এক্সপ্লোর

Ishan Kishan: বোর্ডের নির্দেশ সত্ত্বেও রঞ্জি ম্যাচ খেললেন না ঈশান, বিতর্কে চাহার-শ্রেয়সও

Ranji Trophy: ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টে উইকেটকিপার হিসাবে অভিষেক হল ধ্রুব জুরেলের। আর ঈশান কিষাণকে ঘিরে আঁধার আরও গাঢ় হল।

রাঁচি: মানসিক স্বাস্থ্যের কথা বলে তিনি জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে এসেছিলেন। যদিও ঈশান কিষাণকে (Ishan Kishan) দেখা গিয়েছিল দুবাইয়ে পার্টি করতে। অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোড়পতি শো-তেও গিয়েছিলেন। ক্রিকেট মাঠে ঈশান কিষাণকে কবে দেখা যাবে, সেই প্রশ্ন জোরাল হয়ে উঠছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকে বার্তা পাঠানো হয়েছিল, রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করতে হবে ঈশানকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টে উইকেটকিপার হিসাবে অভিষেক হল ধ্রুব জুরেলের। আর ঈশান কিষাণকে ঘিরে আঁধার আরও গাঢ় হল। কারণ, বোর্ডের নির্দেশিকা সত্ত্বেও ঝাড়খন্ডের হয়ে রঞ্জি ট্রফির গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেললেন না ঈশান। 

সামনেই আইপিএল। সব কিছু ঠিকঠাক চললে ২২ বা ২৩ মার্চ শুরু হবে টুর্নামেন্ট। তার আগে রঞ্জি ট্রফির ম্যাচ খেলা নিয়ে ঈশানের গড়িমসি নিয়ে জলঘোলা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, আইপিএলের জন্য নিজেকে বাঁচিয়ে রাখতেই কি ঘরোয়া ক্রিকেটের সেরা টুর্নামেন্ট এড়িয়ে যাচ্ছেন ঈশান?

তবে শুধু ঈশান নন, একইভাবে ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাচ্ছেন দীপক চাহার ও শ্রেয়স আইয়ারও। বাবার অসুস্থতার জন্য দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন দীপক চাহার। পরে আফগানিস্তানের বিরুদ্ধেও খেলেননি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্তুতি নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ঘষামাজা করছেন বলে দিন কয়েক আগে জানিয়েছিলেন দীপক। তবে বোর্ড থেকে তাঁকে রাজ্য দলের হয়ে রঞ্জি খেলতে বলা হয়েছিল। সেই নির্দেশ মানতে দেখা যাচ্ছে না পেসার অলরাউন্ডারকে। একইভাবে ইংল্য়ান্ডের বিরুদ্ধে রাজকোট টেস্টের একাদশে না থাকা শ্রেয়সকেও ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়েছিল। তিনিও মুম্বইয়ের হয়ে শুক্রবার থেকে শুরু হওয়া রঞ্জি ম্যাচে খেলছেন না।

৬ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট পেয়েছে ঝাড়খন্ড। রাজস্থানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলছে ঝাড়খন্ড। সেই ম্যাচে ঈশান না খেলায় কুমার কুশাগ্রকে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাতে হচ্ছে।                                  

আরও পড়ুন: অভিষেক দেখে কান্না বাবা ও স্ত্রীর, দৌড়ে গিয়ে হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন সরফরাজ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: হার্দিককে দলে পেতে ১০ কোটি টাকার সঙ্গে আরও দুই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে চাইছে সিএসকে
হার্দিককে দলে পেতে ১০ কোটি টাকার সঙ্গে আরও দুই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে চাইছে সিএসকে
IND vs ZIM Live: বৈভবের ঝোড়ো ৮১, রিঙ্কুর ক্যামিও, ১৯২ বোর্ডে তুলল ভারত
বৈভবের ঝোড়ো ৮১, রিঙ্কুর ক্যামিও, ১৯২ বোর্ডে তুলল ভারত
IND vs ZIM: অল্পের জন্য হাতছাড়া শতরান, বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ইনিংসে ফের হারারেতে বড় রান তুলল ভারত
অল্পের জন্য হাতছাড়া শতরান, বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ইনিংসে ফের হারারেতে বড় রান তুলল ভারত
IND vs SL: শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের আগে সমস্যায় ভারত, বুমরা-সুন্দরদের ফিটনেস নিয়ে উদ্বেগ
শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের আগে সমস্যায় ভারত, বুমরা-সুন্দরদের ফিটনেস নিয়ে উদ্বেগ

ভিডিও

Sebaashray Camp News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ঝাঁ চকচকে 'অ্যান্টিচেম্বার'! কার জন্য তৈরি এই 'অ্যান্টিচেম্বার'?
TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget