এক্সপ্লোর

ISL 2024: সেরা ছয়ে থাকার লড়াই, কাল ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল

East Bengal vs Channaiyin FC: এই প্রথম নয়, বারবার এমন হয়েছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। তবে তা মরশুমের শুরুর দিকে। ক্রমশ এই রোগ সারিয়ে তুলেছিলেন কুয়াদ্রাত।

কলকাতা: সেরা ছয়ের লক্ষ্যের দিকে দৌড়নো ইস্টবেঙ্গল এফসি ক্রমশ পিছিয়ে পড়লেও তারা এখনও লক্ষ্যপূরণের আশায় রয়েছে। কারণ, তাদের এখনও সাতটি ম্যাচ বাকি। অর্থাৎ, তাদের সামনে এখনও ২১টি পয়েন্ট রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের সেরা ছয়ে থাকার দৌড় এখন যে অবস্থায় রয়েছে, যে ভাবে অঘটনও ঘটছে প্রায়ই, তার পরে এখন কেউই জোর গলায় বলতে পারবে না যে, এ বছরও প্লে-অফে ওঠা হবে না লাল-হলুদ শিবিরের। গত ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে অল্পের জন্য হারের পর তাদের কোচও সেই আশার কথাই শুনিয়েছেন। 

কার্লস কুয়দ্রাত এখনও আশাবাদী, তাঁর দলের প্লে অফে ওঠার সম্ভাবনা রয়েছে। কারণ, এই মুহূর্তে ছ’নম্বরে থাকা জামশেদপুর এফসি ২০ পয়েন্ট নিয়ে সেখানে বসে রয়েছে। কিন্তু তাদের আর পাঁচটি ম্যাচ বাকি। ছ’নম্বরে থাকার দৌড়ে এই দুই দল ছাড়াও রয়েছে নর্থইস্ট ইউনাইটেড (১৬ ম্যাচে ১৯ পয়েন্ট), বেঙ্গালুরু এফসি (১৭-য় ১৮), পাঞ্জাব এফসি (১৫-য় ১৪) এবং চেন্নাইন এফসি (১৫-য় ১৫)— মোট ছ’টি দল। এদের পিছনে ফেলে ছ’নম্বরে পৌঁছে যাওয়ার একটাই রাস্তা, পরের ম্যাচগুলিতে একটিও পয়েন্ট না খোয়ানো। সোমবার ঘরের মাঠে চেন্নাইনের বিরুদ্ধে সেই লক্ষ্য নিয়েই নামবে লাল-হলুদ বাহিনী। 

গত ম্যাচে জিতলে এতদিনে ছয়ের দোরগোড়ায় পৌঁছে যেত ইস্টবেঙ্গল। কিন্তু সে দিন যে ভাবে তিন পয়েন্ট হাতছাড়া হয় তাদের, তা খুবই হতাশাজনক। ৮০ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থাকার পর ৮১ মিনিট ও স্টপেজ টাইমের সাত মিনিটের মাথায় গোল খেয়ে হারতে হয় তাদের। ম্যাচের শেষ ১৬ মিনিটের মধ্যে জামশেদপুর দু’টি গোল করার আগেই ব্যবধান বাড়ানোর একাধিক সহজ সুযোগ পায় লাল-হলুদ বাহিনী। সেই সুযোগগুলি হাতছাড়া করার মাশুলই দিতে হয় কার্লস কুয়াদ্রাতের দলকে।         

বিদেশিরাই ভরসা, সমস্যাও 

এই প্রথম নয়, বারবার এমন হয়েছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। তবে তা মরশুমের শুরুর দিকে। ক্রমশ এই রোগ সারিয়ে তুলেছিলেন কুয়াদ্রাত। কিন্তু ঠিক আসল সময়েই ফের সেই পুরনো রোগে আক্রান্ত হয় তারা। এগিয়ে থেকেও হার। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার দশ মিনিট আগে পর্যন্ত এগিয়ে থাকার পরও হেরে যাওয়াটা যে কোনও দলের মানসিক শক্তির দফা রফা করে দিতে পারে। সোমবার চেন্নাইনের বিরুদ্ধে যখন খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড, তখনই বোঝা যাবে, সেই হারের ধাক্কা আদৌও তারা সামলাতে পেরেছে কি না।    

চোটের জন্য হোসে পার্দো, সল ক্রেসপোরা এমনিতেই দলের বাইরে। পার্দো তো সারা মরশুমের জন্যই ছিটকে গিয়েছেন। তাই লাল-হলুদ শিবিরে আপাতত পাঁচজন বিদেশী খেলার মতো অবস্থায় আছেন। সদ্য দলে যোগ দেওয়া মিডফিল্ডার ভিক্টর ভাজকেজ, ফরোয়ার্ড ফেলিসিও ব্রাউন, সেন্ট্রাল ডিফেন্ডার হিজাজি মাহের ও স্ট্রাইকার ক্লেটন সিলভা। পার্দোর জায়গায় সদ্য শিবিরে যোগ দেওয়া সার্বিয়ান সেন্টার ব্যাক আলেকজান্দার প্যানটিচকে বৃহস্পতিবার মাঠে দেখা যায় ম্যাচের শুরু থেকেই। কিন্তু ক্লেটন ও মাহের ছাড়া তিন নতুন বিদেশীকে একেবারেই তৈরি মনে হচ্ছে না। এটাই কার্লস কুয়াদ্রাতের দলের সবচেয়ে বড় সমস্যা।                                                                                                        তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget