এক্সপ্লোর

Rahul Dravid: ১০ বছর পরে ফের রাজস্থান রয়্যালস শিবিরে ফিরছেন দ্রাবিড়, হচ্ছেন স্যামসনদের হেডকোচ

Rahul Dravid Appointed RR Head Coach: এরপর থেকেই বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজির তরফে দ্রাবিড়কে কোচ করার প্রস্তাব দেওয়া হচ্ছে, এমন খবর শোনা গিয়েছিল।

জয়পুর: আইপিএলের মঞ্চে ফিরছেন রাহুল দ্রাবিড়। আগামী মরশুমে রাজস্থান রয়্যালস শিবিরে কোচ হিসেবে দেখা যাবে মিস্টার ডিপেন্ডেবলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন। রোহিতরা চ্যাম্পিয়ন হওয়ার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান দ্রাবিড়। এরপর থেকেই বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজির তরফে দ্রাবিড়কে কোচ করার প্রস্তাব দেওয়া হচ্ছে, এমন খবর শোনা গিয়েছিল। অবশেষে নিজে আইপিএল কেরিয়ারে সবচেয়ে বেশি সময় যেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন সেই দলেই কোচ হয়ে ফিরছেন দ্রাবিড়। দলের তরফে এখনও অফিশিয়ালি জানানো না হলেও ইএসপিএল ক্রিকইনফোর তরফে এই খবরের সত্যতা প্রকাশ করা হয়েছে।  

আগামী আইপিএল শুরু হওয়ার আগে সব দলই এই মুহূর্তে তাঁদের দল সাজাতে ব্যস্ত। রিটেনশনের অঙ্ক কষতে ব্য়স্ত সব দল। এরই মধ্যে রাজস্থান শিবির তাঁদের হেডকোচ কাকে করবে, সেই সিদ্ধান্ত নিয়ে ফেলল। ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর দ্রাবিড়ের হাতে কোনও কাজ ছিল না। আবার কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব ছেড়ে ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার পর অনেকেই মনে করেছিলেন যে হয়ত দ্রাবিড়কে নিজেদের দলের সঙ্গে যুক্ত করতে পারে কেকেআর শিবির। ২০১২ ও ২০১৩ আইপিএল মরশুমে রাজস্থান রয়্যালসের কোচ ছিলেন দ্রাবিড়। এরপর ২০১৪, ২০১৫ মরশুমে দলের টিম ডিরেক্টর ও মেন্টর হিসেবে দায়িত্ব সামলান। এরপর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ২০১৭ সালে অনূর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন। ২০২১ সালে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ হন। তাঁর কোচিংয়েই ১১ বছর পর আইসিসি ট্রফি ঘরে তোলে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। 

রাজস্থান রয়্যালস শিবিরে ব্যাটিং কোচ হিসেবে যোগ দিতে পারেন প্রাক্তন ভারতীয় ব্যাটার ও প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। ২০১৯ সালে ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ভারতীয় দলে। রাজস্থান রয়্যালস ২০০৮ সালে শেষবার আইপিএল জিতেছিল রাজস্থান। শেন ওয়ার্নের নেতৃত্ব জয় পেয়েছিল রাজস্থান। ২০২২ সালে আইপিএলে ফাইনালে জায়গা করে নিয়েছিল রাজস্থান। রানার্স আপ হয়েছিল সেবার সঞ্জু স্যামসনের দল। গুজরাত টাইটান্স চ্যাম্পিয়ন হয়েছিল সেবার। ২০২৩ সালে প্লে অফে জায়গা পাকাই করতে পারেন। ২০২৪ মরশুমেও ভাল ফল করতে পারেনি রাজস্থান শিবির। রাজস্থান কি এবার ফের খেতাব ঘরে তুলতে পারবে আগামী মরশুমে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget