এক্সপ্লোর

IPL Auction: কাকে কিনতে গিয়ে কাকে কিনলেন! বেনজির কাণ্ডে সমালোচিত প্রীতির পাঞ্জাব

Punjab Kings: গোলমালের সূত্রপাত তার পরেই। পাঞ্জাব কিংসের অন্যতম মালিক নেস ওয়াদিয়া ইশারায় বোঝালেন, তাঁরা ওই ক্রিকেটারকে কিনতে চাননি। অসন্তোষ প্রকাশ করলেন প্রীতিও।

দুবাই: নিলামের (IPL Auction) তখন একেবারে অন্তিম পর্ব। অকশনার নাম ডাকলেন, শশাঙ্ক সিংহ। ন্যূনতম দর ২০ লক্ষ টাকা। অবিক্রিত থেকে গেলেন। তার মিনিট পাঁচেকের মধ্যে নিলামে ফের এক শশাঙ্ক সিংহর নাম। ন্যূনতম দাম ২০ লক্ষ টাকা। অকশনার কি কোনও ভুল করলেন! বুঝে ওঠার আগেই প্যাডল তুলে দিলেন নেস ওয়াদিয়া-প্রীতি জিন্টারা। ২০ লক্ষ টাকাতেই শশাঙ্ক সিংহ বিক্রি হলেন পাঞ্জাব কিংসে। অকশনার হাতুড়ি মেরে সেটা ঘোষণাও করে দিলেন।

গোলমালের সূত্রপাত তার পরেই। পাঞ্জাব কিংসের অন্যতম মালিক নেস ওয়াদিয়া ইশারায় বোঝালেন, তাঁরা ওই ক্রিকেটারকে কিনতে চাননি। অসন্তোষ প্রকাশ করলেন প্রীতিও। এমনিতেই বহুদিন পর নেস-প্রীতিকে দেখা গেল এক ফ্রেমে। সঞ্জয় বাঙ্গারও অকশনারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করলেন মৌখিকভাবে। তবে অকশনার জানিয়ে দিলেন, তাঁর কিছু করার নেই। হাতুড়ি পড়ে যাওয়া মানে সিদ্ধান্ত পাকা। আর সেখান থেকে পিছু হাঁটার রাস্তা নেই। তারপরেও নেস-প্রীতি-সঞ্জয় বাঙ্গারদের গরগর করা চলল। প্রীতি তো এতটাই বিরক্ত হয়ে পড়লেন যে, জল দিতে আসা ওয়েটারকে পর্যন্ত সরিয়ে দিলেন!

সব মিলিয়ে বেনজির এক দৃশ্য দেখা গেল মঙ্গলবারের আইপিএল নিলামে। যেখানে ভুল করে শশাঙ্ক সিংহকে ২০ লক্ষ টাকায় কিনে ফেলল পাঞ্জাব কিংস। তৈরি হল আর এক ভুল বোঝাবুঝিও। নিলামে তার সামান্য আগেই নাম উঠেছিল বাংলার ক্রিকেটার শশাঙ্ক সিংহর। তিনি অবিক্রিত ছিলেন। খানিক পরেই ফের শশাঙ্ক সিংহ নাম ওঠায় অনেকেই ভেবেছিলেন যে, বাংলার ক্রিকেটারের নামই পুনরায় ঘোষণা করা হয়েছে। ২০ লক্ষ টাকায় পাঞ্জাব কিনতেই বাংলার শশাঙ্ককে তাঁর কোচ ফোন করে অভিনন্দন জানান। ফোন আসতে শুরু করে সাংবাদিকদেরও। যদিও এবিপি লাইভ বাংলাকে শশাঙ্ক জানান, পাঞ্জাব কিংস থেকে তাঁকে কিছু জানানো হয়নি। পরে জানা যায়, ভুল করে কেনা শশাঙ্ক সিংহ আদপে ছত্তীসগঢ়ের ক্রিকেটার। এর আগে দিল্লি ক্যাপিটালসের জার্সিতেও খেলেছেন।

যদিও সব মিলিয়ে পাঞ্জাব থিঙ্ক ট্যাঙ্কের অপেশাদারিত্বের ছবিই উঠে এসেছে। নিলামের সরাসরি সম্প্রচার করা হচ্ছিল যে ওটিটি প্ল্যাটফর্মে, সেখানে সঞ্চালক তো বলেই দেন, 'হোমওয়ার্ক ছাড়াই নিলামের টেবিলে বসেছে পাঞ্জাব। অভূতপূর্ব ঘটনা।'

আরও পড়ুন: আইপিএল নিলামের সমস্ত আপডেট জানতে ক্লিক করুন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget