এক্সপ্লোর

ISL 2022-23: সুযোগ নষ্ট দুই শিবিরেরই, ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগান ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য

EB vs ATK MB: আইএসএলের ডার্বির প্রথমার্ধে গোল করতে ব্যর্থ দুই দলই।

কলকাতা: আইএসএলের ডার্বির প্রথমার্ধে গোল করতে ব্যর্থ দুই দলই। ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ মানেই ধুন্ধুমার লড়াই। যে লড়াইয়ে প্রথমার্ধ উত্তাপহীন। প্রথমার্ধের খেলা শেষ হল গোলশূন্যভাবে।

শুরুটা আক্রমণাত্মক মেজাজে করে এটিকে মোহনবাগান (ATK MB)। কিক অফের ৫ মিনিটের মধ্যে লাল-হলুদের ডিফেন্স ভেঙে তারা বেশ কয়েকবার আক্রমণে উঠে চাপ তৈরি করে। তবে পাল্টা আক্রমণ শুরু করে ইস্টবেঙ্গলও (East Bengal FC)। দুই দলই পাল্লা দিয়ে লড়াই করেছে। আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে উঠেছে। তবে প্রথমার্ধে কোনও দলই কোনও ইতিবাচক সুযোগ তৈরি করতে পারেনি।

ম্যাচের ১২ মিনিট নাগাদ বক্সের বাইরে আশিককে ফাউল করেছিলেন লালচুংনুঙ্গা। পেত্রাতোসের জোরাল ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৭ মিনিট নাগাদ গোল করার দুর্দান্ত সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। মোবাশিরের থেকে পাস পেয়েছিলেন সুহের। কিন্তু গোল করার আগের মুহূর্তে তিনি পা পিছলে পড়ে যান। মোহনবাগানের ডিফেন্ডার ক্লিয়ার করে দেন বল।

৩০ মিনিট একটি দুরন্ত সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। ডান দিক থেকে বল নিয়ে উঠেছিলেন সুহের। তিনি পাস বাড়ান মহেশকে। কিন্তু মহেশের শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়। ৪৩ মিনিটের মাথায় একটি কর্নার বাঁচাতে গিয়ে লাল-হলুদ ফুটবলারের হাতে বল লাগে। তবে তা ইচ্ছাকৃত ছিল না বলে রেফারি গুরুত্ব দেননি।

প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি।

ফাঁকা গ্যালারি

শনিবার সন্ধ্যে তখন সাতটা। যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান (East Bengal vs ATK MB) ডার্বি শুরু হতে পাক্কা ৩০ মিনিট বাকি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল কয়েকটি ছবি। যুবভারতী ক্রীড়াঙ্গনের ছবি। সবকটি ছবিতেই একটা ব্যাপার দেখে সকলে বিস্মিত। সবকটি ছবিতেই দেখা যাচ্ছে, গ্যালারি ফাঁকা। হাতে গোনা যাবে, এরকম কিছু ফুটবলপ্রেমী রয়েছেন গ্যালারিতে!

যে দৃশ্য দেখে অনেকের বিশ্বাসই হচ্ছে না যে, সত্যি সত্যি এরকম ফাঁকা মাঠে কলকাতার দুই প্রধানের ম্যাচ হতে চলেছে! তখনও বলাবলি হচ্ছিল যে, ম্যাচ শুরু হতে এখনও আধ ঘণ্টা বাকি। এখনও অনেক মানুষ মাঠে এসে গ্যালারি ভরাবেন। কিন্তু কোথায় কী! ম্যাচের কিক অফ হয়ে গেল। গ্যালারি সেই ফাঁকাই রইল। যা দেখে স্টেডিয়ামে কেউ কেউ টিপ্পনি কাটলেন, ফের কি কোভিডের বাড়বাড়ন্ত হল নাকি! যে কারণে গ্যালারি এরকম ফাঁকা রইল। অতিমারী পর্বে যে ছবি দেখে কার্যত অভ্যস্ত হয়ে উঠেছিল ময়দান।

কিন্তু ঘোর কাটতে সময় লাগেনি। কারণ, ইস্টবেঙ্গল এফসি বনাম এটিকে মোহনবাগান ম্যাচ হচ্ছে কার্ত ফাঁকা গ্যালারির সামনেই। যেখানে অন্য সময় ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্য়াচের আগে টিকিটের জন্য হাহাকার শুরু হয়, টিকিটের কালোবাজারি, পুলিশি ধরপাকড় নিয়মিত ঘটনা, সেখানে সম্পূর্ণ উলটপুরাণ।

আরও পড়ুন: স্লেজিং করে ধোনির ধমক খেয়েছিলেন ইশান্ত, ফাঁস করলেন পাক তারকা ক্রিকেটার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget