এক্সপ্লোর

IPL: বোঝাপড়া, বন্ধুত্বের অভাব! ১৭ মরশুমে কেন একবারও আইপিএল জিততে পারেনি RCB, জানালেন প্রাক্তনী

Royal Challengers Bengaluru: আরসিবি একাধিকবার আইপিএলের ফাইনালে পৌঁছলেও, তারা সেই জনাকয়েক দলগুলির অন্যতম যারা কোনওদিন খেতাব জিততে পারেনি।

নয়াদিল্লি: ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স, শেন ওয়াটসন, মিচেল স্টার্ক, কেভিন পিটারসেন এবং অবশ্যই বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (Royal Challengers Bengaluru) গুচ্ছ গুচ্ছ মহাতারকারা খেলেছেন। তাও আইপিএলের ১৭ মরশুমে একবারও ট্রফি জিততে পারেনি 'গার্ডেন সিটি'-র ফ্র্যাঞ্চাইজি। কেন এই ব্যর্থতা? এক আরসিবি প্রাক্তনীর মতে ফ্র্যাঞ্চাইজিটি দল তৈরির বদলে দুই-তিনজন ক্রিকেটারের ওপর মাত্রাতিরিক্ত নির্ভরশীলতাই দলের ব্যর্থতার কারণ।

২০১৪ সালে আরসিবি ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন শাদাব জাকাতি (Shadab Jakati)।  সেই শাদাবেরই মতে আইপিএলে (IPL) ভাল ফল করতে চেন্নাই সুপার কিংসের (Chennaiu Super Kings) মতো দলগঠনে বাড়তি গুরুত্ব দিতে হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'এট তো দলগত খেলা। তাই সকলকে একত্রিত হয়ে খেলার প্রয়োজন। তাহলেই তো খেতাব আসবে। দলের ভারসাম্যটা রাখা দরকার। চেন্নাইয়ের যেমন ভাল ভাল ঘরোয়া ক্রিকেটারদের পাশাপাশি কিছু ভাল বিদেশি ক্রিকেটার ছিল। এর পরিবর্ত আমি যখন আরসিবিতে ছিলাম তখন দেখতাম দল দুই, তিনজনের ওপর মাত্রাতিরিক্ত দায় চাপিয়ে দিচ্ছে।'

শাদাবের আরও দাবি যে দলের খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্বেরও অভাব ছিল। 'টিম ম্যানেজমেন্ট এবং সাজঘরের পরিবেশও অনেকটাই ভিন্ন ছিল। দারুণ দারুণ ক্রিকেটার ছিল বটে, তবে তাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, বোঝাপড়ার অভাব ছিল। দলের সকলে একত্রিত হয়ে উঠতে পারেনি।' মতামত প্রাক্তনীর।

আরসিবির পাশাপাশি শাদাব সিএসকের হয়েও খেলেছেন এবং খেতাবও জিতেছেন। এই দুই দলেরই তুলনা টেনে তাঁর আরও দাবি সিএসকের সাফল্যে তাঁদের টিম ম্যানেজমেন্টেরও বড় ভূমিকা রয়েছে। তিনি বলেন, 'টিম ম্যানেজমেন্টের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। চেন্নাইয়ের ম্যানেজমেন্ট অনবদ্য ছিল। খেলোয়াড়দের ছোটখাট বিষয়ের দিকেও ওরা নজর রাখত। এই ছোট ছোট জিনিসগুলিই তো বড় পার্থক্য গড়ে দেয়। সিএসকে এবং আরসিবির মধ্যে আমার মতে পার্থক্য এটাই।'

এবার নতুন মরশুমে এই ট্রফির খরা কাটাতে পারবে আরসিবি? নতুন অধিনায়ক রজত পাতিদারের নেতৃত্বে সেই লক্ষ্যেই মাঠে নামবে আরসিবি। নতুন অধিনায়কের প্রতি কোহলি নিজের আস্থা জ্ঞাপন করেছেন। সোমবার আরসিবির আনবক্স ইভেন্টে দলের নতুন অধিনায়ক প্রসঙ্গে কোহলি বলেন, 'আমার পরে যে এখানে উপস্থিত হবে, সে দীর্ঘদিন এই দলকে নেতৃত্ব দেবে। তাই ওকে যতটা সম্ভব ভালবাসা দাও। ক্রিকেটার হিসাবে ও কতটা প্রতিভাবান তা আমরা সকলেই দেখেছি। ও ভীষণ বুদ্ধিমান এবং আমার আশা এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ও দারুণ কিছুই করবে ও দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। (ভাল নেতা হতে) যা যা প্রয়োজনীয়, ওর মধ্যে সেই সবকিছুই রয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget