এক্সপ্লোর

IPL 2025: আইপিএল শুরুর আগে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে ডাক পড়ল ১০ ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের! কিন্তু কেন?

BCCI: বৃহস্পতিবার, ২০ মার্চ সব দলের ফ্র্যাঞ্চাইজিদের বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

নয়াদিল্লি: আইপিএলের অষ্টাদশ মরশুম (IPL 2025) শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। তবে রিপোর্ট অনুযায়ী মরশুম শুরুর আগেই দশ ফ্র্যাঞ্চাইজির দশ অধিনায়ককে বিসিসিআইয়ের (BCCI) প্রধান কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, সব ফ্র্যাঞ্চাইজির ম্যানেজারদেরও হাজির থাকার জন্য আমন্ত্রণ করা হয়েছে। কিন্তু হঠাৎ করে এই ডেকে পাঠানোর কারণটা ঠিক কী?

রিপোর্ট অনুযায়ী, আগামী ২০ মার্চ, বৃহস্পতিবার বোর্ডের কার্যালয়ে সকল অধিনায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আইপিএল কমিটি এবং বিসিসিআইয়ের তরফে ইমেল মারফৎ এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। দুপুরের দিকে এই বৈঠকটি আয়োজিত হবে বলে খবর। শোনা যাচ্ছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ও প্রতিনিধিদের এবারের আইপিএলের রদবদলগুলির বিষয়ে অবগত করাতেই মূলত এই বৈঠক আয়োজন করা হয়েছে। এক ঘণ্টার বৈঠক হলেও, গোটা অনুষ্ঠানটি চার ঘণ্টা ব্যাপী চলবে বলে শোনা যাচ্ছে। 

এক ঘণ্টার বৈঠকের পর বাকি তিন ঘণ্টা ঠিক কী করা হবে? খবর অনুযায়ী এই বৈঠকের পরেই ১০ ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের একসঙ্গে ছবি তোলা হবে। সাধারণত প্রথম ম্যাচ যেখানে আয়োজিত হয়, সেখানেই এই প্রাক টুর্নামেন্ট ফটোশ্যুটটি করা হয়। সেই অনুযায়ী এবারে মরশুমের আগে ফটোশ্যুটের জন্য অধিনায়কদের কলকাতায় জড়ো হওয়ার কথা। কলকাতা নাইট রাইডার্স গত বারের চ্যাম্পিয়ন হওয়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ ও ফাইনাল ইডেন গার্ডেন্সেই আয়োজিত হবে। সেইমতো ফটোশ্যুটও সেখানেই হওয়ার কথা। তবে এবার সেই নিয়মে বদল ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে।

অধিনায়কদের ফটোশ্যুট হচ্ছে না, তবে ২২ মার্চ কেকেআর ও আরসিবির ম্যাচ দিয়েই এবারের আইপিএল শুরু হতে চলেছে। কিন্তু সেই ম্যাচ নিয়েও সংশয়। বুধবার থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিনের তাপমাত্রা কমবে। বৃহস্পতিবার থেকে শনিবার - তিনদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে। ঝড় বৃষ্টিতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।

বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হালকা সম্ভাবনা। বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি থাকার সম্ভাবনা। শনিবার সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি হলে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ও কেকেআর বনাম আরসিবি ম্যাচে বিঘ্ন ঘটতে পারে। শেষমেশ সেই আশঙ্কা সরিয়ে ম্যাচ আয়োজন করা সম্ভব হয় কি না, সেইদিকে সকলেরই নজর থাকবে।  

আরও পড়ুন: ৪৩-ও তাক লাগাচ্ছেন ধোনি, মাহির ফিটনেস দেখে স্তম্ভিত হরভজনও 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget