এক্সপ্লোর

ISL 2024: ডার্বি সামনে, আপাতত জামশেদপুর বধের আনন্দ উপভোগ করতে চান, ছেলেদের কী বার্তা দিতে চান হাবাস?

Mohun Bagan vs Jamshedpur FC: শুক্রবার যুবভারতীতে প্রথমার্ধে দুই দল কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে কলকাতার দ্বিতীয় গোল করার পরই খেলা থেকে কার্যত হারিয়ে যায় জামশেদপুর এফসি।

কলকাতা: শুক্রবার ঘরের মাঠে যে লক্ষ্য নিয়ে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট, সেই লক্ষ্যপূরণ হয়েছে। তাই জামশেদপুরের বিরুদ্ধে ৩-০ জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে খুশি তাদের কোচ আন্তোনিও লোপেজ হাবাস।

শুক্রবার যুবভারতীতে প্রথমার্ধে দুই দল কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে কলকাতার দ্বিতীয় গোল করার পরই খেলা থেকে কার্যত হারিয়ে যায় জামশেদপুর এফসি। সাত মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন মোহনবাগানের অস্ট্রেলীয় স্ট্রাইকার দিমিত্রিয়স পেট্রাটস। দ্বিতীয়ার্ধে, ৬৮ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে নেন তাঁর স্বদেশীয় বিশ্বকাপার জেসন কামিংস। ৮০ মিনিটের মাথায় তৃতীয় গোল করেন আলবানিয়ান স্ট্রাইকার আরমান্দো সাদিকু।

এই জয়ের ফলে খুশি কোচ হাবাস ম্যাচের পরে সাংবাদিকদের বলেন, ''আমাদের দল দারুন উন্নতি করেছে। আজ দলের খেলায় আমি খুশি। এর আগে আমাদের যা ভুল হয়েছে, তা দারুন ভাবে শুধরে নিয়েছে আমাদের ছেলেরা। আজ আমরা অন্য সিস্টেমে, অন্য পরিকল্পনা নিয়ে খেলেছি। সব ম্যাচে একই ভাবে খেলা সম্ভব না। তা হলে প্রতিপক্ষ আমাদের পরিকল্পনা সহজেই বুঝে যাবে। আজ আমাদের প্রতিপক্ষ ভাল খেলেছে। অনেক সুযোগও তৈরি করেছে ওরা। আমরা ৭৫ মিনিট ভাল খেলেছি। প্রথমার্ধের শেষ দিকে কিছু ভুলভ্রান্তি হয়েছে আমাদের। বাকি সময়টা আমরাই আধিপত্য করেছি। যার ফলে স্কোরও সে রকমই হয়েছে।''

এ দিনের জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি-কে টপকে টেবলের দু’নম্বরে চলে এল তারা। একটি ম্যাচ বেশি খেলে তাদের চেয়ে দু’পয়েন্ট এগিয়ে থাকায় এক নম্বরে রয়েছে ওডিশা এফসি। তবে মোহনবাগানের সমান সংখ্যক ম্যাচ খেলে ৩২ পয়েন্ট পেয়ে মুম্বইয়ের দল রয়েছে তিন নম্বরে। এক নম্বরের দৌড়ে টিকে থাকতে গেলে এর পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে জিততে হবে তাদের।

অবশ্য ফিরতি ডার্বি এখনও ন’দিন পরে। হাতে সময় রয়েছে। তাই এখনই এই নিয়ে ভাবনা শুরু করতে রাজি নন হাবাস। দলের ছেলেদের শারীরিক ও মানসিক বিশ্রামও দিতে চান তিনি। বলেন, “আজ আমাদের জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই লক্ষ্যপূরণ হয়েছে। তবে এখন পর্যন্ত পরের ম্যাচ নিয়ে ভাবার সময় পাইনি। ডার্বিতে অন্য ম্যাচ, অন্য প্রতিপক্ষ। আমরা এখন এই ম্যাচের জয় উপভোগ করতে চাই। পরের ম্যাচ নিয়ে পরের সপ্তাহে ভাবা যাবে”।

জনি কাউকো যে একজন ভাল নেতা, তা স্বীকার করে নিয়ে বাগান কোচ বলেন, ''জনি কাউকো যথেষ্ট ভাল ও পেশাদার ফুটবলার। ওকে আমাদের অবশ্যই দরকার। তবে আমার দলে একজন নেতা নয়, কুড়িজন নেতা চাই আমি। কারণ, দলে যদি মাত্র একজন নেতা থাকে, সে যখন কোনও কারণে অনুপস্থিত থাকবে, তখন গোটা দলটাই দিশাহারা হয়ে যাবে। একাধিক নেতা থাকলে, সেই সমস্যা হবে না।''

এ দিন সেরা ফর্মে ছিলেন মনবীর। প্রথম দু’টি গোলে তিনি অ্যাসিস্ট করেন। তৃতীয় গোলটিও হয় তাঁর পরোক্ষ মদতে। গত ম্যাচেও দু’টি গোলে অ্যাসিস্ট করেছিলেন তিনি। ফলে চলতি লিগে অ্যাসিস্টের তালিকায় সবার ওপরে চলে গেলেন মনবীর। স্বাভাবিক ভাবেই ম্যাচের সেরার খেতাবও জিতে নেন তিনি।                                                                                                                                         তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget