এক্সপ্লোর

IPL 2025: আসন্ন আইপিএলে ফের আরসিবির নেতৃত্বে কোহলি? ডিভিলিয়ার্সের সুরেই ইঙ্গিত অশ্বিনেরও

Royal Challengers Bengaluru: গত তিন মরশুমের নেতা ফাফ ডু প্লেসিকে রিটেন করেনি আরসিবি, নিলামেও তাঁকে কেনেনি।

নয়াদিল্লি: আসন্ন মরশুমের আইপিএলে যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) নতুন অধিনায়ককে ক্ষমতায় দেখা যাবে, তা কার্যত নিশ্চিতই ছিল। গত তিন মরশুমে আরসিবির অধিনায়কত্ব করা ফাফ ডু প্লেসিকে রিটেন করেনি ফ্র্যাঞ্চাইজি। নিলামেও তাঁকে কেনেনি তারা। ফলে আরসিবির হয়ে নতুন মরশুমে (IPL 2025) নতুন নেতাকে দেখা যাবে। কিন্তু কে হবে সেই নেতা? 

সম্প্রতি আরসিবি কিংবদন্তি তথা প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স পূর্বাভাস দেন যে আসন্ন মরশুমে হয়তো ফের একবার দলের নেতৃত্বে দেখা যেতে পারে বিরাট কোহলিকে (Virat Kohli)। এবার কোহলির সতীর্থ আর অশ্বিনও (R Ashwin) একই সুরে কথা বললেন। নিলামে আরসিবি কেমন পারফর্ম করেছে, তা পর্যালোচনা করতে গিয়ে তিনি বলেন, 'যতদূর যা মনে হচ্ছে বিরাট কোহলিই ওই দলকে নেতৃত্ব দেবে। আমার অন্তত এমনটাই মনে হচ্ছে কারণ ওরা কোনও অধিনায়কের জন্য তেমনভাবে ঝাঁপায়নি। ওরা অন্য কাউকে অধিনায়ক করতেই পারে। তবে আমি বিরাট কোহলি ছাড়া অন্য কাউকে অধিনায়কের দাবিদার হিসাবে দেখতে পাচ্ছি না।'

বিরাট কোহলি ২০২১ সালে আরসিবির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। তবে ডু প্লেসির অনুপস্থিতি তিনি কিন্তু কয়েক ম্যাচের জন্য দলকে নেতৃত্ব দিয়েছেন। তাই কোহলির হাতে ফের একবার আরসিবির নেতৃত্বের ব্যাটন উঠলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। 

তাঁর অত্যন্ত কাছে বন্ধু ডিভিলিয়ার্সও এমনটাই মনে করছেন। নিজের ইউটিউব চ্যানেলে ডিভিলিয়ার্স নিশ্চিত করেছেন, 'কোনও অফিসিয়াল ঘোষণা না হলেও, আগামী মরশুমে অধিনায়কত্বের দায়িত্ব নিতে চলেছেন বিরাট কোহলিই। আমার মনে হয় না বিষয়টি নিশ্চিত হয়েছে। কিন্তু, স্কোয়্যাডকে তিনিই নেতৃত্ব দেবেন।'

তাঁর সংযোজন, আমরা পেয়েছি ভুবনেশ্বর কুমারকে। জশ হ্যাজেলউডকে নিয়েও খুশি। একাধিকজনকে অবশ্য খুইয়েছিও। কাছাকাছি ছিল রাবাডা। কিন্তু, লুঙ্গি গিডিকে অন্তত পেয়েছি। ও খুব চমৎকার স্লোয়ার দেয়। যদি ও ফর্মে ও ফিট থাকে, তাহলে ওকে সমীহ করতে হবে। আর. অশ্বিনকে আমরা পেলাম না। সিএসকে ওকে পেয়েছে। যদিও ওকে আবার হলুদ জার্সিতে দেখে আমি খুব খুশি। সার্বিকভাবে, আমি খুশি। সামঞ্জস্যপূর্ণ একটা স্কোয়াড তৈরি হয়েছে। আমরা কোনও ম্যাচ উইনার স্পিনার পাইনি। কিন্তু, আমরা এমনভাবে স্কোয়াডকে ব্যালেন্স করেছি, তাতে মনে হচ্ছে আমরা চিন্নাস্বামীকে দুর্গে পরিণত করতে পারব। চিন্নাস্বামীতে পরিশ্রম করতে হবে স্কোয়াডকে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বিশ্বরেকর্ড ভাঙবে, কথা দিয়েছিল কোচকে, IPL- এ ইতিহাসগড়া বৈভবের ধ্যান-জ্ঞান ব্যাটিং আর চিকেন! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget