এক্সপ্লোর

East Bengal vs Mohun Bagan: স্থগিত হয়ে গেল আইএসএলের ডার্বি, ২৮ অক্টোবর হচ্ছে না ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথ

ISL: লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি ২৮ তারিখের বদলে কবে হবে, তা অবশ্য এ দিন জানানো হয়নি। পরিবর্তিত সূচি পরে জানানো হবে।

কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে (ISL) আগামী ২৮ অক্টোবরের কলকাতা ডার্বি আপাতত স্থগিত রাখা হল। ওইদিন হচ্ছে না ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথ (East Bengal vs Mohun Bagan)। বৃহস্পতিবার এই ঘোষণা করল লিগের আয়োজক ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)। লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি ২৮ তারিখের বদলে কবে হবে, তা অবশ্য এ দিন জানানো হয়নি। পরিবর্তিত সূচি পরে জানানো হবে। ওই দিন বিকেল সাড়ে পাঁচটা থেকে যে ম্যাচটি হওয়ার কথা ছিল মুম্বইয়ে, সেই মুম্বই সিটি এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচটি শুরু হবে রাত আটটা থেকে।

এ ছাড়াও ইস্টবেঙ্গলের আরও একটি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত বদল করা হয়েছে। আগামী ২১ অক্টোবর ইস্টবেঙ্গল এফসি ও এফসি গোয়ার মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল কলকাতায়। কিন্তু তা ইস্টবেঙ্গলের ঘরের মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভুবনেশ্বরে। এই ম্যাচটি সে দিন শুরু হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে। 

ওই দু’দিনই কলকাতায় ম্যাচ আয়োজনে অসুবিধা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এফএসডিএল। গত বছর কলকাতা ডার্বিতে দু’বারই ২-০ ব্যবধানে জিতেছিল তৎকালীন এটিকে মোহনবাগান। ইস্টবেঙ্গল ঘরের মাঠে এফসি গোয়ার কাছে ১-২-এ হেরেছিল ও গোয়ার দল তাদের হোম ম্যাচে ৪-২-এ জিতেছিল।

 

এ বার ইস্টবেঙ্গল যেহেতু শুরু থেকেই ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। তাই এই দুই ম্যাচেই ভাল লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ লাল-হলুদ বাহিনিকে খেলতে হবে ওড়িশা এফসি-র ঘরের মাঠে এবং ডার্বি খেলতে হবে অন্য কোনও দিন। কবে, তা জানার অপেক্ষায় থাকতে হবে সমর্থকদের।                                                                                       

আরও পড়ুন: কনওয়ে, রচিনের জোড়া শতরানে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হেলায় হারাল নিউজ়িল্যান্ড

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget