এক্সপ্লোর

Sri Lanka Cricket: শ্রীলঙ্কা ক্রিকেটে তোলপাড়, মহিলাদের স্নানের ভিডিও করায় গ্রেফতার দুই ক্রিকেটার

Sri Lanka Cricketer Arrested: এই সপ্তাহের শুরুর দিকেই ওই অভিযুক্ত দুই ক্রিকেটারকে তারপরে পুলিশ গ্রেফতার করে।

কলম্বো: গুরুতর অভিযোগে তোলপাড় শ্রীলঙ্কান ক্রিকেটার (Sri Lanka Cricket)। গ্রেফতার হলেন দুই শ্রীলঙ্কান অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার। ঠিক কী ঘটেছে?

শ্রীলঙ্কান অনূর্ধ্ব ১৯ দল কলম্বোয় নারহেনপিতায় ছিলেন। সেখানেই দুই অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার মহিলাদের স্নানের দৃশ্য মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও করছিলেন বলে অভিযোগ। এই সপ্তাহের শুরুর দিকেই ওই অভিযুক্ত দুই ক্রিকেটারকে তারপরে পুলিশ গ্রেফতার করে। অবশ্য ESPNCricinfo-র রিপোর্ট অনুযায়ী গ্রেফতার হওয়ার পরে ওই দুই ক্রিকেটার পাঁচ লক্ষ শ্রীলঙ্কান টাকার বিনিময়ে বেল পেয়েছেন। শ্রীলঙ্কান পুলিশের তরফে জানানো হচ্ছে ওই রেকর্ড করা ভিডিওগুলি কোথাও অনলাইনে ছাড়া হয়েছে কি না, সেই বিষয়টি নারহেনপিতা পুলিশ খতিয়ে দেখছে।

প্রাথমিকভাবে অভিযুক্ত ওই দুই ক্রিকেটারকে আলুথকারের ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয়েছিল। ২৫ মে তাঁদের পরবর্তী শুনানি হবে। তবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তরফে এখনও ওই দুই ক্রিকেটারের তরফে বোর্ড স্তরে কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। তবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও আপাতত ডামাডোলের মধ্যে রয়েছে। অতীতের বোর্ড সদস্যদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ক্রিকেট শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছে সেই দেশের সরকার। তাই আপাতত এই বোর্ড এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়াটা বেশ সময়সাপেক্ষ।                

শ্রীলঙ্কান সরকার বুধবারই দেশের গত ক্রিকেট বোর্ডকে ভেঙে দেয়। ২৯ এপ্রিলই শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন শাম্মি সিলভা। বোর্ড এক সরকারি বিবৃতির মাধ্যমে সেই কথা জানিয়েও দিয়েছে। সেই বিবৃতি অনুয়ায়ী কার্যনির্বাহী কমিটির সদস্য থেকে কর্মচারী, সকলেই নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। পরিবর্তে নয়জন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে যারা বোর্ডের না না গতিবিধি সামলাবেন। সেই নয় সদস্যের মধ্যে নিঃসন্দেহেই সবথেকে বড় নাম দেশের প্রাক্তন ক্রিকেটার তথা অধিনায়ক, কুমার সঙ্গকারা।               

অবশ্য এই কমিটিতে সঙ্গকারা ও রোশন মহানামা বাদে আর তেমন কোনও ক্রিকেটার নেই। সিংহভাগই কর্পোরেট নেতা এবং ব্যবসায়ীতে ভর্তি। তবে এই নয় জনের কমিটির প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজনীতিক পার্লামেন্টের প্রাক্তন সদস্য ইরান বিক্রমারত্নে।                  

আরও পড়ুন:- তাঁর ব্যাটে সত্যিই কি 'AI' চিপ রয়েছে? পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাব দিল বৈভব 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget