এক্সপ্লোর

ISL Final: আস্থা রেখেছে ম্যানেজমেন্ট, ট্রফি জিতে প্রতিদান দিতে আগ্রহী সবুজ মেরুন কোচ ফেরান্দো

ATK Mohun Bagan: নিজেদের বিগত পাঁচ ম্যাচে অপরাজিতই রয়েছে এটিকে মোহনবাগান।

গোয়া: বিগত দুই মরসুমে সেমিফাইনালে পৌঁছেও খালি হাতেই মাঠ ছাড়তে হয়েছিল এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan)। সেই হতাশা পিছনে ফেলে শনিবাসরীয় ফতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরুকে পরাস্ত করে নতুন ইতিহাস লেখার হাতছানি প্রীতম কোটালদের সামনে। বেঙ্গালুরুর বিরুদ্ধেই আইএসএলের ফাইনালে (ISL Final) মাঠে নামছে সবুজ-মেরুন। মরসুম জুড়ে একাধিক চোট আঘাতের ধাক্কা সামলে লড়াই করে ফাইনালে পৌঁছতে হয়েছে সবুজ মেরুনকে। 

মরসুমের 'বিজনেস এন্ডে' পৌঁছেই ছন্দ খুঁজে পেয়েছে এটিকে মোহনবাগান। কলকাতার ক্লাবটি নিজেদের বিগত পাঁচ ম্যাচে অপরাজিত রয়েছে। ফাইনালের আগে সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando) স্পষ্ট জানিয়ে দিচ্ছেন দলের সকলের কঠোর পরিশ্রম ও দৃঢ় মানসিকতার সুবাদেই এটিকে মোহনবাগান ফাইনালে পৌঁছতে সক্ষম হয়েছে।

ম্যানেজমেন্টের আস্থা

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ফেরান্দোর দাবি তিনি ট্রফি জিতে নিজের কেরিয়ারের উন্নতির কথা ভাবছেন না, বরং খেলোয়াড়রা যে কঠোর পরিশ্রম করেছেন, ম্যানেজমেন্ট তাঁর ওপর যে আস্থা রেখেছে, তারই প্রতিদানস্বরূপ এই আইএসএল ট্রফি জিততে আগ্রহী তিনি। ফেরান্দো বলেন, 'ফাইনাল জিতে নিজের কেরিয়ারের উন্নতি ঘটানোর কথা ভাবছি না। এখানে সকলের মানসিকতা ভিন্ন এবং আমি এই ক্লাবের কোচ হিসাবে নিজের দায়িত্বটাকে বেশ উপভোগও করছি। এই প্রজেক্টটা আমার বেশ আকর্ষণীয় লেগেছে এবং ক্লাবের সকলেই আমার খেলার ধরনের প্রতি আস্থাও রেখেছেন। কেরিয়ারে চড়াই-উতরাই তো থাকবেই। ম্যানেজমেন্টের সকলে আমার প্রতি আস্থা রেখেছেন এবং এই ট্রফিটা তাঁদের জন্যই জিততে চাই।'

কঠোর পরিশ্রম

এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ আরও বলেন, 'আমাদের খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের ফলেই তো এতদূর পর্যন্ত পৌঁছতে পেরেছি। হোলি হোক বা দূর্গাপুজো হোক বা ক্রিসমাস সবসময় খেলোয়াড়রা পরিশ্রম করেছে। কঠোর সময়েও ওরা সর্বদা দলকেই সবার আগে রেখেছে। তবে এই কঠিন সময় থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পেরেছি। কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু বদলে ফেলা সম্ভব। নেতিবাচক মন্তব্য আমাদের মনোবল দুর্বল করতে পারেনি। বরং কঠোন সময়ে আমরা সকলে মিলে আরও বেশি করে পরিশ্রম করেছি। এটিক মোহবাগান ট্রফিটা জিততে পারলে কিন্তু সকলের জন্যই বিষয়টা সুখকর হবে।'

প্রসঙ্গত, ২০২০-২১ মরসুমে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ফাইনালে এটিকে মোহনবাগানকে পরাজিত হতে হয়েছিল। গত মরসুমে তো ফাইনাল অবধি পৌঁছতেই পারেনি সবুজ মেরুন। হায়দরাবাদের বিরুদ্ধে হারতে হয়েছিল প্রীতমরদের। এবার সেমিতে ইতিমধ্যেই ফেরান্দোর দল হায়দরাবাদকে হারিয়েছে, এবার তাঁরা আইএসএল খেতাবটাও নিজেদের নামে করতে পারেন কি না, সেটাই দেখার।

আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ান ডেতে ফিল্ডিংই কি ম্যাচে পার্থক্য গড়ে দিল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget