এক্সপ্লোর

Virat Kohli IPL Record: আইপিএলে রেকর্ড গড়লেন কোহলি, এই নজির আর কারও নেই

IPL 2024: বুধবার এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৯ রান পূর্ণ করতেই আইপিএলে ৮ হাজার রান হয়ে গেল কোহলির।

আমদাবাদ: তাঁর দল আইপিএলের (IPL 2024) ফাইনালে উঠবে কি না, এলিমিনেটরে রাজস্থান রয়্যালসকে হারিয়ে কোয়ালিফায়ার ওয়ানের টিকিট কনফার্ম করতে পারবে কি না, সময় বলবে। বুধবার রাতের আগে সেই ছবি পরিষ্কার হবে না। তবে বুধবার সন্ধ্যায় রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ শুরু হওয়ার পরপরই একটা ব্যাপার নিশ্চিত হয়ে গেল। 

আর সেটা হল, আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে ৮ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি। বুধবার এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৯ রান পূর্ণ করতেই আইপিএলে ৮ হাজার রান হয়ে গেল কোহলির। প্রথম ব্যাটার হিসাবে এই কীর্তি গড়লেন কিংগ কোহলি। 

বুধবার শুরুটা দারুণভাবে করেছিলেন কোহলি। আবেশ খানকে পুল করে ছক্কা মারেন। যে শট নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা হয়। তবে এলিমিনেটরে বড় রান পাননি। ২৪ বলে ৩৩ রান করে যুজবেন্দ্র চাহালের বলে আউট হন তিনি। আরসিবি ইনিংসের অষ্টম ওভারে। লেগস্পিনারকে স্লগ স্যুইপ করতে গিয়ে ফেরেন কোহলি। 

 

কোথায় বাকিদের চেয়ে এগিয়ে কোহলি? একটা পরিসংখ্যান দেওয়া যাক। কোহলি যেখানে আইপিএলে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন, সেখানে অন্য কোনও ব্যাটার সাত হাজার রানও করতে পারেননি। ২০১৬ সালে আইপিএলের এক মরশুমে রেকর্ড ৯৭৩ রান করেছিলেন। এবারের আইপিএলে ১৫ ম্যাচে করেছেন ৭৪১ রান। বাকি প্রতিদ্বন্দ্বীদের কার্যত ধরাছোঁয়ার বাইরে। অরেঞ্জ ক্যাপ রয়েছে কোহলির দখলে। তিনিই সম্ভবত অরেঞ্জ ক্যাপ জিতে নেবেন। তাঁর দল আরসিবি আইপিএলে জিতুক বা না জিতুক। টানা ৬ ম্যাচ জিতে আরসিবির নাটকীয়ভাবে আইপিএল প্লে অফের ওঠার নেপথ্যেও রয়েছে কোহলির চওড়া ব্যাট। কার্যত একা হাতে করে দলের ব্যাটিংকে টানছেন কোহলি।

 

আরও পড়ুন: শুরু হয়ে গেল সুনীল ছেত্রীর শেষ ম্যাচের টিকিট বিক্রি, কোথা থেকে-কীভাবে কাটবেন?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget