এক্সপ্লোর

IPL 2021, RCB vs SRH: একই দিনে বুমরার জোড়া রেকর্ড ভেঙে অনন্য নজির হর্ষলের

একটি আইপিএল মরশুমে সবচেয়ে বেশিবার ৩টি বা তারও বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন হর্ষল। আরসিবির তারকা পেসার চলতি আইপিএলে মোট ৬ বার ইনিংসে ৩টি বা তারও বেশি উইকেট সংগ্রহ করেছেন।

দুবাই: একই দিনে যশপ্রীত বুমরার জোড়া কীর্তি ভেঙে দিলেন হর্ষল পটেল। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচে ৩ উইকেট নেওয়ার সুবাদে আইপিএলের ইতিহাসে তিনটি সর্বকালীন রেকর্ড গড়লেন হর্ষল। তিনি পিছনে ফেলে দিলেন জেমস ফকনার, যশপ্রীত বুমরা ও সোহেল তনবীর, খলিল আমেদ ও আশিস নেহরার রেকর্ড।

আইপিএলের একটি মরশুমের গ্রুপ লিগে সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন হর্ষল। এই ম্যাচের পর চলতি আইপিএলে তাঁর সংগ্রহ দাঁড়াল ২৯টি উইকেট। তিনি ভেঙে দেন ফকনারের রেকর্ড। ২০১৩ সালে অজি পেসার ফকনার গ্রুপ লিগে মোট ২৬টি উইকেট নিয়েছিলেন। সেটাই এতদিন পর্যন্ত ছিল রেকর্ড।

আইপিএলের একটি মরশুমে ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়েন হর্ষল। এক্ষেত্রে তিনি পিছনে ফেলে দেন বুমরাকে। মুম্বইয়ের হয়ে বুমরা গত আইপিএলে ২৭টি উইকেট নিয়েছিলেন। এতদিন সেটিই ছিল ভারতীয়দের মধ্যে রেকর্ড। সেই রেকর্ডও বুধবার থেকে হর্ষলের দখলে।

সেই সঙ্গে একটি আইপিএল মরশুমে সবচেয়ে বেশিবার ৩টি বা তারও বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন হর্ষল। আরসিবির তারকা পেসার চলতি আইপিএলে মোট ৬ বার ইনিংসে ৩টি বা তারও বেশি উইকেট সংগ্রহ করেছেন। এই রেকর্ড ছিল যুগ্মভাবে সোহেল তনবীর (২০০৮), আশিস নেহরা (২০১৫), খলিল আমেদ (২০১৯) ও বুমরার (২০২০)।

আরও একটি রেকর্ডের হাতছানি রয়েছে হর্ষলের সামনে। আইপিএলের একটি মরশুমে ডোয়েন ব্র্যাভোর সর্বোচ্চ ৩২টি উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে দিতে পারেন তিনি। ব্র্যাভো ২০১৩ সালে এই রেকর্ড গড়েন। আর মাত্র ৩টি উইকেট নিলেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগে আরও একটি সর্বকালীন রেকর্ড গড়বেন তিনি। এই নিরিখে এখনই তিনি তিন নম্বরে জায়গা করে নিয়েছেন। ব্র্যাভো ছাড়া কাগিসো রাবাডার একটি আইপিএল মরশুমে ৩০টি উইকেট নেওয়ার নজির রয়েছে। হর্ষল তাঁদের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করতে পারেন কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন: দুর্গা সাজায় শামির মেয়েকে বিদ্রুপ, সব ধর্মকে ভালবাসতে শেখাচ্ছি, বলছেন হাসিন

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget