এক্সপ্লোর

IPL 2023: রাসেল নয়, রিঙ্কুই নাইট রাইডার্সের এক্স ফ্যাক্টর: হরভজন

Harbhajan On Rinku: এখনও পর্যন্ত নাইট রাইডার্সের জার্সিতে চলতি মরসুমের আইপিএলে ১৩ ম্যাচ খেলে ৪০৭ রান ঝুলিতে পুরে নিয়েছেন এই তরুণ বাঁহাতি ব্যাটার।

মুম্বই: আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্স দেখা গিয়েছে এবার রিঙ্কু সিংহের। ব্যাট হাতে প্রতি ম্যাচেই কেকেআরকে ভরসা জুগিয়েছেন তিনি। ৫০.৮৭ গড়ে ব্যাটিং করেছেন তিনি। নাইট রাইডার্সের জার্সিতে চলতি মরসুমের আইপিএলে ১৩ ম্যাচ খেলে ৪০৭ রান করেছেন রিঙ্কু।

চলতি আইপিএলে প্লে অফের দরজা নাইটদের জন্য খুলবে কি না তা আজ বিকেলের ম্যাচের পরই বোঝা যাবে। লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে আজ খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে নাইটদের। আর তার জন্য রিঙ্কু সিংহের ব্যাটে রান পাওয়াটা খুব দরকার বলে মনে করেন হরভজন সিংহ। এমনকী আন্দ্রে রাসেল নয়, রিঙ্কুকেই কেকেআরের এক্স ফ্যাক্টর বলছেন ভাজ্জি। 

কী বলছেন হরভজন?

কেকেআর বনাম এলএসজি ম্যাচের আগে ভাজ্জি বলছেন, ''এই মুহূর্তে রিঙ্কুই কেকেআরের এক্স ফ্যাক্টর। রাসেল না। রাসেলের জমানা শেষ হয়ে গিয়েছে। চলতি আইপিএলে রিঙ্কু যা ব্যাটিং করেছে, তাতে প্রতিপক্ষ শিবির তাঁকে সমীহ করছে এখন। রিঙ্কুকে যত আগে নামানো হবে, ততই ভাল কেকেআরের জন্য। ওঁর মধ্যে অসাধারণ ক্ষমতা রয়েছে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে পারে। সুযোগকে বারবার কাজে লাগিয়েছে এই তরুণ। খুব তাড়াতাড়ি ওকে ভারতের জার্সিতেও হয়ত দেখতে পাব।''

 vs LSG)। যে ম্যাচকে বলা হচ্ছে মরণ-বাঁচন ম্যাচ। প্লে অফে ওঠার দৌড়ে থাকতে জিততেই হবে কেকেআরকে। কিন্তু ম্যাচ জিতলেও কি প্লে অফে ওঠা সম্ভব নাইটদের? অঙ্ক দেখলে হতাশ হতে পারেন নাইট সমর্থকেরা। মনে হতে পারে, এ-ও কি সম্ভব?

পয়েন্ট টেবিলে আপাতত সাত নম্বরে রয়েছে কেকেআর। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে। তবে নাইটদের উদ্বেগে রাখছে নেট রান রেট। যাতে বেশ পিছিয়ে কেকেআর। 

দশ দলের আইপিএলে একমাত্র দল হিসাবে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে গুজরাত টাইটান্স। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট হার্দিক পাণ্ড্যদের। বাকি কোনও দলই ১৮ পয়েন্টে পৌঁছতে পারবে না। তাই গুজরাত টাইটান্সের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে যাওয়া নিশ্চিত। শেষ ম্যাচে হারলেও। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংস। অর্থাৎ, কেকেআরের ধরাছোঁয়ার বাইরে সিএসকে। মহেন্দ্র সিংহ ধোনিদের শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই ম্যাচের ফলাফলের ওপর কেকেআরের ভাগ্য নির্ভরশীল নয়।

১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লখনউ সুপার জায়ান্টস তিন নম্বরে। পয়েন্টের বিচারে তাদেরও ধরা সম্ভব নয় কেকেআরের। তবে শেষ ম্যাচে কেকেআরকে হারাতেই হবে ক্রুণাল পাণ্ড্যদের। তাতে লখনউকে পেরনো যাবে না। তবে প্লে অফের দৌড়ে থাকা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget