এক্সপ্লোর

Ruturaj-Dhoni: হঠাৎ সিদ্ধান্ত নয়, সিএসকে অধিনায়ক হতে পারেন রুতুরাজ, পূর্বাভাস দিয়েছিলেন ধোনিই

Chennai Super Kings: চলতি মরশুম শুরুর আগেই ধোনি সিএসকের নেতৃত্ব রুতুরাজ গায়কোয়াড়ের হাতে তুলে দেন।

চেন্নাই: মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) নিজের ব্যাটিং হোক বা নিজের না না সিদ্ধান্ত। বরাবরই সকলকে চমকে দেওয়ায় পটু। চলতি আইপিএল (IPL 2024) শুরুর ঠিক আগেরদিন হঠাৎ করেই ধোনির চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত সকলকে জানানো হয়। রুতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad) তিনি নেতৃত্ব হস্তান্তর করেন। তবে রুতুরাজ নিজেই জানান যে হঠাৎ করে নয়, তিনি যে পরবর্তী সিএসকে অধিনায়ক হতে পারেন, তার পূর্বাভাস ধোনি বহু আগেই তাঁকে দিয়ে রেখেছিলেন।

২০২২ সালের শুরুতেও ধোনি একবার সিএসকে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। সেইবার রবীন্দ্র জাডেজাকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু দল তেমন সাফল্য না পাওয়ায় জাডেজা নিজেই মাঝমরশুমে ফের একবার ধোনিকে নেতৃত্বের দায়ভার তুলে দেওয়া হয়। সেই মরশুমেই নাকি রুতুরাজকে তাঁর অধিনায়ক হওয়ার পূর্বাভাস দিয়ে রেখেছিলেন ধোনি। কেকেআরের বিরুদ্ধে জয়ের পর সোমবারই সেই ঘটনার স্মৃতচারণ করলেন সিএসকে অধিনায়ক।

ম্য়াচ শেষে সাংবাদিক সম্মেলনে রুতুরাজ বলেন, 'এত বড় বিষয়টা নিয়েও কিন্তু আমাদের মধ্যে খুব গভীর কোনও আলোচনা হয়েছিল তেমনটা নয়। আমরা তখন অনুশীলন করছিলাম, যখন ওঁ আমায় এসে এটি বিষয়টি জানান। আমি নিশ্চিত যে সকলেই মনে করেন  আমার জন্য এই কাজটা বিরাট চ্যালেঞ্জিং। তবে কাউকে অনুকরণ করে নয়, আমি নিজের মতো করে নেতৃত্ব দিয়ে দলের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাই। ২০২২ সালে ওঁ আমায় আভাস দিয়েছিলেন যে হয়তো পরের বছর নয়, তবে তুমি দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পার। তাই তৈরি থেকো। তারপর থেকে আমি প্রস্তুতই ছিলাম। এটা তো আমার জন্য নতুন কিছু নয়।'

রুতুরাজ অধিনায়ক হিসাবে শুরুটা মন্দ করেননি। তার নেতৃত্বে সিএসকে ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক হাঁকিয়েছে। পাঁচ ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকায় চারে পয়েন্টে রয়েছে হলুদ ব্রিগেড। ব্যাটার রুতুরাজের ফর্ম নিয়ে প্রশ্নচিহ্ন ছিল বটে। তবে নাইটদের বিরুদ্ধে ৫৮ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংসে ফর্মেও ফিরেছেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ব্যাট হাতে ধোনি মাঠে নামতেই জনগর্জন, আওয়াজের চোটে বাধ্য হয়ে কানে চাপলেন রাসেল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget