুখিয়ে রয়েছি। আমি নিশ্চিত আমরা যখন সানরাইজার্সের বিরুদ্ধে ওখানে খেলব, তখন ওরা আমাদের হয়েই গলা ফাটাবে।'

মেগা টুর্নামেনটের শুরুতে রাজস্থান রয়্যালস অনবদ্য পারফর্ম করছিল। নয় ম্যাচের মধ্যে আটটি ম্যাচ জিতে এক সময় প্রথম দল হিসাবে প্লে-অফে নিজেদের জায়গা পাকা করার খুব কাছে পৌঁছে গিয়েছিল। কিন্তু হঠাৎই  ছন্দপতন। শেষের পাঁচ ম্যাচের একটি জিততে পারেনি রাজস্থান। কোনওক্রমে তৃতীয় স্থানে থেকে প্লে-অফে পৌঁছয় তাঁরা। তবে এলিমিনেটরে ইনফর্ম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এক ওভার বাকি থাকতেই চার উইকেটে হারায় রাজস্থান।

 

ম্যাচে বল হাতে অনবদ্য পারফর্ম করেন আর অশ্বিন। চার ওভারে ১৯ রানের বিনিময়ে দুই উইকেট নেন অশ্বিন। পরপর বলে ক্যামেরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েল, দুই বিরাট উইকেট নেন তিনি। অভিজ্ঞ অফস্পিনার এই পারফরম্যান্সের সুবাদেই ম্যাচের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন। এবার তিনি ঘরের মাঠে চেনা পরিবেশে মাঠে নামবেন। চিপকের পিচ আবার প্রথাগতভাবে স্পিন সহায়ক। সেখানে অশ্বিনের অফস্পিন কিন্তু বিরাট কার্যকরী হয়ে উঠতে পারে। ফের একবার ম্যাচে নিজের প্রভাব ফেলতে পারবেন অশ্বিন? সেটাই দেখার বিষয়। 

  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ম্যাচের আগে কোহলিকে টেক্সট মেসেজ পাঠিয়েছিলেন অশ্বিন, কী লিখেছিলেন? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget