এক্সপ্লোর

Virat Kohli: সারাজীবন তো আর চালিয়ে যেতে পারব না... নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন বিরাট কোহলি

IPL 2024: চলতি আইপিএলে বিরাট কোহলি ১৩ ইনিংসে ১৫৫.১৬ স্ট্রাইক রেট এবং ৬৬.১০-র গড়ে মোট ৬৬১ রান করেছেন।

বেঙ্গালুরু: বয়স ৩৫ পার করেছে। স্বাভাবিক নিয়মেই বিরাট কোহলির অবসরের প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। এবার বিরাট কোহলি (Virat Kohli) নিজেই নিজের অবসর নিয়ে মুখ খুললেন। জানিয়ে দিলেন তিনি কোনওরকম আফশোস নিয়ে অবসর নিতে চান না।

নিজের ১৭ বছরের কেরিয়ারে কোহলি একের পর এক রেকর্ড ভেঙেছেন এবং প্রতিনিয়তই ভেঙে চলেছেন। এতকিছুর পরেও নিজের কেরিয়ারে প্রতিনিয়ত কোন জাদুবলে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে যান কোহলি? বেঙ্গালুরুতে রয়্যাল গালা ডিনারে কোহলি জানান, 'ব্যাপারটা খুব সহজ। আমি একজন ক্রীড়াবিদ হিসাবে বিষয়টা ভাবি। আমাদের কোনও না কোনওদিন তো থামতে হবেই। আমি ওইদিন ওটা করলে কী হতে এইরকম আক্ষেপ নিয়ে কেরিয়ার শেষ করতে চাই না। কারণ আজীবন তো আমি খেলা চালিয়ে যেতে পারব না। তাই কোনও ইচ্ছা, কোনওকিছুই অপরিপূর্ণ রাখতে চাই না আমি। এবং আমি নিশ্চিত যে আমি কোনওকিছু অপরিপূর্ণ রাখবও না।'

কোহলিকে এর আগে নিজের অবসর পরিকল্পনা প্রসঙ্গে কোনওদিনই তেমন কিছু বলতে শোনা যায়নি। তবে এতদিনে সেই প্রসঙ্গে মুখ খুলে তিনি নিজের অবসর পরবর্তী জীবনে কী করবেন, তার পূর্বাভাস দেন। কোহলি জানান, 'আমার কেরিয়ার সমাপ্ত হলে, আমি হারিয়ে যাব। বেশ কিছুদিন আমায় খুঁজে পাওয়া যাবে না। তাই যতদিন খেলছি, ততদিন আমি নিজের সর্বস্বটা উজাড় করে দিতে চাই। এইটাই আমার চালিকাশক্তি হিসাবে সবসময় কাজ করে।'

চলতি মরশুমে বিরাট কোহলি ১৩ ইনিংসে ১৫৫.১৬ স্ট্রাইক রেট এবং ৬৬.১০-র গড়ে মোট ৬৬১ রান করেছেন। এবারের মরশুমে পাঁচটি হাফসেঞ্চুরির পাশাপাশি একটি শতরানও করেছেন তিনি। শনিবার, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আরসিবি নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচ খেলতে নামবে। প্লে-অফে পৌঁছতে হলে সেই ম্যাচে আরসিবিকে জিততেই হবে। আর আরসিবির জয়ের জন্য কোহলির ব্যাট চলা যে কতটা গুরুত্বপূর্ণ, তা বলার প্রয়োজন রাখে না। ১৮ মে আবার আইপিএলের মঞ্চে অপরাজিত আরসিবি। কোহলি এই দিনেই অতীতে একাধিক শতরান হাঁকিয়েছেন। সিএসকের বিরুদ্ধে ম্যাচেও ওই দিন আরসিবির সমর্থকরা ফের একবার 'কিং কোহলি'র ব্যাট হাতে জ্বলে উঠার আশা করবেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আজই প্লে অফের দরজা খুলে যেতে পারে হায়দরাবাদের, গুজরাতের বিরুদ্ধে কি ফের ট্র্যাভিষেকের ঝড়? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget