এক্সপ্লোর

ISL 2022: এটিকে মোহনবাগানেই কার্ল ম্যাকহিউ, সুনীলের দলে গেলেন হীরা

ATK Mohun Bagan: তাই রক্ষণকে সুরক্ষিত করতে তড়িঘড়ি অস্ট্রেলিয়ার ব্রেন্ডান হ্যামিল (Brendan Hamill) ও গিনির ফ্লোরেন্তিন পোগবাকে সই করিয়ে নিয়েছে সবুজ-মেরুন শিবির।

কলকাতা: আয়ারল্যান্ডের মিডফিল্ডার কার্ল ম্যাকহিউয়ের সঙ্গে আরও দুবছরের জন্য চুক্তি করে ফেলল এটিকে মোহনবাগান।  যার অর্থ আসন্ন এএফসি কাপ ও আগামী হিরো আইএসএলে তাঁকে সবুজ-মেরুন জার্সিতেই মাঠে দেখা যাবে। এ বছর চোটের তিরির মতো নির্ভরযোগ্য ডিফেন্ডার অনিশ্চিত হয়ে পড়েছেন এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan)। তাই রক্ষণকে সুরক্ষিত করতে তড়িঘড়ি অস্ট্রেলিয়ার ব্রেন্ডান হ্যামিল (Brendan Hamill) ও গিনির ফ্লোরেন্তিন পোগবাকে সই করিয়ে নিয়েছে সবুজ-মেরুন শিবির। এ বার এই মিডফিল্ডারকে তারা রেখে দিল মাঝমাঠ ও রক্ষণে শক্তি বাড়ানোর জন্য। মিডফিল্ডার হলেও রক্ষণেও যথেষ্ট পারদর্শী কার্ল।

বিভিন্ন পজিশনে খেলতে পারেন ম্যাকহিউ

সেন্ট্রাল ডিফেন্ডার, ডিফেন্সিভ মিডিও বা লেফট ব্যাক হিসেবে তাঁকে হিরো আইএসএলে দেখা গিয়েছে এর আগে। গত মরসুমে এটিকে মোহনাগানের হয়ে ১৮টি ম্যাচ খেলেছিলেন কার্ল। ৭৬টি ট্যাকল, ২৭টি ক্লিয়ারেন্স ও ২১টি ইন্টারসেপশন ছিল তাঁর খতিয়ানে। রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য রক্ষা করার ব্যাপারে বিশেষজ্ঞ এমন একজন অলরাউন্ডার ফুটবলারকে তাই হয়তো ছাড়তে চাননি কোচ ফেরান্দো।

গত মরসুমে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ম্যাচে ৪০ মিনিটের মাথায় বিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে প্রবল সঙ্ঘর্ষের পরে মাঠে লুটিয়ে পড়েন কার্ল ম্যাকহিউ। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পরে অ্যাম্বুল্যান্সে উঠিয়ে কার্লকে মাঠের বাইরে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্সে ওঠার সময় সতীর্থদের সঙ্গে কথাও বলে যান কার্ল। এই দুর্ঘটনার ১৮ দিন পরে তিনি মাঠে ফিরে আসেন এবং ওডিশা এফসি-র বিরুদ্ধে পুরো ৯০ মিনিটই খেলেন। ২০১৯ থেকে ভারতের এক নম্বর লিগে তিনটি মরশুমে ৪৫টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। একটি গোল করেছেন, দু’টিতে অ্যাসিস্টও করেছেন।

বেঙ্গালুরু এফসি-তে সই হীরার

বেশ কয়েকদিন ধরে জল্পনা চলার পরে মঙ্গলবার বেঙ্গালুরু এফসি জানিয়ে দিল, বাংলার তরুণ সাইড ব্যাক হীরা মন্ডল এ বার তাঁদের হয়ে খেলবে। দু’বছরের জন্য সুনীল ছেত্রীর দলে চুক্তিবদ্ধ হলেন হীরা। মঙ্গলবার ক্লাবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক অ্যানিমেশনের মাধ্যমে সরকারি ভাবে এই খবর জানিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, এর আগে বাংলার আর এক তারকা উইঙ্গার প্রবীর দাসকেও নিয়েছে তারা। হীরা বলেন, “গত দশকে ভারতের অন্যতম সফল দল বেঙ্গালুরু এফসি-তে যোগ দিতে পেরে আমার খুবই ভাল লাগছে। জাতীয় দলের অনেকেই এই ক্লাবের হয়ে খেলে। তাদের সঙ্গে সাজঘর ভাগাভাগি করে নিতে পারার সুযোগ পাওয়াটা দারুন ব্যাপার। গত বছরই প্রথম আইএসএল খেলেছি। দ্বিতীয় মরসুমে যে এ রকম একটা ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে যাব, ভাবতে পারিনি। এই ক্লাবের জার্সি গায়ে মাঠে নেমে এবং মাঠের বাইরেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব''।

আরও পড়ুন: রুট, বেয়ারস্টোর সেঞ্চুরিতে ম্যাচ জিতল ইংল্য়ান্ড, সিরিজ অধরা ভারতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs England: কেন চিরাচরিত নীল-সাদা ছেড়ে অন্য রংয়ের জার্সি পরে নামছেন মেসিরা? কী এর বিশেষত্ব?
কেন চিরাচরিত নীল-সাদা ছেড়ে অন্য রংয়ের জার্সি পরে নামছেন মেসিরা? কী এর বিশেষত্ব?
CAB News: যোগ্য-অযোগ্য বাছাই ঘিরে অগ্নিগর্ভ সিএবি-র বৈঠক, উত্তপ্ত বাদানুবাদ, ফয়সালা সেপ্টেম্বরে?
যোগ্য-অযোগ্য বাছাই ঘিরে অগ্নিগর্ভ সিএবি-র বৈঠক, উত্তপ্ত বাদানুবাদ, ফয়সালা সেপ্টেম্বরে?
ODI World Cup 2027: ওয়ান ডে বিশ্বকাপের ফর্ম্যাট আমূল বদলে ফেলা হচ্ছে, সুপার সিরিজ, সুপার সেভেন! কী জানাল ICC?
ওয়ান ডে বিশ্বকাপের ফর্ম্যাট আমূল বদলে ফেলা হচ্ছে, সুপার সিরিজ, সুপার সেভেন! কী জানাল ICC?
ARG vs ENG World Cup: 'যুদ্ধ বিশ্বের যে প্রান্তেই হোক না কেন...', ফকল্যান্ড নিয়ে কী বার্তা আর্জেন্তিনার কোচের?
'যুদ্ধ বিশ্বের যে প্রান্তেই হোক না কেন...', ফকল্যান্ড নিয়ে কী বার্তা আর্জেন্তিনার কোচের?

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget