এক্সপ্লোর

IPL 2024: সানরাইজার্সের হয়ে হাসারাঙ্গার আইপিএলে অংশগ্রহণ করা নিয়ে প্রবল সংশয়

Sunrisers Hyderabad: এ বারের নিলামে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দেড় কোটি টাকায় দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

নয়াদিল্লি: বর্তমান বিশ্বের সেরা স্পিনারদের মধ্যে তাঁর নাম অবশ্যই থাকবে। তবে ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga) আদৌ এ মরশুমের আইপিএলে (IPL 2024) খেলতে পারবেন কি না সেই নিয়ে রবিবার, ৩১ মার্চের পর প্রবল সংশয় তৈরি হয়ে গেল। নেপথ্যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভার (Ashley de Silva) মন্তব্য।

হাসারাঙ্গাকে দেড় কোটি টাকায় এ মরশুমে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। তিনি গোড়ালির সমস্যায় হালকা ভুগছেন। এখনও যোগ দেননি সানরাইজার্স শিবিরে। তাঁর ম্যানেজার অবশ্য জানিয়েছিলেন হাসারাঙ্গা অবশ্যই আইপিএলে অংশগ্রহণ করবেন। কিন্তু সেই মন্তব্যের থেকে সম্পূর্ণ ভিন্ন এক মন্তব্য করলেন শ্রীলঙ্কান সিইও। প্রথমে হাসারাঙ্গার চোট সারতে সপ্তাহখানেক লাগবে বলে মনে করা হলেও, ডি সিলভা জানান, তাঁর চোট সারতে প্রাথমিকভাবে যত সময় লাগবে বলে মনে করা হচ্ছিল, তার থেকে বেশি সময় লাগবে।

ডি সিলভা জানান, 'ওর নিজের রিহ্যাব সম্পূর্ণ করার জন্য কিছুটা সময় লাগবে। পডিয়াট্রিস্টের পরামর্শ নিয়েছে ও। ওর গোড়ালিতে আঘাত রয়েছে, সেই অবস্থাতেই ইঞ্জেকশন নিয়ে এতদিন খেলছিল। বিশ্বকাপের আগে ও নিজের পায়ের এই সমস্যা দূর করতে আগ্রহী এবং সেই কারণেই আমাদের জানিয়েছে যে ও এবারের আইপিএলে অংশগ্রহণ করতে পারবে না।' 

শ্রীলঙ্কার তারকা স্পিনার সম্প্রতি দ্বীপরাষ্ট্রের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ছয়টি সীমিত ওভারের ম্যাচ খেলেন। সেই ছয় ম্যাচে আটটি উইকেট নিয়েছিলেন তিনি। তবে প্রবল ব্যথা নিয়েই তিনি এই সিরিজ খেলেছিলেন। তবে হাসারাঙ্গার তরফে বা সানরাইজার্সের তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। তাই গোটা বিষয়টা ঘিরেই প্রশ্নচিহ্ন রয়েছে।

লখনউয়ে কিউয়ি তারকা

টুর্নামেন্টে থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন ডেভিড উইলি। এবার তাঁর পরিবর্ত হিসেবে ম্য়াট হেনরিকে দলে নিল কে এল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস শিবির। নিলামে নিজের বেস প্রাইস ১ কোটি ২৫ লক্ষ টাকা রেখেছিলেন হেনরি। সেই মূল্যেই এবার লখনউ শিবিরে যোগ দিতে চলেছেন কিউয়ি পেসার। নিউজিল্যান্ডের জাতীয় দলের দীর্ঘদিনের সদস্য হেনরি। ২০১৯ বিশ্বকাপের রানার্স আপ ছিলেন তিনি। এছাড়া ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউজিল্যান্ড দলের সদস্যও ছিলেন এই পেস বোলার। দেশের জার্সিতে এখনও পর্যন্ত ২৫টি টেস্ট খেলেছেন তিনি। ওয়ান ডে ম্য়াচ খেলেছেন ৮২টি ও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের জার্সিতে খেলতে নেমেছেন।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: পরিচয় লুকিয়ে খালি পকেটে অটোতে কেকেআর তারকা গুরবাজ়! কী হল তারপর?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget