এক্সপ্লোর

ISL 2020-21 Final: মুম্বইয়ের বিরুদ্ধে লিগের দু’টি ম্যাচেই হার, ফাইনালে বদলা নিতে পারবে এটিকে মোহনবাগান?

Indian Super League 2020-21 Final, ATK Mohun Bagan vs Mumbai City FC: ফাইনালে কোনওবার হারেনি অ্যান্টনিও লোপেজ হাবাসের দল। ফলে এবারও ট্রফি জয়ের বিষয়ে আশাবাদী তিনি।

ফতোরদা: তিনবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে এবারের আইএসএল-এ এটিকে মোহনবাগান হিসেবে খেলছে। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে আইএসএল-এর ইতিহাসে সফলতম কোচ অ্যান্টনিও লোপেজ হাবাসের দল। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, মনবীর সিংহ, প্রবীর দাস, অরিন্দম ভট্টাচার্যরা দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন। তবে ফাইনালের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি-ও দারুণ শক্তিশালী দল। এবারের আইএসএল-এ লিগ পর্যায়ের দু’টি ম্যাচেই এটিকে মোহনবাগানকে হারিয়ে দিয়েছে মুম্বই। ফাইনালে কি বদলা নিতে পারবে সবুজ-মেরুন ব্রিগেড? পরিসংখ্যান কিন্তু হাবাসের পক্ষে। তাঁর দল কোনওবার আইএসএল-এর ফাইনালে হারেনি। ফলে এবারও কলকাতায় আসতে পারে ট্রফি।

গতকাল সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-কে ২-১ গোলে হারিয়ে দিয়েছে এটিকে মোহনবাগান। বিজয়ী দলের পক্ষে গোল করেন ডেভিড উইলিয়ামস ও মনবীর সিংহ। নর্থ ইস্টের পক্ষে একটি গোল দেন ভিপি সুহের। শেষদিকে পেনাল্টি নষ্ট করেন লুইস মাচাদো। ফলে সমতা ফেরাতে পারেনি খালিদের দল। সেমি-ফাইনালের প্রথম লেগ ১-১ ড্র হয়েছিল। দ্বিতীয় লেগ জিতে ফাইনালে চলে যায় এটিকে মোহনবাগান।

অন্য সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে গোয়াকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠেছে মুম্বই। প্রথম লেগ ২-২ ড্র থাকার পর দ্বিতীয় লেগেও দুর্দান্ত লড়াই হয়। তবে শেষপর্যন্ত ফল যায় মুম্বইয়ের পক্ষে। কোচ সের্জিও লোবেরা তাঁর দলের ফুটবলারদের প্রশংসা করে বলেছেন, তাঁরা যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছেন। প্রথমবার ফাইনালে উঠেই ট্রফি জিততে পারবেন বলে আশাবাদী মুম্বইয়ের কোচ। 

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget