এক্সপ্লোর

Fifa World Cup: বিশ্বকাপের চার মাস আগে ছাঁটাই ইরান ফুটবল দলের কোচ দ্রাগান স্কোচিচ

Fifa World Cup 2022: ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে এই দলের কোচ হন তিনি। বিশ্বকাপ ও এশিয়ান কাপে ইরানের উল্লেখযোগ্য পারফরম্যান্সের পেছনে স্কোচিচের অবদান ছিল বিশাল।

তেহরান: আগামী ২১ নভেম্বর থেকে শুরু এবারের ফুটবল বিশ্বকাপ। দেখতে গেলে মাঝে আর মাত্র চার মাস। আর ঠিক তার আগেই ইরান ফুটবল দলের (Iran Football Team) প্রধান কোচ দ্রাগান স্কোচিচকে (Dragan Skocic) ছাঁটাই (Sack) করে দেওয়া হল। জানা গিয়েছে, ৫৩ বছর বয়সি স্কোচিচের বদলি হিসেবে দেশীয় কাউকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করছে ইরান ফুটবল ফেডারেশন।

প্রায় ৩ বছর ইরান ফুটবল দলের কোচের দায়িত্ব সামলেছেন স্কোচিচ। ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে এই দলের কোচ হন তিনি। বিশ্বকাপ ও এশিয়ান কাপে ইরানের উল্লেখযোগ্য পারফরম্যান্সের পেছনে স্কোচিচের অবদান ছিল বিশাল। গ্রুপের শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে টেক্কা দিয়ে কাতার বিশ্বকাপের জন্য় আগেই ।যোগ্যতা অর্জন করে নিয়েছিল ইরান।

কোচ হিসেবে সাফল্য

ইরান ফুটবল দলের কোচ হিসেবে সাফল্য পেয়েছেন দ্রাগান স্কোচিচ। তাঁর অধীনে মোট ১৮টি আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমেছিল ইরান ফুটবল দল। এরমধ্যে ১৫ ম্যাচেই জয় পেয়েছে তারা। ইরানের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সে দেশের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার আলি দাই। 

উল্লেখ্য, এখনও পর্যন্ত মোট ৬বার বিশ্বকাপের আসরে অংশগ্রহণ করতে চলেছে ইরান। আর টানা তিনবার বিশ্বকাপে খেলছে ইরান। আসন্ন বিশ্বকাপে 'বি' গ্রুপে খেলবে ইরান। তাদের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েলস ও যুক্তরাষ্ট্র। চলতি বছরের ২১ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ ইরানের।

বিশ্ব ফুটবলের মঞ্চে এবার নিজেদের যোগ্যতা প্রমাণ করছেন এশিয়ার ফুটবল (Football) খেলিয়ে দেশগুলো। চলতি বছরের শেষে কাতারে (Qatar) বসতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপ (World Cup Football)। আর সেই টুর্নামেন্টে এবার এশিয়া থেকে মোট ৬টি দেশ অংশ নিতে চলেছে। এশিয়া (Asia) থেকে এর আগে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কোনওদিনও ৬টি দল অংশ নেয়নি। 

ইরান (Iran), দক্ষিণ কোরিয়া (South Korea), সৌদি আরব, জাপান, আগেই যোগ্যতা অর্জন করেছিল। পেরুকে হারিয়ে অস্ট্রেলিয়াও যোগ্যতা অর্জন করে নিল বিশ্বকাপের মঞ্চে। আর আয়োজক দেশ হওয়ার সুবাদে কাতার ফুটবল দলকেও দেখা যাবে এই টুর্নামেন্টে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Mamata Banerjee in Halisahar : মমতাকে 'মারার চক্রান্ত', 'পুলিশি রাজত্ব'! বিস্ফোরক Kalyan Banerjee
Jharkhand Paper Leak: প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি। পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
CM Suvendu Adhikari | Mamata Banerjee-কে ঘিরে হালিশহরে বিক্ষোভ, বিস্ফোরক মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee PA | খুঁজছিল পুলিশ! এতদিন কোথায় ছিলেন সুমিত? জানালেন নিজেই
Abhishek Banerjee PA | চাকরি দেওয়ার নামে প্রতারণা, ফের Sumit Roy-কে তলব CID-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget